ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

এমপিওভুক্তির দাবিতে তৃতীয় দিনের মতো অবস্থান কর্মসূচিতে নন-শিক্ষকরা

বাঙালী কণ্ঠ নিউজঃ এমপিওভুক্তির দাবিতে তৃতীয় দিনের মতো  অবস্থান কর্মসূচি পালন করছেন নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা। আজ সকাল থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে এ অবস্থান কর্মসূচি শুরু করেন তারা।

আজও জাতীয় প্রেসক্লাবের সামনে শিক্ষক-কর্মচারী ফেডারেশনের ব্যানারে এ অবস্থান কর্মসূচি শুরু করছেন দেশের বিভিন্ন জেলা থেকে আসা নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা।

অবস্থান কর্মসূচি থেকে শিক্ষক নেতারা বলেন, সরকারের হিসাব মতে বর্তমানে দেশে ৫ হাজারের অধিক শিক্ষাপ্রতিষ্ঠান স্বীকৃতিপ্রাপ্ত অবস্থায় আছে, যা এমপিও প্রত্যাশী। এসব প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক-কর্মচারীরা ১৫ থেকে ২০ বছর ধরে বিনা বেতনে শিক্ষাদানের পেশায় নিয়োজিত আছেন। সেখানে শিক্ষক-কর্মচারীর সংখ্যা ১ লাখেরও বেশি এবং ২৫ লাখেরও বেশি শিক্ষার্থীদের তারা পাঠদান করে আসছেন।

তারা বলেন, নন-এমপিও এবং এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে একই নিয়ম নীতিতে, একই কারিকুলামে, সিলেবাস ও প্রশ্ন পদ্ধতি একইভাবে অনুসরণ করা হয়। তাদের ও আমাদের নিয়োগ পদ্ধতিতেও কোনো পার্থক্য ছিল না, বর্তমানেও নেই; অথচ আমাদের এমপিও নামক অর্থনৈতিক মুক্তির ছোঁয়া নেই।

শিক্ষক নেতারা বলেন, এমপিও আদায়ের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না।

নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ গোলাম মাহমুদুন্নবী ডলারের সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে সারা দেশ থেকে আসা নন-এমপিও শিক্ষকরা এ অবস্থান কর্মসূচিতে অংশ নিয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

এমপিওভুক্তির দাবিতে তৃতীয় দিনের মতো অবস্থান কর্মসূচিতে নন-শিক্ষকরা

আপডেট টাইম : ০৮:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০১৭