ঢাকা , বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, এনসিপি নেত্রী আটক বাঁধনের ওপর হামলা নিয়ে সংসদে যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ৫ মাসে রেকর্ড পরিমাণ বিদেশি ঋণ পরিশোধ করল সরকার বাঁধনের ওপর হামলা, ইতালির আইনে শাস্তি কী শেখ হাসিনাকে স্বাগত জানাতে অপেক্ষা করছে জুলাই যোদ্ধারা: হুইপ দুলু ব্রিকস সম্মেলনে তারেক রহমানের অংশগ্রহণ নিয়ে নতুন কোনো তথ্য নেই: রণধীর জয়সওয়াল বিটিসিএল অফিসে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ খুন ও ডাকাতির মামলা ২৩ বছর আগের সাজায় অশীতিপর বৃদ্ধ কারাগারে

চা বিল উত্থাপিত সংসদে

সামরিক সরকারের আমলে জারি করা দুটি অধ্যাদেশ বাতিল করে নতুন আইন করতে সংসদে একটি বিল উত্থাপিত হয়েছে। সোমবার বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ‘চা বিল-২০১৬’ সংসদে উত্থাপন করেন।
পরে বিলটি এক মাসের মধ্যে পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেয়ার জন্য বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়। বিলের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে বলেন, ‘বর্তমানে প্রতিযোগিতামূলক আন্তর্জাতিক বাজারে টিকে থাকা এবং দেশের অভ্যন্তরীণ ক্রমবর্ধমান চাহিদা পূরণের লক্ষ্যে চায়ের উত্পাদন বৃদ্ধি করা জরুরি। চা বোর্ড কর্তৃক গৃহীত বিভিন্ন কার্যক্রম চায়ের মানোন্নয়ন ও উত্পাদন বৃদ্ধিতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে।’
বাংলাদেশে চা আবাদের জন্য ১ লাখ ১৬ হাজার হেক্টর জমি বরাদ্দ রয়েছে এবং ৫৮ হাজার হেক্টর জমিতে চা চাষ হচ্ছে। চা বাগানের বেশিরভাগ বেসরকারি মালিকানার। বিলে আইন ভঙ্গে শাস্তির বিধান ন্যূনতম ৬ মাস এবং সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ডের বিধান প্রস্তাব করা হয়েছে। জরিমানার ক্ষেত্রে ন্যূনতম দুই হাজার টাকা সর্বোচ্চ পাঁচ লাখ টাকার প্রস্তাব রাখা হয়েছে।

বিলে বলা হয়েছে, এই আইনের ভিন্নরূপ যা কিছুই থাকুক না কেন, এই আইনের অধীন অপরাধগুলো যেক্ষেত্রে যতটুকু প্রযোজ্য, মোবাইল কোর্ট আইন এর তফসিলভুক্ত করে বিচার করা যাবে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান

চা বিল উত্থাপিত সংসদে

আপডেট টাইম : ০৬:২৬ অপরাহ্ন, সোমবার, ২৫ এপ্রিল ২০১৬