ঢাকা , শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অস্ট্রেলিয়ার দুই চলচ্চিত্র উৎসবে ভাবনার ‘কিং ইন দ্য ল্যান্ড অব প্রিন্স দেশে ফ্যাসিবাদ ফিরে আসার দায় গুপ্ত জামায়াতকে নিতে হবে : শামা ওবায়েদ মাত্র ১ ইউরোতে বিক্রি হলো জিদানের সাবেক ক্লাব প্রতিটি স্কুলে উন্নত কম্পিউটার ল্যাব নিশ্চিত করতে হবে : অর্থমন্ত্রী স্যাটেলাইট-টু-মোবাইল সেবা চালু করলো বাংলালিংক ইংরেজি ও প্রযুক্তিগত দক্ষতা বাড়াতে হবে শিক্ষার্থীদের: ববি হাজ্জাজ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রের সংস্কার শেষ, চিকিৎসাসেবা চালুতে দরকার আসবাব ও যন্ত্রপাতি গণহত্যার দায়ে ইসরায়েলকে দায়ী করা নাভি পিল্লাই পেলেন নোবেল শান্তি পুরস্কার ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে সবার কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে চুক্তি সই

সাড়া ফেলেছে শুভ ও কিশোরগঞ্জের তরুণীর গানের ভিডিও

মুক্তি পেয়েছে আরিফিন শুভ ও জলি জুটির প্রথম ছবি ‘নিয়তি’। জাকির হোসেন রাজু পরিচালিত এই ছবির প্রচারণার অংশ হিসেবে শুভর সঙ্গে নতুন একজন গায়িকাকে জনপ্রিয় গানটি গাওয়ার সুযোগ দিয়েছিলো প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া।

অনলাইনে প্রতিযোগিতার মাধ্যমে কিশোরগঞ্জের তরুণী নুরেন দুর্দানা সিমুনকে নির্বাচন করা হয়। পরে তাকে নিয়ে ‘অনেক সাধনার পরে আমি’ শিরোনামের গানটিতে কণ্ঠ দেন আরিফিন শুভ। সেই গানের ভিডিওটি সম্প্রতি ইউটিউবে প্রকাশ হয়েছে। মাত্র একদিনে ভিডিওটি দেখা হয়েছে ১ লাখ ২২ হাজার বারেরও বেশি।

ছবিটিতে ঠাঁই পাওয়া এই গানটির সংগীতায়োজন করেছিলেন কলকাতার স্যাভি। এতে কণ্ঠ দিয়েছিলেন ন্যানসি ও ইমরান। তারও আগে রিয়াজ-শাবনূর জুটির সুপারহিট ছবি ‘ভালোবাসি তোমাকে’তে এই গানটি প্রথম ব্যবহৃত হয়। সেখানে গানটিতে কণ্ঠ দিয়েছিলেন প্রয়াত খালিদ হাসান মিলু ও কনকচাঁপা। চমৎকার আবেগময় কথামালায় গানটি লিখেছেন ও সুর করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল।

প্রসঙ্গত, গেল ১২ আগস্ট মুক্তি পেয়েছে ‘নিয়তি’। এর আগে গেল জুন মাসে ছবিটি মুক্তি পায় কলকাতায়। সেখানকার প্রতিষ্ঠান এসকে মুভিজ যৌথ প্রযোজনা করেছে জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

অস্ট্রেলিয়ার দুই চলচ্চিত্র উৎসবে ভাবনার ‘কিং ইন দ্য ল্যান্ড অব প্রিন্স

সাড়া ফেলেছে শুভ ও কিশোরগঞ্জের তরুণীর গানের ভিডিও

আপডেট টাইম : ০৫:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৫ অগাস্ট ২০১৬