ঢাকা , শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বন্যা পরিস্থিতি মোকাবিলায় চট্টগ্রামের ৭ উপজেলায় সেনা মোতায়েন শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার আহ্বান দলীয় নেতাকর্মীদের কড়া হুঁশিয়ারি দিলেন আইনমন্ত্রী বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর শেখ হাসিনার জন্য ফাঁসির দড়ি অপেক্ষা করছে : নাহিদ ইসলাম তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কাজ শুরু করেছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী ২০২৬ ফুটবল বিশ্বকাপ দেশে ফিরে সংবর্ধনা পেল মিশর ফুটবল দল ‘তাফহীমুল কোরআন’ পোড়ানোর দায়ে গ্রেফতার মেহেদী কারাগারে আল-আকসার গ্র্যান্ড মুফতিকে আটক করল ইসরায়েল কিশোরীর বস্তাবন্দী মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন মোড়, দায় স্বীকার মায়ের

সংসদের একাদশ অধিবেশন শুরু হচ্ছে রবিবার

দীর্ঘ ১৬ দিন মুলতবির পর আগামীকাল বিকাল সাড়ে ৫টায় দশম জাতীয় সংসদের একাদশ (বাজেট) অধিবেশন আবার শুরু হচ্ছে। গত ১ জুন এ অধিবেশন শুরু হলে ২ জুন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সংসদে ২০১৬-১৭ অর্থবছরের জন্য ৩ লাখ ৪০ হাজার ৬০৫ কোটি টাকার বাজেট পেশ করেন। ওই দিন অর্থমন্ত্রী ২০১৫-১৬ অর্থবছরের সম্পুরক বাজেটও পেশ করেন।

গত ৩০ জুন সংসদে নির্দিষ্টকরণ বিল পাসের মধ্য দিয়ে ২০১৬-১৭ অর্থবছরের বাজেট পাস করা হয়। বাজেট পাসের দিন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সংসদের অধিবেশন ১৭ জুন বিকাল সাড়ে ৫টা পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়।

এর আগে সম্পুরক ও মূল বাজেটের ওপর দীর্ঘ ২০ কার্যদিবস সাধারণ আলোচনা অনুষ্ঠিত হয়। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদসহ সরকারি-বিরোধী দলের ২৪৬ জন সংসদ সদস্য এ সাধারণ আলোচনায় অংশ গ্রহণ করেন।

এর মধ্যে সরকারি দলের ১৯৩ জন ও বিরোধী দলের ৫৩ সদস্য রয়েছে। তারা ২০ কার্যদিবসে মোট ৬০ ঘণ্টা ৫০ মিনিট আলোচনা করেন।

চলতি অধিবেশনের এ পর্যন্ত অতিবাহিত ২২ কার্যদিবসে বেশ ক’টি সরকারি বিলও পাস হয়েছে। এ ছাড়া প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বে সংসদ নেতা বেশ কিছু জাতীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যূর ওপর বক্তব্য দেন।

সংসদ কার্য উপদেষ্টা কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী সংসদের চলতি অধিবেশন আগামী ২৮ জুলাই শেষ হওয়ার কথা রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

বন্যা পরিস্থিতি মোকাবিলায় চট্টগ্রামের ৭ উপজেলায় সেনা মোতায়েন

সংসদের একাদশ অধিবেশন শুরু হচ্ছে রবিবার

আপডেট টাইম : ০৪:০৮ অপরাহ্ন, শনিবার, ১৬ জুলাই ২০১৬