ঢাকা , শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী ভারি বর্ষণ নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস প্রাথমিক-মাধ্যমিকে ১৩৩ বই পরিমার্জন, আসছে চার নতুন বই গ্রামাঞ্চলেও সমান গুরুত্ব দিয়ে চিকিৎসাসেবা প্রদানের আহ্বান প্রধানমন্ত্রীর চট্টগ্রামে পানিবন্দি সাড়ে ৪ লাখ মানুষ, তীব্র খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট ২০২৬ ফুটবল বিশ্বকাপ বিশ্বকাপে ইতিহাস গড়ে ইয়ামাল বললেন, ফ্রান্স যদি কাউকে ভয় পায় সেটা স্পেন নিজেই গাড়ি চালিয়ে স্ত্রীর ক্যাম্পাসে প্রধানমন্ত্রী ইমাম-খতিবদের উদ্দেশে ইসলামিক ফাউন্ডেশনের সতর্কবার্তা অনেকে নিরুৎসাহিত করলেও হাল ছাড়েননি হামিদুল্লাহ, বিক্রি প্রায় ২ লাখ বিয়ের অনুমতি নিতেই মোটা টাকা খরচ টেইলর সুইফটের

টেস্ট র‍্যাঙ্কিংয়ের প্রথমবারের মতো আটে বাংলাদেশ

বাঙালী কণ্ঠ নিউজঃ আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ে প্রথমবারের মতো আটে উঠেছে বাংলাদেশ ক্রিকেট দল। মঙ্গলবার প্রকাশিত হালনাগাদ র‍্যাঙ্কিংয়ে একধাপ এগিয়েছে টাইগাররা।

অন্যদিকে র‌্যাঙ্কিংয়ে অবনমন ঘটেছে ওয়েস্ট ইন্ডিজের। বাংলাদেশকে জায়গা ছেড়ে দিয়ে নয়ে নেমে গেছে দলটি।

মে মাসের হালনাগাদ র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের রেটিং পয়েন্ট ৭৫ আর ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট ৬৭। র‍্যাঙ্কিংয়ের সাতে থাকা পাকিস্তানের রেটিং পয়েন্ট ৮৬।

হালনাগাদ র‌্যাঙ্কিং প্রণয়নে ২০১৪-১৫ মৌসুমে দলগুলোর পারফরম্যান্স বিবেচনা করা হয়নি। ২০১৫-১৬ ও ২০১৬-১৭ মৌসুমের পারফরম্যান্স ৫০ শতাংশ বিবেচনা করা হয়েছে। ২০১৫ সাল থেকে এই তিন বছরে ১৮ টেস্ট খেলে বাংলাদেশ জয় পেয়েছে তিনটিতে, হার ১০টি ও ৫ ড্র।

অন্যদিকে ১২৫ রেটিং পয়েন্ট নিয়ে র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান আরও মজবুত করেছে ভারত। দ্বিতীয় স্থানে থাকা দক্ষিণ আফ্রিকার রেটিং পয়েন্ট ১১২। ১০৬ রেটিং পয়েন্ট নিয়ে র‌্যাঙ্কিংয়ের তিনে উঠে এসেছে অস্ট্রেলিয়া। তাদের জায়গা করে দিতে চারে নেমে গেছে নিউজিল্যান্ড। তাদের রেটিং পয়েন্ট ১০২। ৯৮ রেটিং পয়েন্ট নিয়ে র‍্যাঙ্কিংয়ের পাঁচে আছে ইংল্যান্ড। আর র‌্যাঙ্কিংয়ের ছয়ে থাকা শ্রীলঙ্কার রেটিং পয়েন্ট ৯৪।

Tag :
আপলোডকারীর তথ্য

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী

টেস্ট র‍্যাঙ্কিংয়ের প্রথমবারের মতো আটে বাংলাদেশ

আপডেট টাইম : ১১:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ মে ২০১৮