ঢাকা , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দারুণ ফিচার চালু করছে হোয়াটসঅ্যাপ ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইলের হারের নেপথ্যে শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড মামলার কারণে শিক্ষক নিয়োগ ও পদোন্নতি আটকে আছে : শিক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির কারণে বাংলাদেশের অবস্থান শক্তিশালী হবে: পররাষ্ট্রমন্ত্রী ইরান যুদ্ধ বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে বিশ্বকাপে দর্শক উপস্থিতির নতুন রেকর্ড সংসদে ‘অঙ্গুলিনির্দেশ’ এক্সপাঞ্জের দাবি হিলালীর, স্পিকার বললেন—‘করা যাবে না’ হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অপরিষ্কার পরিবেশ দেখে ক্ষোভ বাজেট-জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না

প্রধানমন্ত্রী দেশে ফিরলে কোটা বাতিলের প্রজ্ঞাপন

বাঙালী কণ্ঠ নিউজঃ বিদেশে সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে কোটা বাতিলের প্রজ্ঞাপন জারির আশ্বাস দিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক। একই সঙ্গে অজ্ঞাতনামা চারটি মামলা ও ক্যাম্পাসে শিক্ষার্থীদের হয়রানি না করার আশ্বাসও দিয়েছেন তিনি।

এসময় আগামী ৭ মে পর্যন্ত গেজেট প্রকাশের সময় দিয়ে আন্দোলন স্থগিতের ঘোষনা দেন আন্দোলনকারীরা।

গতকাল শুক্রবার রাতে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানকের বাসায় অনুষ্ঠিত এক বৈঠকে এ আশ্বাস দেওয়া হয়েছে বলে জানিয়েছেন কোটা সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসান আল মামুন। আওয়ামী লীগ নেতাদের আমন্ত্রণে ওই বৈঠকে আন্দোলনকারীদের ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেয়।

হাসান আল মামুন জানান, আওয়ামী লীগের নেতারা ৩০ এপ্রিলের মধ্যে গেজেট প্রকাশের আল্টিমেটামের বিষয়টি পুনর্বিবেচনা করতে বলেন। যেহেতু প্রধানমন্ত্রী দেশের বাইরে অবস্থান করছেন, তাই তারা আগামী ৭ মে পর্যন্ত গেজেট প্রকাশের সময় বৃদ্ধির অনুরোধ করেন।

বৈঠকে কোটা সংস্কার আন্দোলনের ঘটনায় পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সাধারণ ছাত্রদের নামে দায়ের করা পাঁচটি মামলা প্রত্যাহার ও ক্যাম্পাসগুলোতে সাধারণ ছাত্রদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছি। এর জবাবে আওয়ামী লীগ নেতারা জানিয়েছেন, এ ঘটনার ৫টি মামলার ৪টি প্রত্যাহার করা হবে। কেবল উপাচার্যের বাসভবনে ভাঙচুরের ঘটনায় যে মামলাটি রয়েছে সেটি থাকবে। তবে সেখানেও প্রমাণ ছাড়া কাউকে হয়রানি করা হবে না।’

এসময় তারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক নাসির উদ্দীন আহমেদের চাকরিচ্যুত করার সিদ্ধান্ত পুর্নবিবেচনা করার আহ্বান জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

দারুণ ফিচার চালু করছে হোয়াটসঅ্যাপ

প্রধানমন্ত্রী দেশে ফিরলে কোটা বাতিলের প্রজ্ঞাপন

আপডেট টাইম : ০৩:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ২৮ এপ্রিল ২০১৮