ঢাকা , বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী শেষ হলো জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন তায়েফের বুকে যে মসজিদ মুসলিমদের জন্য এক টুকরো সান্ত্বনা পে স্কেলে বদলাচ্ছে ইনক্রিমেন্ট নীতি, কোন গ্রেডে কত শিগগিরই ১০ হাজার পুলিশ নিয়োগ অন্তরঙ্গ ভিডিও ছড়িয়ে পড়ার ভয়ে জোবায়েদকে হত্যা, তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র বাংলাদেশি সমর্থকদের স্কালোনির ধন্যবাদ দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান ‘মত পার্থক্য থাকতে পারে, ঐক্য যেন নষ্ট না হয়’ শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষিতে ডিজিটাল অবকাঠামো উন্নয়নে আইফার্মারের সাথে কাজ করার ইচ্ছা প্রকাশ প্রধানমন্ত্রীর

শাহজালাল বিমানবন্দর এলাকায় তাবলিগ জামাতের বিক্ষোভ

বাঙালী কণ্ঠ নিউজঃ বিশ্ব ইজতেমায় যোগ দিতে তাবলিগ জামাতের কেন্দ্রীয় শুরা সদস্য মাওলানা মোহাম্মদ সাদ কান্ধলভির বাংলাদেশে আসার প্রতিবাদে এই মুসলিম সংঘের পাঁচ শতাধিক কর্মী বিক্ষোভ করছে।

মাওলানা সাদের আসার প্রতিবাদে কর্মীরা আজ সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় বিক্ষোভ সমাবেশ শুরু করে। এর ফলে যানজটের প্রভাব রাজধানীর উত্তরা পর্যন্ত ছড়িয়ে পড়েছে।

স্থানীয়দের সূত্রে জানা গেছে, তাবলিগ জামাতের ওই অংশটি আজ সকালে ওই এলাকার বায়তুস সালাম জামে মসজিদের বাইরে জড়ো হয়। সেখানে তারা বিক্ষোভ সমাবেশ শুরু করলে বিমানবন্দর সড়কে  যানজট তৈরি হয়।

এ ব্যাপারে বিমানবন্দর থানার ওসি নূর এ আজম জানান, মাওলানা সাদের ঢাকা পৌঁছানোর কথা আজ দুপুরের পর। তার আসার প্রতিবাদে তাবলিগ জামাতের একটি অংশ সকাল ৯টার পর থেকেই বিমানবন্দর এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে।

তিনি আরো জানান, “উনার আসা নিয়ে তাবলিগ জামাতে দুটি গ্রুপ হয়েছে। একটি গ্রুপ তার আসার বিরোধিতা করছে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছি।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী

শাহজালাল বিমানবন্দর এলাকায় তাবলিগ জামাতের বিক্ষোভ

আপডেট টাইম : ১০:০৮ পূর্বাহ্ন, বুধবার, ১০ জানুয়ারী ২০১৮