ঢাকা , বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী শেষ হলো জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন তায়েফের বুকে যে মসজিদ মুসলিমদের জন্য এক টুকরো সান্ত্বনা পে স্কেলে বদলাচ্ছে ইনক্রিমেন্ট নীতি, কোন গ্রেডে কত শিগগিরই ১০ হাজার পুলিশ নিয়োগ অন্তরঙ্গ ভিডিও ছড়িয়ে পড়ার ভয়ে জোবায়েদকে হত্যা, তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র বাংলাদেশি সমর্থকদের স্কালোনির ধন্যবাদ দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান ‘মত পার্থক্য থাকতে পারে, ঐক্য যেন নষ্ট না হয়’ শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষিতে ডিজিটাল অবকাঠামো উন্নয়নে আইফার্মারের সাথে কাজ করার ইচ্ছা প্রকাশ প্রধানমন্ত্রীর

বাংলাদেশ পুলিশ প্রধান পদে আলোচনায় চারজন

বাঙালী কণ্ঠ নিউজঃ বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হকের চাকরির মেয়াদ আগামী ৩১ জানুয়ারি শেষ হচ্ছে। তবে বেশকিছু দিন ধরেই গুঞ্জন চলছে নতুন কেউ দায়িত্বে আসছেন, নাকি বর্তমান আইজিপির মেয়াদ বাড়ানো হবে। তবে মহা-পুলিশ পরিদর্শক (আইজিপি) সাংবাদিকদের আভাস দিয়েছেন, নতুন কেউ আইজিপি হিসেবেই দায়িত্বে আসছেন। গত শনিবার পুলিশ সদর দপ্তরে ‘পুলিশ সপ্তাহ-২০১৮’ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নিজ দায়িত্বের মেয়াদ শেষ হওয়ার বিষয়টি বলেছেন।

গত ২০১৪ সালের ৩১ ডিসেম্বর আইজিপি হিসেবে নিয়োগ পেয়েছিলেন শহীদুল হক। ১৯৮৪ সালে বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ১৯৮৬ সালে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে চাকরিতে যোগ দেন তিনি। এরপর তিনি চাঁদপুর, মৌলভীবাজার, চট্টগ্রাম ও সিরাজগঞ্জ জেলায় পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার ছাড়াও শহীদুল হক বাংলাদেশ পুলিশবাহিনীর নানা গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন। তার বিদায়ের পর পরবর্তী পুলিশপ্রধান কে হবেন, তা নিয়ে নানা আলোচন ও গুঞ্জন চলছে।

তবে পরবর্তী আইজিপি হিসেবে আলোচনায় রয়েছেন পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মো. মোখলেসুর রহমান, স্পেশাল ব্রাঞ্চের (এসবি) প্রধান অতিরিক্ত আইজিপি গ্রেড-১ ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ এবং ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া। এর মধ্যে মোখলেসুর রহমানের চাকরির মেয়াদ ২০১৯ সাল, মোহাম্মদ জাবেদ পাটোয়ারী চাকরির মেয়াদ রয়েছে ২০২০ সাল পর্যন্ত, বেনজীর আহমেদের ২০২২ সাল এবং মো. আছাদুজ্জামান মিয়ার চাকরির মেয়াদ রয়েছে ২০১৯ সাল পর্যন্ত।

সংশ্লিষ্ট মহলে গুঞ্জন শোনা যাচ্ছে, বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হওয়ার জন্য দৌড়ে এগিয়ে রয়েছেন মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। এরপর মোখলেছুর রহমান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ থেকে স্নাতকোত্তর ডিগ্রিধারী জাবেদ পাটোয়ারী বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ১৯৮৬ সালে এএসপি হিসেবে পুলিশে যোগদান করেন। আর বিসিএস ১৯৮৪ ব্যাচের এই কর্মকর্তা চাকরির বিভিন্ন ক্ষেত্রে মেধা, দক্ষতা ও যোগ্যতার পরিচয় দিয়ে পুলিশের সর্বোচ্চ পদের এক ধাপ নিচে অতিরিক্ত মহাপরিদর্শক (গ্রেড-১) পদে কর্মরত তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ পুলিশ প্রধান পদে আলোচনায় চারজন

আপডেট টাইম : ১০:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জানুয়ারী ২০১৮