ঢাকা , বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী শেষ হলো জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন তায়েফের বুকে যে মসজিদ মুসলিমদের জন্য এক টুকরো সান্ত্বনা পে স্কেলে বদলাচ্ছে ইনক্রিমেন্ট নীতি, কোন গ্রেডে কত শিগগিরই ১০ হাজার পুলিশ নিয়োগ অন্তরঙ্গ ভিডিও ছড়িয়ে পড়ার ভয়ে জোবায়েদকে হত্যা, তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র বাংলাদেশি সমর্থকদের স্কালোনির ধন্যবাদ দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান ‘মত পার্থক্য থাকতে পারে, ঐক্য যেন নষ্ট না হয়’ শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষিতে ডিজিটাল অবকাঠামো উন্নয়নে আইফার্মারের সাথে কাজ করার ইচ্ছা প্রকাশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রীর সঙ্গে কুয়েত সশস্ত্র সেনাবাহিনী প্রধানের সাক্ষাৎ অনুষ্ঠিত হয়

বাঙালী কণ্ঠ নিউজঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কুয়েত সশস্ত্র বাহিনীর সফররত চিফ অব জেনারেল স্টাফ লে. জেনারেল মোহাম্মদ খালেদ আল খাদের। গতকাল প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে কুয়েত সশস্ত্র বাহিনীর প্রধান বাংলাদেশ সেনাবাহিনীর প্রশংসা করে বলেন, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ছয় হাজার ১২০ জন সৈনিক ও কর্মকর্তা বর্তমানে কুয়েতে কাজ করছেন এবং তারা খুবই পেশাদার ও নিষ্ঠাবান।সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের বলেন, শুভেচ্ছা বিনিময় শেষে প্রধানমন্ত্রী গত (বুধবার) হেলিকপ্টার দুর্ঘটনায় বেঁচে যাওয়া জেনারেল খাদেরের স্বাস্থ্যের খোঁজখবর নেন।

জেনারেল খাদের তাদের বহনকারী হেলিকপ্টার শ্রীমঙ্গলে জরুরি অবতরণের পর উদ্ধার অভিযান শুরু করতে সেনাবাহিনীর দ্রুত সাড়া দান ও ৫ মিনিটের মধ্যে তাদের নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার প্রশংসা করেন।

তিনি বলেন, এটি বাংলাদেশ সেনাবাহিনীর সামর্থ্য প্রমাণ করে। বাংলাদেশ ও কুয়েতের বিভিন্ন ক্ষেত্রে দৃঢ় সম্পর্ক রয়েছে এবং তার সফর দু’দেশের মধ্যকার সম্পর্ক আরও জোরদার করবে।

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী স্মরণ করেন যে, কুয়েতের আমির ও কয়েকটি মুসলিম দেশের নেতৃবৃন্দ ১৯৭৪ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে ওআইসি সম্মেলনে যোগ দিতে বাংলাদেশে আসেন এবং তারা বাংলাদেশকে স্বীকৃতি দেয়ার ক্ষেত্রে পাকিস্তানকে প্রভাবিতও করেন।

কুয়েতের সশস্ত্র বাহিনী প্রধান বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের আশ্রয় দেয়ার ক্ষেত্রে বাংলাদেশের গৃহীত পদক্ষেপের প্রশংসা করেন।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ মানবিক দৃষ্টিকোণ থেকে রোহিঙ্গা জনগোষ্ঠীকে বাংলাদেশে আশ্রয় দিয়েছে। বাংলাদেশ তাদের স্বাস্থ্যসেবা এবং তাদের সন্তানদের শিক্ষা সহায়তা দিচ্ছে।

শেখ হাসিনা কুয়েতের সশস্ত্র বাহিনী প্রধানের মাধ্যমে দেশটির আমির ও প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা ও শুভ কামনা জানান।

ঢাকায় কুয়েতের রাষ্ট্রদূত আবদেল মোহাম্মদ এ এইচ হায়াত, মুখ্য সচিব নাজিবুর রহমান, সিনিয়র সচিব সুরাইয়া বেগম, সশস্ত্র বাহিনী বিভাগের পিএসও লে. জেনারেল মো. মাহফুজুর রহমান ও প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মো. জয়নুল আবেদীন এ সময় উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর সঙ্গে কুয়েত সশস্ত্র সেনাবাহিনী প্রধানের সাক্ষাৎ অনুষ্ঠিত হয়

আপডেট টাইম : ০৪:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জানুয়ারী ২০১৮