ঢাকা , শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বন্যা পরিস্থিতি মোকাবিলায় চট্টগ্রামের ৭ উপজেলায় সেনা মোতায়েন শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার আহ্বান দলীয় নেতাকর্মীদের কড়া হুঁশিয়ারি দিলেন আইনমন্ত্রী বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর শেখ হাসিনার জন্য ফাঁসির দড়ি অপেক্ষা করছে : নাহিদ ইসলাম তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কাজ শুরু করেছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী ২০২৬ ফুটবল বিশ্বকাপ দেশে ফিরে সংবর্ধনা পেল মিশর ফুটবল দল ‘তাফহীমুল কোরআন’ পোড়ানোর দায়ে গ্রেফতার মেহেদী কারাগারে আল-আকসার গ্র্যান্ড মুফতিকে আটক করল ইসরায়েল কিশোরীর বস্তাবন্দী মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন মোড়, দায় স্বীকার মায়ের

পুরুষাঙ্গ কেটে ক্লিনিকে হিজড়া বানানো হচ্ছে ছেলেদের

জোর করে পুরুষাঙ্গ কেটে হিজড়া বানানোর অভিযোগে যশোরে ক্লিনিক মালিকসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন, সদরের বসুন্দিয়া মোড়ের মহুয়া সার্জিক্যাল ক্লিনিকের মালিক খলিলুর রহমান, তার ভাই ম্যানেজার ইউনুস আলী ও নার্স রাজিয়া সুলতানা ওরফে হাবিবা। বৃহস্পতিবার তাদের গ্রেফতার করা হয়।

বসুন্দিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই সোহরাব হোসেন জানান, মহুয়া সার্জিক্যাল ক্লিনিকে এক যুবককে জোর করে পুরুষাঙ্গ কেটে হিজড়া বানানো হয়েছে এমন খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে ওই তিনজনকে গ্রেফতার করা হয়। এ সময় ভুক্তভোগী যুবককে  উদ্ধার করা হয়েছে।

পুলিশের এ কর্মকর্তা আরও জানান, আগেও এই ক্লিনিকে এমন ঘটনা ঘটে। ক্লিনিকে কোনো চিকিৎসক নেই। তারা ক্লিনিক খুলে মানুষকে প্রতারিত করছে। এর আগে ক্লিনিকে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছেন। তখন মালিক খলিলুর রহমানকে আটক করে কারাগারে পাঠানো হয়।

তবে খলিলুর রহমানের স্ত্রী মাহমুদা খাতুন দাবি করে বলেন, ‘ওই যুবক এক বছর আগে পুরুষাঙ্গ কেটে হিজড়া হন। এখন তার নাম শান্তা। তার প্রস্রাবের নালিতে জ্বালা হওয়ায় বৃহস্পতিবার চিকিৎসা নিতে এসেছিলেন।’

যশোর কোতোয়ালি থানার ওসি ইলিয়াস হোসেন বলেন, ‘মহুয়া সার্জিক্যাল ক্লিনিকে জোর করে পুরুষাঙ্গ কেটে এক যুবককে হিজড়া বানানো হয়েছে এমন খবরে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে ঘটনার সত্যতা পাওয়া যায়। পরে ওই তিনজনকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী ওই যুবককেও উদ্ধার করা হয়েছে।’

তিনি আরও বলেন, এ ঘটনায় চারজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

বন্যা পরিস্থিতি মোকাবিলায় চট্টগ্রামের ৭ উপজেলায় সেনা মোতায়েন

পুরুষাঙ্গ কেটে ক্লিনিকে হিজড়া বানানো হচ্ছে ছেলেদের

আপডেট টাইম : ০৬:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জুলাই ২০১৬