ঢাকা , বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মালয়েশিয়ায় বেসরকারি খাতে ৬৮ হাজারের বেশি প্রতিবন্ধী চাকরিপ্রার্থী নিয়োগ ভিসা নীতিমালার খসড়া পরিমার্জন ও চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটি গঠন রাঙামাটির সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ বৃহস্পতিবার রোহিঙ্গাদের ফেরাতে আন্তর্জাতিক চাপ বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর বিনা খরচে কর্মী পাঠানোর ঘোষণা, বাস্তবায়নে কতটা আশার আলো চাকরিজীবীদের জন্য দুই দফায় মিলবে যে ছুটি প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে রাত না কাটানোর পরামর্শ অলির সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে ৩ বাহিনীর জন্য বড় পরিকল্পনা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  তিনি বলেন, বৃহত্তর বগুড়াতে মনুষ্যবিহীন আকাশযান (ড্রোন) কারখানা স্থাপনের কার্যক্রম গ্রহণ করেছে সরকার। উন্নত ও শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, অত্যাধুনিক নজরদারী প্রযুক্তি সংযোজনের মাধ্যমে সামারিক বাহিনীর উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধি জাতীয় গুরুত্বপূর্ণ বিবেচনায় ‘ফাস্ট ট্র্যাক’ প্রক্রিয়ায় কাজ বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে। বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এমপির প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন প্রধানমন্ত্রী। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংসদে সভাপতিত্ব করেন। প্রধানমন্ত্রী বলেন, সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে আগামী ১০ বছরে ৮৬ হাজার কোটি টাকা প্রয়োজন। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনী আরও প্রযুক্তিনির্ভর, বহুমাত্রিক, আত্মনির্ভর ও যুদ্ধোপযোগী বাহিনীতে পরিণত হবে।  জাতীয় প্রতিরক্ষা, সীমান্ত সুরক্ষা এবং সার্বভৌমত্ব রক্ষায় কার্যকর ভূমিকা পালন করবে। নৌবাহিনীর জন্য আধুনিক ফ্রিগেট, করভেট, অফশোর প্যাট্রোল ভেসেল শ্রেণির যুদ্ধজাহাজ এবং সাবমেরিন সংযোজন করা হবে। প্রধানমন্ত্রী আরও বলেন, সামরিক শিল্পাঞ্চল (ডিআইজি) স্থাপনের পরিকল্পনা সরকারের বিবেচনাধীন রয়েছে। জাতীয় প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, বৈদেশিক নির্ভরতা হ্রাস এবং দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের দেশীয় প্রতিরক্ষা শিল্পের বিকাশ, প্রযুক্তিগত উদ্ভাবন এবং গবেষণা কার্যক্রম সম্প্রসারণের বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। অধিকতর উন্নত সামরিক প্রযুক্তি, ড্রোন প্রযুক্তি, সেন্সর ব্যবস্থা, ইলেকট্রনিক্স এবং প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে জানিয়ে তারেক রহমান বলেছেন, বন্ধুপ্রতীম দেশগুলোর সঙ্গে প্রযুক্তি হস্তান্তর মাধ্যমে প্রতিরক্ষা শিল্পের উন্নয়নের কার্যক্রমও চলছে। নেত্রকোনা-৫ আসনের জামায়াতে ইসলামীন সংসদ সদস্য (এমপি) মাছুম মোস্তফার প্রশ্নে প্রধানমন্ত্রী বলেন, সার্বভৌমত্ব, ভূখণ্ডগত অখণ্ডতা এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীর সক্ষমতা উন্নয়ন ও আধুনিকায়ন অগ্রাধিকার পাচ্ছে। তিন বছর এবং সাত বছর মেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনীর সামগ্রিক যুদ্ধ সক্ষমতা বহুগুণে বৃদ্ধি পাবে। কৃষি থেকে শিল্পে রুপান্তর বাংলাদেশের অর্থনৈতিক বিবর্তন এআই অভিনেত্রীকে নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা

আজ বৈশ্বিক শীর্ষ সম্মেলন নারী নেতৃত্বের খেতাব পাচ্ছেন প্রধানমন্ত্রী

বাঙালী কণ্ঠ নিউজঃ ‘গ্লোবাল সামিট অব উইমেন’-এ (নারীদের বৈশ্বিক শীর্ষ সম্মেলন) যোগ দিতে তিন দিনের সরকারি সফরে অস্ট্রেলিয়া গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় আজ শুক্রবার সন্ধ্যায় সিডনিতে অনুষ্ঠেয় এই সম্মেলন থেকে তাঁকে ‘গ্লোবাল উইমেনস লিডারশিপ অ্যাওয়ার্ড’ প্রদান করা হবে। তিনি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলের আমন্ত্রণে এই সফর করছেন।

