ঢাকা , শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মালয়েশিয়ায় বেসরকারি খাতে ৬৮ হাজারের বেশি প্রতিবন্ধী চাকরিপ্রার্থী নিয়োগ ভিসা নীতিমালার খসড়া পরিমার্জন ও চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটি গঠন রাঙামাটির সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ বৃহস্পতিবার রোহিঙ্গাদের ফেরাতে আন্তর্জাতিক চাপ বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর বিনা খরচে কর্মী পাঠানোর ঘোষণা, বাস্তবায়নে কতটা আশার আলো চাকরিজীবীদের জন্য দুই দফায় মিলবে যে ছুটি প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে রাত না কাটানোর পরামর্শ অলির সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে ৩ বাহিনীর জন্য বড় পরিকল্পনা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  তিনি বলেন, বৃহত্তর বগুড়াতে মনুষ্যবিহীন আকাশযান (ড্রোন) কারখানা স্থাপনের কার্যক্রম গ্রহণ করেছে সরকার। উন্নত ও শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, অত্যাধুনিক নজরদারী প্রযুক্তি সংযোজনের মাধ্যমে সামারিক বাহিনীর উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধি জাতীয় গুরুত্বপূর্ণ বিবেচনায় ‘ফাস্ট ট্র্যাক’ প্রক্রিয়ায় কাজ বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে। বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এমপির প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন প্রধানমন্ত্রী। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংসদে সভাপতিত্ব করেন। প্রধানমন্ত্রী বলেন, সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে আগামী ১০ বছরে ৮৬ হাজার কোটি টাকা প্রয়োজন। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনী আরও প্রযুক্তিনির্ভর, বহুমাত্রিক, আত্মনির্ভর ও যুদ্ধোপযোগী বাহিনীতে পরিণত হবে।  জাতীয় প্রতিরক্ষা, সীমান্ত সুরক্ষা এবং সার্বভৌমত্ব রক্ষায় কার্যকর ভূমিকা পালন করবে। নৌবাহিনীর জন্য আধুনিক ফ্রিগেট, করভেট, অফশোর প্যাট্রোল ভেসেল শ্রেণির যুদ্ধজাহাজ এবং সাবমেরিন সংযোজন করা হবে। প্রধানমন্ত্রী আরও বলেন, সামরিক শিল্পাঞ্চল (ডিআইজি) স্থাপনের পরিকল্পনা সরকারের বিবেচনাধীন রয়েছে। জাতীয় প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, বৈদেশিক নির্ভরতা হ্রাস এবং দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের দেশীয় প্রতিরক্ষা শিল্পের বিকাশ, প্রযুক্তিগত উদ্ভাবন এবং গবেষণা কার্যক্রম সম্প্রসারণের বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। অধিকতর উন্নত সামরিক প্রযুক্তি, ড্রোন প্রযুক্তি, সেন্সর ব্যবস্থা, ইলেকট্রনিক্স এবং প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে জানিয়ে তারেক রহমান বলেছেন, বন্ধুপ্রতীম দেশগুলোর সঙ্গে প্রযুক্তি হস্তান্তর মাধ্যমে প্রতিরক্ষা শিল্পের উন্নয়নের কার্যক্রমও চলছে। নেত্রকোনা-৫ আসনের জামায়াতে ইসলামীন সংসদ সদস্য (এমপি) মাছুম মোস্তফার প্রশ্নে প্রধানমন্ত্রী বলেন, সার্বভৌমত্ব, ভূখণ্ডগত অখণ্ডতা এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীর সক্ষমতা উন্নয়ন ও আধুনিকায়ন অগ্রাধিকার পাচ্ছে। তিন বছর এবং সাত বছর মেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনীর সামগ্রিক যুদ্ধ সক্ষমতা বহুগুণে বৃদ্ধি পাবে। কৃষি থেকে শিল্পে রুপান্তর বাংলাদেশের অর্থনৈতিক বিবর্তন এআই অভিনেত্রীকে নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা

হাওর অঞ্চলে ভারি বর্ষণের ভয় ধান কাটার শ্রমিকের অভাব

বাঙালী কণ্ঠ নিউজঃ হাওর অঞ্চলে পর পর দুই মৌসুম ফসলের ব্যাপক বিপর্যয়ের পর এবার বাম্পার ফলন। কিন্তু কৃষকের মুখে হাসি ফুটতে না ফুটতে আবারও শঙ্কা। মাঠভরা ফসল কিন্তু তা ঘরে তুলতে শ্রমিকের অভাব। যদিও গতকাল শুক্রবার হাওরের পাকা ধান দ্রুত কাটার জন্য সতর্কবার্তা জারি করেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। আবহাওয়ার পূর্বাভাসে বলা হচ্ছে, ভারতের আসাম, মেঘালয়, শিলিগুড়িসহ সিলেট বিভাগের ভারত সীমান্ত এলাকাগুলোতে ২৯ এপ্রিল অর্থাৎ আগামীকাল থেকে টানা পাঁচ দিন বর্ষণের সম্ভাবনা রয়েছে।

ফলে বাংলাদেশের সুনামগঞ্জ, নেত্রকোনা, শেরপুর ও সিলেট জেলা দিয়ে প্রবল বেগে হাওরে পানি প্রবেশ করবে। আর এতে তলিয়ে যাবে হাওরের সোনার ফসল। ফিরে আসবে সেই ভয়াবহ পরিস্থিতি। এই নিয়ে কৃষকরা চরম বিপাকে রয়েছে।

