ঢাকা , রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই দেশে বিপুল কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, যা বিশ্বের কোথাও নেই : শিক্ষামন্ত্রী সুভাষচন্দ্র বসু বিমানবন্দর থেকে সরানো হচ্ছে ১৩৬ বছরের পুরোনো মসজিদ গণভোট বাস্তবায়নে সরকারকে বাধ্য করব: জামায়াত আমির ঢাকা মেডিকেল দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসা শিক্ষা কেন্দ্র হবে : ডা. জুবাইদা রহমান অপতথ্যের বড় লক্ষ্যবস্তু বিএনপি-তারেক রহমান ‘২ লাখ ৪২ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া’— দাবিটি বিভ্রান্তিকর এক ঘণ্টায় হাজারো রুটি, কেরানীগঞ্জ কারাগারে অত্যাধুনিক মেশিনের চমক এআই নিয়ে গবেষণার পরিবেশ সৃষ্টিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: আইসিটি মন্ত্রী চার বছর পর মুখ খুললেন পরীমণি, জানালেন বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছিল

শ্রমিকদের সহযোগিতা শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিল থেকে : চুন্নু

বাঙালী কণ্ঠ নিউজঃ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিল থেকে সব ধরণের শ্রমিকদেরকে সহযোগিতা দেয়া হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু।

আজ মঙ্গলবার মহান-মে দিবস উপলক্ষে অনুষ্ঠিত এক র‌্যালিতে অংশ নিয়ে প্রতিমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান। বর্ণাঢ্য এ র‌্যালিটি দৈনিক বাংলা মোড় থেকে যাত্রা শুরু করে পল্টন, জিরো পয়েন্ট, সচিবালয়ের সামনে দিয়ে জাতীয় প্রেস ক্লাবে এসে শেষ হয়। র‌্যালিতে নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খানও অংশ নেন। শ্রম প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘সরকার শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন গঠন করেছে। বর্তমানে ফাউন্ডেশন তহবিলে ৩০০ কোটি টাকার মতো রয়েছে।’

তিনি বলেন, ‘রিকশাচালক হোক, কৃষি শ্রমিক হোক সব ধরণের শ্রমিকদের আমরা এই তহবিল থেকে সহযোগিতা দেব।’

প্রতিমন্ত্রী বলেন, ‘কর্মস্থলে কোনো শ্রমিক মারা গেলে তার পরিবারকে ২ লাখ টাকা দেয়া হবে। এছাড়া শ্রমিকদের সন্তান মেডিকেল কলেজ, প্রকৌশল বা কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলে তাদেরকে ৩ লাখ টাকা দেয়া হবে।’

নারায়ণগঞ্জে শ্রমিকদের জন্য বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করা হচ্ছে বলেও জানান তিনি।

নৌ পরিবহনমন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার শ্রমিকদের সুযোগ-সুবিধা বৃদ্ধিতে সচেষ্ট আছে। একে অন্যকে প্রতিপক্ষ না ভেবে মালিক-শ্রমিকদের একসঙ্গে কাজ করতে হবে।’

র‌্যালিতে শ্রম ও কর্মসংস্থান সচিব আফরোজা খান, শ্রম অধিদফতরের মহাপরিচালক শিবনাথ রায়, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের মহাপরিদর্শক মো. সামছুজ্জামান ভুইয়া, জাতীয় শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহমুদ প্রমুখ অংশ নেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই

শ্রমিকদের সহযোগিতা শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিল থেকে : চুন্নু

আপডেট টাইম : ১২:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১ মে ২০১৮