ঢাকা , রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কঙ্গনার ‘সস্তা কপি’ মন্তব্যের পর তাপসীর রহস্যময় পোস্ট বিয়ের প্রলোভনে আসা যুবতীকে আটকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ নির্দিষ্ট দিনেই হচ্ছে সিলেটের বিয়ানীবাজারের সেই নৌকাবাইচ প্যারিসে আলোচনা সভা জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ঐক্যবদ্ধ উদ্যোগের আহ্বান জামা-কাপড় কিনে এনেই পরছেন? ডেকে আনছেন মারাত্মক স্বাস্থ্যঝুঁকি বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতির কার্যক্রম শুরু ২২ দিনে রেমিট্যান্স এল ২১৫ কোটি ডলার পেশাগত দক্ষতা-যোগ্যতা হবে পদোন্নতির মানদণ্ড: প্রধানমন্ত্রীপেশাগত দক্ষতা-যোগ্যতা হবে পদোন্নতির মানদণ্ড: প্রধানমন্ত্রী নিজেদের সুবিধায় ৭২-এর সংবিধান বাতিলের দাবি করেছে জামায়াত : রাশেদ খাঁন

জেলে বসেও দেশের উন্নয়নের ছক কেটেছি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ২০০৭ সালে তাকে যখন জেলে নিয়ে যাওয়া হয়, তখন তিনি সেখানে বসেও ভবিষ্যতে দেশের উন্নয়নে কখন কি করা যেতে পারে, কিভাবে দেশকে একটি কাঙ্খিত লক্ষ্যে নিয়ে যাওয়া সম্ভব তা নিয়ে ভেবেছেন। ছোট ছোট কাগজে তার ভাবনাগুলো লিখে রেখেছেন। আর পরবর্তীতে সেগুলোর ভিত্তিতেই তৈরি হয় রূপকল্প ২০২১।

আজ বৃহস্পতিবার (০৪ আগস্ট) প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে ২০১৬-২০১৭ অর্থবছরের বার্ষিক কর্ম-সম্পাদন চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, দেশের উন্নতি ত্বরান্বিত করার নীতিমালা নিয়েই আমরা সরকার গঠন করি। আমাদের লক্ষ্য একটাই গণতান্ত্রিক সুশাসনের মাধ্যমে দেশের আর্থ সামাজিক উন্নয়ন।

প্রধানমন্ত্রী আরও জানান ১৯৯৬ সালে তার দল বাংলাদেশ আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে তখনও সরকারের উদ্যোগগুলো ছিলো দেশের অগ্রযাত্রা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে।

এরও আগেও যখন দীর্ঘ ২১ বছর আওয়ামী লীগ ক্ষমতার বাইরে ছিলো তখনও রাজনৈতিক দল হিসেবে লক্ষ্য ছিলো মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন এবং দেশের মানুষের উন্নয়ন, বলে প্রধানমন্ত্রী।

সুনির্দিষ্ট লক্ষ্য স্থির করে তার বাস্তবায়ন করা হলে তা খুব একটা কঠিন কাজ হয়না বলেই মত দেন শেখ হাসিনা।

সাধারণ মানুষের জন্য কাজ করতে গেলেই যেনো বিপদ বেশি, এই মন্তব্য করে প্রধানমন্ত্রী তার বক্তব্যে আরও বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সেজন্যই প্রাণ দিতে হয়েছে। বঙ্গবন্ধুকে হত্যার প্রসঙ্গ টেনে তিনি বলেন, এমন হত্যা ক্যু’র রাজনীতি আমরা দেশে আরও দেখেছি।

২০০৯ সালে নতুন করে সরকার গঠন করার পর তার সরকারের একটাই লক্ষ্য, কিভাবে সকল কার্যক্রম গতিশীল করে তোলা যায়। আর এ জন্য পৃথক কমিটি গঠন করে কাজ শুরু হয়, জানান প্রধানমন্ত্রী।

তিনি বলেন, পাঁচ বছর ক্ষমতার মেয়াদ, এই সময়ের মধ্যে কতটুকু কাজ করতে পারবো সেটা সুনির্দিষ্ট করেই আমরা এগিয়ে যাচ্ছি। আমাদের লক্ষ্য ২০২১ সালের মধ্যে দেশকে মধ্য আয়ের এবং ২০৪১ সালের মধ্যে উন্নত দেশের কাতারে দাঁড়ানো।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

কঙ্গনার ‘সস্তা কপি’ মন্তব্যের পর তাপসীর রহস্যময় পোস্ট

জেলে বসেও দেশের উন্নয়নের ছক কেটেছি : প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ০৫:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ অগাস্ট ২০১৬