ঢাকা , শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনীতিতে সৎ, যোগ্য ও মেধাবী মানুষের অংশগ্রহণ প্রয়োজন: তথ্যমন্ত্রী জ্বালানি নিরাপত্তা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরলেন প্রতিমন্ত্রী পেরিম দ্বীপ দখল: সমগ্র বাব আল-মান্দেব প্রণালীর নিয়ন্ত্রণ নিলো হুথিরা এশিয়ান গেমস সবার আগে জাপানের পথে নারী ফুটবল দল সাবেক প্রার্থী বনাম নতুন মুখ: ঢাকার উত্তরে বিএনপির নগরপিতা কে হচ্ছেন নতুন আইফোন আসতেই পুরোনো মডেলের দাম বাড়ালো অ্যাপল চাকরির মৌখিক পরীক্ষায় নম্বর বাড়ানোর উদ্যোগে ক্ষুব্ধ জামায়াত আমির, আন্দোলনের হুঁশিয়ারি সরকারি সুযোগ-সুবিধা নিতে লেনদেন না করার বিষয়ে সতর্ক করলেন প্রতিমন্ত্রী ফরিদুল মায়ের কবরে চিরনিদ্রায় শায়িত শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম ঢাকা-১৭ আসনের বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে আর্থিক অনুদান দিলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশে অসহিষ্ণুতা থেকে সহিংসতা বাড়ছে: জাতিসংঘ

বাংলাদেশে একের পর এক মুক্তচিন্তার অধিকারকর্মীদের হত্যার নিন্দা জানিয়েছে জাতিসংঘ। এ দেশে অসহিষ্ণুতা থেকে সহিংসতা দিন দিন বাড়ছে বলেও মন্তব্য করেছেন ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়ক রবার্ট ওয়াটকিন্স।
তিনদিনের মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকী এবং ইউএসএআইডির কর্মী জুলহাজ মান্নান ও তার বন্ধু নাট্যকর্মী মাহবুব রাব্বী তনয় হত্যার পর জাতিসংঘের এই প্রতিক্রিয়া এলো।
মঙ্গলবার এক বিবৃতিতে ওয়াটকিন্স বাংলাদেশে ভিন্নমতাবলম্বীদের একের পর এক হত্যায় ক্ষোভ প্রকাশ করে বলেন, অধিকারকর্মীদের ওপর এ ধরনের হামলা বন্ধ হওয়ার কোনো লক্ষণ তারা দেখতে পাচ্ছেন না। জুলহাজ মান্নান এবং মাহবুব তনয় একই ধরনের সহিংস জঙ্গি হামলার সর্বশেষ শিকার বলে জাতিসংঘ মনে করছে।
সোমবার বিকালে রাজধানীর কলাবাগানের লেক সার্কাস এলাকায় বাসায় ঢুকে কুপিয়ে খুন করা হয় জুলহাজ (৩৫) ও তনয়কে (২৬)। ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের সাবেক প্রটোকল অ্যাসিসটেন্ট জুলহাজ সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির খালাত ভাই। তিনি সমকামীদের অধিকারের পক্ষের সাময়িকী ‘রূপবান’ সম্পাদনায় যুক্ত ছিলেন। এর দুইদিন আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকীকে একই কায়দায় খুন করা হয়।
জাতিসংঘের আবাসিক সমন্বয়ক বিবৃতিতে বলেন, ‘বাংলাদেশে অসিহিষ্ণুতা থেকে সহিংসতা বেড়েই চলেছে এবং সংখ্যাগরিষ্ঠদের সঙ্গে যাদের মতের অমিল রয়েছে- তারাই এর শিকার হচ্ছে। দুই দিন আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকী হত্যাও এ ধরনের একটি ঘটনা ছিল।’

রবার্ট ওয়াটকিন্স বলেন, সব মানুষেরই সন্ত্রাস, ভীতি এবং বৈষম্যহীন পরিবেশে বাঁচার অধিকার রয়েছে বলে জাতিসংঘ বিশ্বাস করে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

রাজনীতিতে সৎ, যোগ্য ও মেধাবী মানুষের অংশগ্রহণ প্রয়োজন: তথ্যমন্ত্রী

বাংলাদেশে অসহিষ্ণুতা থেকে সহিংসতা বাড়ছে: জাতিসংঘ

আপডেট টাইম : ০৫:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ এপ্রিল ২০১৬