ঢাকা , শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা নিরাপত্তা যেন দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী ঐক্য ও সম্প্রীতির বার্তা দিয়ে ওবামার প্রেসিডেন্সিয়াল সেন্টার উদ্বোধন মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস এই সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের জন্য যা থাকছে সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের শাকিরার প্রেম-বিচ্ছেদের গল্প শিক্ষা খাতে ৮৩ হাজার মামলা জট, ঝুলে আছে হাজারো নিয়োগ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত বেসামরিক জনগণের সুরক্ষা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান

চলতি বছর সরকারি হজ গাইড নিয়োগের সাক্ষাৎকার গ্রহণ শুরু ২০ মে

বাঙালী কণ্ঠ নিউজঃ চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় সাত হাজার হজযাত্রীর হজ গাইড নিয়োগে তিন দিনব্যাপী সাক্ষাৎকার গ্রহণ শুরু হবে ২০ মে। রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে এ সাক্ষাৎকার নেয়া হবে।

জাতীয় হজ ও ওমরাহ নীতি-১৪৩৯ হিজরি/২০১৮ খ্রি. এর ৯.৪ অনুচ্ছেদ অনুযায়ী সরকারি ব্যবস্থাপনায় প্রতি ৪৫ জন হজযাএী নিয়োগ করা হবে। চলতি বছর হজ গাইড হিসাবে নিয়োগ পেতে মোট ৩১৯ জন আবেদন করেছেন। ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ২০ মে (ক্রমিক নং-০১-১২০ পর্যন্ত), ২১ মে (ক্রমিক নং- ১২১-২৪০ পর্যন্ত) এবং ২২ মে (ক্রমিক নং- ২৪১ হতে সর্বশেষ পর্যন্ত) সাক্ষাৎকার নেয়া হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে সাক্ষাৎকার শুরু হবে।

হজ গাইড নিয়োগ কমিটির আহ্বায়ক মো. হাফিজ উদ্দিন, যুগ্মসচিব (হজ) এর সভাপতিত্বে আবেদনকারী হজ গাইডদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।

আবেদনকারীদের প্রযোজনীয় কাগজপত্রসহ (বায়োডাটা, জেলা প্রশাসকের মনোনয়নপত্র, অভিজ্ঞতাসনদ ও সংগৃহীত হজযাত্রীদের ভাউচার) যথাসময়ে উপস্থিত থাকতে বলা হয়েছে।

উল্লেখ্য, ২০১৮ সালে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ১ লাখ ২৭ হাজার ১৯৮ বাংলাদেশি হজ পালনে সৌদি যাবেন। তন্মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৭ হাজার ও বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ২০ হাজার ১৯৮ জন হজ পালনে যাবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

চলতি বছর সরকারি হজ গাইড নিয়োগের সাক্ষাৎকার গ্রহণ শুরু ২০ মে

আপডেট টাইম : ১১:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ১৪ মে ২০১৮