গতকাল বৃহস্পতিবার দুপুর ১টা ৫০ মিনিটে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে থাই এয়ারওয়েজের একটি বিমান অস্ট্রেলিয়ার সিডনির উদ্দেশে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। পথে থাইল্যান্ডের স্থানীয় সময় বিকেল ৪টা ৫০ মিনিটে  প্রধানমন্ত্রী ব্যাংককের সুবর্ণভূমি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে প্রায় আড়াই ঘণ্টা যাত্রাবিরতি করেন। সন্ধ্যা ৭টা ২০ মিনিটে তিনি সিডনির উদ্দেশে রওনা হন। স্থানীয় সময় আজ শুক্রবার সকালে তাঁর সিডনি পৌঁছার কথা।

ব্যাংকক বিমানবন্দরে রয়াল থাই সরকারের প্রধানমন্ত্রীর কার্যালয়ের সঙ্গে সংযুুক্ত মন্ত্রী কোবসাক পুত্রাকল এবং থাইল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত সাইদা মুনা তাসনীম প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। সেখানে শেখ হাসিনার সঙ্গে থাই মন্ত্রীর বৈঠক হয়। বৈঠকে দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয় আলোচনা হয় বলে প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম জানান। প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর ছোট বোন শেখ রেহানা, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এবং মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকী রয়েছেন।

সফরের প্রথম দিন সকালে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী জুলি বিশপ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করবেন। এ ছাড়া ভিয়েতনামের প্রেসিডেন্ট ত্রান দাই কুয়াংয়ের সঙ্গে সেখানে প্রধানমন্ত্রীর সাক্ষাত্ হবে। সন্ধ্যায় সিডনির ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে প্রধানমন্ত্রীর হাতে ‘গ্লোবাল উইমেনস লিডারশিপ অ্যাওয়ার্ড’ তুলে দেওয়া হবে। বাংলাদেশসহ এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নারী শিক্ষা ও ব্যবসায়িক উদ্যোগের বিষয়ে শেখ হাসিনার নেতৃত্বের স্বীকৃতি হিসেবে যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা ‘গ্লোবাল সামিট অব উইমেন’ এ পুরস্কার দিচ্ছে। নারীর ক্ষমতায়ন এবং জাতীয় উন্নয়নে তাদের মূলধারায় নিয়ে আসার ক্ষেত্রে বাংলাদেশ সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে সেখানে বক্তব্য দেবেন শেখ হাসিনা।

সফরের দ্বিতীয় দিন আগামীকাল শনিবার সকালে প্রধানমন্ত্রী ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটি পরিদর্শন করবেন। বিকেলে সিডনিতে অস্ট্রেলিয়ার সরকারপ্রধানের বাসভবনে প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলের সঙ্গে শেখ হাসিনার দ্বিপক্ষীয় বৈঠক হবে। ওই বৈঠকে শিক্ষা, ক্রীড়া, মানবসম্পদ উন্নয়ন, বাণিজ্য ও বিনিয়োগ, জ্বালানি ও বিদ্যুত্, কৃষি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে সহযোগিতার বিষয়গুলো প্রাধান্য পাবে। সন্ধ্যায় সিডনির সোফেটেল হোটেলে প্রবাসী বাংলাদেশি আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন শেখ হাসিনা।

সফর শেষে রবিবার বিকেলে প্রধানমন্ত্রী দেশের উদ্দেশে রওনা হবেন। এর আগে ২২তম কমনওয়েলথ শীর্ষ সম্মেলনে যোগ দিতে সর্বশেষ ২০১১ সালে অস্ট্রেলিয়া সফরে গিয়েছিলেন তিনি।

সূত্র : বাসস।

Tag :
আপলোডকারীর তথ্য

মালয়েশিয়ায় বেসরকারি খাতে ৬৮ হাজারের বেশি প্রতিবন্ধী চাকরিপ্রার্থী নিয়োগ

আজ বৈশ্বিক শীর্ষ সম্মেলন নারী নেতৃত্বের খেতাব পাচ্ছেন প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ০৩:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ এপ্রিল ২০১৮