ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

লেবুর কিছু ব্যতিক্রমী ব্যবহার

বাঙালী কণ্ঠ নিউজঃ লেবু আমাদের স্বাস্থ্যের জন্য বেশ উপকারী। ভিটামিন সি-তে ভরপুর লেবু রূপচর্চাতেও খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে লেবু। তবে এর বেশ কিছু ব্যতিক্রমী ব্যবহার আছে যা আমাদের অনেকেরই অজানা।

১. বাসনপত্র ঝকঝকে রাখতেও লেবু অপরিহার্য। বিশেষ করে তামা এবং রূপার বাসন। বাসনে সারা রাত লেবুর রস লাগিয়ে রাখুন। পরদিন সকালে ধুয়ে ফেলুন।

২. মাইক্রোওয়েভ পরিষ্কার করতে লেবু খুবই কর্যকর। দেড় কাপ পানিতে তিন চা চামচ লেবুর রস মেশাতে হবে। ৫-১০ মিনিট তা মাইক্রোওয়েভ করুন। তারপর একটা পরিষ্কার কাপড় নিয়ে মাইক্রোওয়েভের ভেতরের দেয়াল ভালো করে মুছে নিন। চিটচিটে ভাব কেটে যাবে।

৩. আদা-রসুন কাটার পর হাতের দূর করার ক্ষমতা রাখে লেবু। এক কাপ পানিতে একটি লেবুর রস মিশিয়ে নিন। সেই পানি দিয়ে হাত ধুয়ে ফেলুন।

৪. চাল সেদ্ধ হওয়ার আগে তাতে এক চা চামচ লেবুর রস মিশিয়ে দিন। এতে ভাত সুগন্ধযুক্ত এবং ঝরঝরে হবে।

৫. ফ্রিজে আমরা অনেক কিছুই জমিয়ে রাখি। আর সেজন্য ফ্রিজে দুর্গন্ধও হয়ে থাকে। সেই দুর্গন্ধ দূর করতে বেশ কিছুটা তুলো লেবুর রসে ডুবিয়ে তা ফ্রিজের ভিতরে রেখে দিন। দুর্গন্ধ দূর হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

লেবুর কিছু ব্যতিক্রমী ব্যবহার

আপডেট টাইম : ০৫:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ মে ২০১৮