ঢাকা , বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী শেষ হলো জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন তায়েফের বুকে যে মসজিদ মুসলিমদের জন্য এক টুকরো সান্ত্বনা পে স্কেলে বদলাচ্ছে ইনক্রিমেন্ট নীতি, কোন গ্রেডে কত শিগগিরই ১০ হাজার পুলিশ নিয়োগ অন্তরঙ্গ ভিডিও ছড়িয়ে পড়ার ভয়ে জোবায়েদকে হত্যা, তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র বাংলাদেশি সমর্থকদের স্কালোনির ধন্যবাদ দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান ‘মত পার্থক্য থাকতে পারে, ঐক্য যেন নষ্ট না হয়’ শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষিতে ডিজিটাল অবকাঠামো উন্নয়নে আইফার্মারের সাথে কাজ করার ইচ্ছা প্রকাশ প্রধানমন্ত্রীর

প্রথমবারের মতো ইন্টারপোলে যোগ দিচ্ছেন বাংলাদেশের দুই জন পুলিশ কর্মকর্তা

বাঙালী কণ্ঠ নিউজঃ আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলে বাংলাদেশ থেকে প্রথমবারের মতো বিশেষজ্ঞ হিসেবে নিয়োগ পেয়েছেন দুই জন বাংলাদেশী পুলিশ কর্মকর্তা।

দ্য ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন (আইসিপিসি) পৃথিবী ব্যাপী ইন্টারপোল নামে পরিচিত। ইউরোপের দেশ ফ্রান্সের লিয়নে ইন্টারপোল এর সদর দপ্তর অবস্থিত।

আর এবার সেই আন্তর্জাতিক পুলিশ সংস্থাটিতে বাংলাদেশ থেকে দুই কর্মকর্তা নিয়োগ পেলেন।

আন্তর্জাতিক পুলিশ সংস্থাটিতে জঙ্গিবাদ দমনে বাংলাদেশের কৌশলগত নৈপুণ্যে দ্য ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন (আইসিপিসি) তাদের নিয়োগ দিয়েছেন বলে জানিয়েছেন, আইজিপি এ কে এম শহীদুল হক।

আইজিপি এ কে এম শহীদুল হক গতকাল পুলিশ সপ্তাহ উপলক্ষে পুলিশ সদর দফতরে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।

তিনি আরো বলেন, সম্প্রতি ইন্টারপোলের এক সভায় আমাদের জঙ্গিবাদ দমনের প্রক্রিয়া প্রশংসিত হয়েছে। ইন্টারপোলের সেক্রেটারি আমার কাছে জঙ্গিবাদ দমনে দুই জন পুলিশ কর্মকর্তা চেয়েছেন। যারা কিনা অন্য রাষ্ট্রে জঙ্গিবাদ দমনের প্রশিক্ষণ দেবেন।

ইতিমধ্যে আমরা দুই জনের নাম অনুমোদন করেছি। নিরাপত্তার কারণে তিনি ওই দুই পুলিশ কর্মকর্তার নাম প্রকাশ করেননি।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী

প্রথমবারের মতো ইন্টারপোলে যোগ দিচ্ছেন বাংলাদেশের দুই জন পুলিশ কর্মকর্তা

আপডেট টাইম : ০৪:২৭ পূর্বাহ্ন, রবিবার, ৭ জানুয়ারী ২০১৮