ঢাকা , শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বন্যা পরিস্থিতি মোকাবিলায় চট্টগ্রামের ৭ উপজেলায় সেনা মোতায়েন শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার আহ্বান দলীয় নেতাকর্মীদের কড়া হুঁশিয়ারি দিলেন আইনমন্ত্রী বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর শেখ হাসিনার জন্য ফাঁসির দড়ি অপেক্ষা করছে : নাহিদ ইসলাম তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কাজ শুরু করেছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী ২০২৬ ফুটবল বিশ্বকাপ দেশে ফিরে সংবর্ধনা পেল মিশর ফুটবল দল ‘তাফহীমুল কোরআন’ পোড়ানোর দায়ে গ্রেফতার মেহেদী কারাগারে আল-আকসার গ্র্যান্ড মুফতিকে আটক করল ইসরায়েল কিশোরীর বস্তাবন্দী মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন মোড়, দায় স্বীকার মায়ের

আওয়ামী লীগ নির্বিকার নয়, নির্বিকার হচ্ছে বিএনপি: সেতুমন্ত্রী

সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে আওয়ামী লীগ সরকার নির্বিকার বলে সমালোচনা করছেন। কিন্তু আওয়ামী লীগ নির্বিকার নয়, নির্বিকার হচ্ছে বিএনপি। বিএনপি বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে না দাঁড়িয়ে তাদের অভিযোগের পুরাতন ভাঙা রেকর্ড বাঁজিয়ে যাচ্ছে।’

আজ বুধবার দুপুরে কবিরহাট উপজেলাবাসীর উদ্যোগে দেশব্যাপী সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী প্রতিবাদে আয়োজিত মানববন্ধন শেষে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এতে কবিরহাট উপজেলার স্কুল কলেজের ছাত্র-শিক্ষক, মাদ্রাসার ছাত্র-শিক্ষক, আলেম ওলামা ও বিভিন্ন মন্দিরের সেবায়েতসহ সর্বস্তরের বিপুল সংখ্যক নারী অংশ নেয়।

কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সোন্দলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরুল আমিন রুমির সভাপত্বিতে মানববন্ধন ও সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নোয়াখালী-৪ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী।

সেতুমন্ত্রী আরো বলেন, সরকার ইতিমধ্যে বন্যাদূর্গত এলাকাগুলোতে ত্রাণ, নগদ টাকাসহ প্রয়োজনীয় সাহায্য পাঠিয়ে দিয়েছে। প্রয়োজনে ক্ষতিগ্রস্তদের প্রতিটি ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দিবে সরকার। বন্যা পরবর্তি ক্ষতিগ্রস্তদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে স্বাস্থ্য মন্ত্রণনালয়কে নিদের্শ দেওয়া হয়েছে।

এ সময় তিনি আওয়ামী লীগের নেতৃবৃন্দকে বর্তমানে যেমন রয়েছে তেমনি আগামীতেও বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে থাকার জন্য আহ্বান জানান।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ খায়রুল আলম সেলিম, কবিরহাট উপজেলা চেয়ারম্যান কামরুন নাহার শিউলি, কবিরহাট পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহিরুল হক রায়হান, সাবেক মেয়র আলাবক্স টিটু, কোম্পানগীঞ্জ উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল, সদর উপজেলা চেয়ারম্যান আ্যডভোকেট শিহাব উদ্দিন শাহীন, নোয়াখালী পৌরসভা মেয়র শহিদ উল্যাহ খান সোহেল ও উপজেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দরা। এ ছাড়াও অনুষ্ঠানে পৌর বিএনপির সভাপতি ও কবিরহাট পৌরসভার সাবেক চেয়ারম্যান ফখরুল ইসলাম দুলাল জঙ্গিবাদের বিরুদ্ধে একাত্বতা ঘোষণা করে মঞ্চে বক্তব্য রাখেন।

পরে মন্ত্রী কবিরহাট পৌরসভা ও উপজেলাধীন, পল্লী বিদ্যুৎ উপকেন্দ্র, নতুন বিদ্যুৎ সংযোগ, ধানসিঁড়ি ইউনিয়ন পরিষদ ভবন ও সড়ক পাকাকরণসহ মোট ১০টি প্রকল্পের উদ্বোধন করেন। পরে তিনি ধানসিড়ি ইউনিয়নের নবনির্মিত ভবন কমপ্লেক্সে বিশাল সমাবেশে বক্তব্য রাখেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

বন্যা পরিস্থিতি মোকাবিলায় চট্টগ্রামের ৭ উপজেলায় সেনা মোতায়েন

আওয়ামী লীগ নির্বিকার নয়, নির্বিকার হচ্ছে বিএনপি: সেতুমন্ত্রী

আপডেট টাইম : ০৫:৪৪ অপরাহ্ন, বুধবার, ৩ অগাস্ট ২০১৬