ঢাকা , বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী শেষ হলো জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন তায়েফের বুকে যে মসজিদ মুসলিমদের জন্য এক টুকরো সান্ত্বনা পে স্কেলে বদলাচ্ছে ইনক্রিমেন্ট নীতি, কোন গ্রেডে কত শিগগিরই ১০ হাজার পুলিশ নিয়োগ অন্তরঙ্গ ভিডিও ছড়িয়ে পড়ার ভয়ে জোবায়েদকে হত্যা, তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র বাংলাদেশি সমর্থকদের স্কালোনির ধন্যবাদ দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান ‘মত পার্থক্য থাকতে পারে, ঐক্য যেন নষ্ট না হয়’ শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষিতে ডিজিটাল অবকাঠামো উন্নয়নে আইফার্মারের সাথে কাজ করার ইচ্ছা প্রকাশ প্রধানমন্ত্রীর

বিদ্যুৎ পারমাণবিক পদ্মাতীরের রূপপুরে পৌঁছান প্রধানমন্ত্রী

বাঙালী কণ্ঠ নিউজঃ বহুল প্রতীক্ষিত পাবনা জেলার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের মূল কাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সকাল ১১টার দিকে দেশের প্রথম পারমাণবিক প্রকল্পটি উদ্বোধন করেন তিনি। প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত আছেন রাশিয়ার স্টেট এটমিক এনার্জি কর্পোরেশন রোসাটামের মহাপরিচালক এলেসি লিখাচেভ এবং উভয় দেশের উচ্চ পদস্থ কর্মকর্তাগণ। এর আগে সকালে ঢাকা থেকে হেলিকপ্টারে করে ঈশ্বরদী উপজেলায় পদ্মাতীরের রূপপুরে পৌঁছান প্রধানমন্ত্রী।

প্রকল্প এলাকায় যে জায়গায় নিউক্লিয়ার রিঅ্যাক্টর তৈরি হবে, সেখানে অস্থায়ী মঞ্চে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী কর্ণিক দিয়ে নিজে হাতে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম কংক্রিট ঢালাইয়ের উদ্বোধন করেন।

এদিকে, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে পাবনার ঈশ্বরদী বিমানবন্দর থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, পৌর এলাকার প্রধান সড়কসহ ১৭ কিলোমিটার পথজুড়ে তোরণ নির্মাণ ও রাস্তা সংস্কারের কাজ করা হয়েছে। পাশাপাশি রূপপুর প্রকল্প এলাকায় বৃক্ষ রোপণসহ সৌন্দর্যবর্ধন কাজ করা হয়েছে।

জানা যায়, এই বিদ্যুৎ কেন্দ্র ২০২৪ সালের মধ্যে জাতীয় গ্রিডে ২৪০০ মেগাওয়াট বিদ্যুতের যোগান দেবে। রোসাটমের মাধ্যমে রাশিয়ার আর্থিক, কারিগরি ও প্রযুক্তিগত সহায়তায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতায় বাংলাদেশ আণবিক শক্তি কমিশন এই প্রকল্প বাস্তবায়ন করছে।

এ লক্ষ্যে ২০১৫ সালের ২৫ ডিসেম্বর বাংলাদেশ আণবিক শক্তি কমিশন ও জেএসসি অ্যাটমস্ট্রোক্সপোর্ট-এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়।

উল্লেখ্য, নানা প্রক্রিয়াগত জটিলতা পেরিয়ে অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে টেকসই বিদ্যুৎ উৎপাদনের বহুল প্রত্যাশিত প্রকল্প-রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সরকারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, দীর্ঘমেয়াদে স্বল্প খরচে বিদ্যুৎ উৎপাদনে রেকর্ড গড়বে প্রকল্পটি।
পাবনা শহরের অদূরেই ঈশ্বরদী উপজেলার রূপপুরের মাটিতেই ধাপে-ধাপে এগিয়ে চলেছে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজ।

২০১৩ সালে ভিত্তিপ্রস্তর স্থাপনের পর বৈজ্ঞানিক বিভিন্ন খুঁটিনাটি দিক পর্যবেক্ষণ ও যাবতীয় সম্ভাব্যতা যাচাইয়ের পর এরই মধ্যে পারমাণবিক চুল্লি স্থাপনের জন্য পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের অনাপত্তির নির্দেশনা পেয়েছে প্রকল্পটি।

মন্ত্রণালয় বলছে প্রকল্পটির মাধ্যমে বাংলাদেশ বৈশ্বিকভাবে ৩২তম সদস্য দেশ হিসেবে নিউক্লিয়ার ক্লাবে প্রবেশ করবে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী

বিদ্যুৎ পারমাণবিক পদ্মাতীরের রূপপুরে পৌঁছান প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ০৬:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০১৭