এর মধ্যে গত শুক্রবার ভোররাতে সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরের নাউটানা ফসল রক্ষা বাঁধ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। ফলে ওই এলাকার এক হাজার হেক্টর জমির বোরো ধান হুমকির মুখে পড়েছে। এসব জমির

৫০ শতাংশ ধান তলিয়ে যেতে পারে বলে আশঙ্কা করছে কৃষকরা। ঘটনার পর টাঙ্গুয়ার হাওরের এরালিয়াকোনা, গনিয়াকুরি, লামারগুল, টানেরগুল, নান্দিয়া, মাজেরগুল, টুঙ্গামারা, সুনাডুবি, গলগলিয়া, শামসাগর হাওরের ধান হুমকির মুখে পড়েছে।

জানা যায়, ভারি বর্ষণের আশঙ্কায় সুনামগঞ্জের হাওরের বোরো কৃষকদের পাকা ধান দ্রুত কাটার জন্য সতর্কবার্তা জারি করেছে পানি উন্নয়ন বোর্ড। ৩০ এপ্রিল থেকে পরবর্তী ৭২ ঘণ্টা সুনামগঞ্জ জেলায় ভারি থেকে মাঝারি বর্ষণের আশঙ্কা রয়েছে। বর্ষণ হলে নদ-নদীর পানি বৃদ্ধি ও আকস্মিক বন্যার সৃষ্টি হয়ে হাওরের সব পাকা ধান তলিয়ে যেতে পারে। এই আশঙ্কাবার্তা জারি করে মসজিদ-মন্দিরসহ বিভিন্ন স্থানে প্রচারণা চালানো হয়েছে।

তবে হাওরের বোরো ফসল পেকে গেলেও শ্রমিকের অভাবে কৃষকরা ধান কাটতে পারছে না। সুনামগঞ্জ জেলা প্রশাসন গত ১৭ এপ্রিল সুনামগঞ্জ জেলার অন্যান্য পেশায় নিয়োজিত শ্রমিকদের হাওরে এসে ধান কাটার জন্য লিখিত আহ্বান জানিয়েছে। গত ২৪ এপ্রিল সুনামগঞ্জ পুলিশ বিভাগও একই দাবি জানিয়েছে জেলার ভিন্ন পেশার শ্রমিকদের।

সুনামগঞ্জের পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী রঞ্জন কুমার দাস বলেন, ‘আগামী ২৯ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চল ও তত্সংলগ্ন মেঘালয় ও আসামে ভারি ও মাঝারি বৃষ্টি হবে। এতে নদ-নদীর পানি বিপত্সীমার ওপরে উঠে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। এ কারণে আমরা কৃষকদের দ্রুত হাওরের ধান কেটে ফেলার আহ্বান জানিয়েছি। বিভিন্ন স্থানে আমরা মাইকিং করেছি।’

হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এল এম সৌকত জানান, ভারতীয় আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাস দিয়েছে, আসাম, মেঘালয় ও শিলিগুড়ি এলাকায় ২৯ এপ্রিল থেকে ৩ মে পর্যন্ত ১৫০ থেকে ২০০ মিলিমিটার বৃষ্টিপাত হবে। যেহেতু ওই এলাকাগুলো বাংলাদেশ থেকে উঁচু স্থানে অবস্থিত তাই পানি বাংলাদেশের বিভিন্ন নদী দিয়ে হাওরে প্রবেশ করবে। এতে করে নিম্ন এলাকাগুলো জলমগ্ন হয়ে পড়বে। তাই কৃষকদের দ্রুত ৮০ শতাংশ পর্যন্ত পাকা ধান কেটে ফেলার পরামর্শ প্রদান করা হয়েছে।

হবিগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তা জিয়াউর রহমান জানান, জেলায় এবার বোরো ধান আবাদের লক্ষ্যমাত্রা ছিল এক লাখ ১৫ হাজার ৭৪ হেক্টর জমি। কিন্তু এ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে এক লাখ ২১ হাজার ৪৩০ হেক্টর জমি চাষ করা হয়েছে। বোরো চাষে এ লক্ষ্যমাত্রা অর্জন অনেকটা সাফল্যের। এ পর্যন্ত হাওর পর্যবেক্ষণে দেখা গেছে, ধানের ফলন ভালো হয়েছে। এরই মধ্যে হাওর এলাকার ৫০ শতাংশ ধান কাটা হয়েছে। কৃষকদের দ্রুত ধান কাটার পরামর্শ দেওয়া হয়েছে। কারণ ভারতে বৃষ্টি হওয়ার পাশাপাশি বাংলাদেশেও বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।

সূত্রঃ কালের কণ্ঠ

Tag :
আপলোডকারীর তথ্য

মালয়েশিয়ায় বেসরকারি খাতে ৬৮ হাজারের বেশি প্রতিবন্ধী চাকরিপ্রার্থী নিয়োগ

হাওর অঞ্চলে ভারি বর্ষণের ভয় ধান কাটার শ্রমিকের অভাব

আপডেট টাইম : ০৪:২৫ পূর্বাহ্ন, শনিবার, ২৮ এপ্রিল ২০১৮