ঢাকা , বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী শেষ হলো জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন তায়েফের বুকে যে মসজিদ মুসলিমদের জন্য এক টুকরো সান্ত্বনা পে স্কেলে বদলাচ্ছে ইনক্রিমেন্ট নীতি, কোন গ্রেডে কত শিগগিরই ১০ হাজার পুলিশ নিয়োগ অন্তরঙ্গ ভিডিও ছড়িয়ে পড়ার ভয়ে জোবায়েদকে হত্যা, তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র বাংলাদেশি সমর্থকদের স্কালোনির ধন্যবাদ দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান ‘মত পার্থক্য থাকতে পারে, ঐক্য যেন নষ্ট না হয়’ শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষিতে ডিজিটাল অবকাঠামো উন্নয়নে আইফার্মারের সাথে কাজ করার ইচ্ছা প্রকাশ প্রধানমন্ত্রীর

বাংলাদেশ কারো কাছে ভিক্ষা করে নয়, মাথা উঁচু করে এগিয়ে যেতে চায় : প্রধানমন্ত্রী

বাঙালী কণ্ঠ নিউজঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘ভিক্ষা করে নয়, বাংলাদেশ মাথা উঁচু করে এগিয়ে যেতে চায়। আজ দুপুরে যশোরের বিমানবাহিনী একাডেমিতে রাষ্ট্রপতি কুচকাওয়াজ পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

এ সময় প্রধানমন্ত্রী দেশের স্বাধীনতা রক্ষা, উন্নত ও সমৃদ্ধশালী হিসেবে গড়ে তুলতে বিমানবাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানান।

বাংলার আকাশ মুক্ত রাখতে বাহিনীর সদস্যদের সচেষ্ট থাকার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ কারো কাছে ভিক্ষা করে নয়, মাথা উঁচু করে এগিয়ে যেতে চায়। এ জন্য একাডেমি থেকে প্রাপ্ত প্রশিক্ষণ কাজে লাগাতে হবে।

এর আগে বেলা ১১টার দিকে যশোর পৌঁছান প্রধানমন্ত্রী। সেখান থেকে বিএএফ একাডেমিতে পৌঁছে শেখ হাসিনা বিমানবাহিনীর নতুন কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের কুচকাওয়াজ পরিদর্শন করেন। পরে নতুন কমিশনপ্রাপ্তদের পদক পরিয়ে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিকালে যশোর ঈদগাহ ময়দানে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। সেখানে ২৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করার কথা রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ কারো কাছে ভিক্ষা করে নয়, মাথা উঁচু করে এগিয়ে যেতে চায় : প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ০৯:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ৩১ ডিসেম্বর ২০১৭