ঢাকা , বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী শেষ হলো জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন তায়েফের বুকে যে মসজিদ মুসলিমদের জন্য এক টুকরো সান্ত্বনা পে স্কেলে বদলাচ্ছে ইনক্রিমেন্ট নীতি, কোন গ্রেডে কত শিগগিরই ১০ হাজার পুলিশ নিয়োগ অন্তরঙ্গ ভিডিও ছড়িয়ে পড়ার ভয়ে জোবায়েদকে হত্যা, তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র বাংলাদেশি সমর্থকদের স্কালোনির ধন্যবাদ দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান ‘মত পার্থক্য থাকতে পারে, ঐক্য যেন নষ্ট না হয়’ শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষিতে ডিজিটাল অবকাঠামো উন্নয়নে আইফার্মারের সাথে কাজ করার ইচ্ছা প্রকাশ প্রধানমন্ত্রীর

আজ কুষ্টিয়া যাচ্ছেন রাষ্ট্রপতি

বাঙালী কণ্ঠ নিউজঃ রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ দুই দিনের সফরে আজ কুষ্টিয়ায় যাবেন। এ সময় তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাবর্তনে যোগ দেবেন এবং কুমারখালী উপজেলার শিলাইদহে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিধন্য কুঠিবাড়ি ও ছেঁউড়িয়ায় বাউল সম্রাট ফকির লালন শাহের আখড়াবাড়ি পরিদর্শন করবেন।

জেলা প্রশাসন সূত্র জানায়, ঢাকা থেকে রাষ্ট্রপতিকে বহনকারী হেলিকপ্টার আজ বেলা ১টা ৪৫ মিনিটের দিকে কুষ্টিয়া স্টেডিয়ামে নির্মিত হেলিপ্যাডে অবতরণ করবে। এরপর রাষ্ট্রপতি উঠবেন কুষ্টিয়া সার্কিট হাউসে। সেখান থেকে বিকাল সাড়ে ৩টায় তিনি যাবেন শিলাইদহ কুঠিবাড়িতে।

পরদিন আগামীকাল দুপুর সাড়ে ১২টায় রাষ্ট্রপতি ইসলামী বিশ্ববিদ্যালয়ের চতুর্থ সমাবর্তনে যোগ দিবেন। সমাবর্তনকে ঘিরে ইবি ক্যাম্পাস এখন উৎসবমুখর। সেখানে চলছে সাজ সাজ রব।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হারুন উর রশিদ জানান, ১৬ বছর পর ইবিতে সমাবর্তন হতে যাচ্ছে। রাষ্ট্রপতিকে বরণ করতে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী

আজ কুষ্টিয়া যাচ্ছেন রাষ্ট্রপতি

আপডেট টাইম : ০৬:১০ পূর্বাহ্ন, শনিবার, ৬ জানুয়ারী ২০১৮