ঢাকা , রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নজিরবিহীন শান্তিপূর্ণ দুর্গাপূজা নিশ্চিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশংসায় ভারতীয় গণমাধ্যম তত্ত্বাবধায়ক সরকার গঠনে ‘ভাইস প্রেসিডেন্ট’ পদ সৃষ্টির প্রস্তাব এসেছে মঈন খানকে হাসপাতালে দেখতে গেলেন মির্জা আব্বাস সৃজনশীল শিল্পকে মূলধারার অর্থনীতিতে পরিণত করতে চায় সরকার : অর্থমন্ত্রী প্রধানমন্ত্রীর জাপান সফর বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সমাজে শান্তিশৃঙ্খলা রক্ষায় ইমাম সমাজ সর্বদাই অগ্রণী ভূমিকা পালন করছেন: জাতীয় ইমাম সম্মেলনে ধর্মমন্ত্রী কায়কোবাদ মাদ্রাসা শিক্ষককে চড় মারা রুমিকে গ্রেপ্তার করতে চায় পুলিশ এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর সরাইলের ঘটনায় মামলা হলে আমাকেই যেন প্রধান আসামি করা হয় ১১ জেলের কাছ থেকে উদ্ধার ৬০ কেজি ইলিশ এতিমখানায় বিতরণ

মঙ্গলবার পঞ্চম জানাজার পর ডা. মান্নানের দাফন

সাবেক সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য অধ্যাপক ডা. এম এ মান্নানের চতুর্থ নামাজে জানাজা আগামীকাল ১৯ জুলাই জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় সকাল ১০ টায় অনুষ্ঠিত হবে। পঞ্চম জানাজা অনুষ্ঠিত হবে তার কর্মস্থল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বাদ যোহর। পরে বনানী কবরস্থানে তিনি চিরনিদ্রায় শায়িত হবেন।

মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে ১৭ জুলাই বাদ এশা লেক সার্কাস কলাবাগানের মসজিদ বাক্কাতিল মোবারাকাতে। ১৮ জুলাই দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে তার নির্বাচনী এলাকা পাকুন্দিয়া উপজেলা সদরে বাদ যোহর, তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে বাদ আসর কটিয়াদি উপজেলা সদরে কটিয়াদি ডিগ্রী কলেজ মাঠে।

সাবেক সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য অধ্যাপক ডা. এম এ মান্নান গত ১৬ জুলাই দুপুরে রাজধানীর একটি হাসপাতালে ৮৪ বছর বয়সে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। ১৯৬৯ সালে তৎকালীন আইপিজিএমআর-এ যোগদান করে দেশে প্রথম স্নায়ুরোগ চিকিৎসার সূচনা করেন। তিনি ছিলেন নিউরোলজি ফাউন্ডেশন, ঢাকা; ইপিলেপসি এসোসিয়েশন অব বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা। নিজ এলাকায় স্ব-অর্থায়নে গড়ে তোলেন ডা. আব্দুল মান্নান মহিলা কলেজ, বশিরা মান্নান এতিমখানা, বেগম আম্বর আলী প্রাথমিক বিদ্যালয়, আলহাজ্ব আম্বর আলী বহুমুখী সেবাকেন্দ্রসহ অর্ধ শতাধিক শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠান। বাংলাদেশ আওয়ামী লীগ থেকে তিনি ২০০১ সাথে ৮ম এবং ২০০৮ সালে ৯ম জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন। তিনি আমাদের মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। তিনি চিকিৎসা ও সমাজসেবায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য ২০১৫ সালে একুশে পদক লাভ করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

নজিরবিহীন শান্তিপূর্ণ দুর্গাপূজা নিশ্চিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশংসায় ভারতীয় গণমাধ্যম

মঙ্গলবার পঞ্চম জানাজার পর ডা. মান্নানের দাফন

আপডেট টাইম : ০৫:২৬ অপরাহ্ন, সোমবার, ১৮ জুলাই ২০১৬