ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

বিমানবাহিনীর ১০৭তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদ বিতরণ

বাঙালী কণ্ঠ নিউজঃ বাংলাদেশ বিমানবাহিনীর ১০৭তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদ বিতরণ অনুষ্ঠান হয়। গতকাল সোমবার বিমানবাহিনী ঘাঁটি বাশারস্থ কমান্ড ও স্টাফ ট্রেনিং ইনস্টিটিউটে (সিএসটিআই) অনুষ্ঠিত হয়।

সহকারী বিমানবাহিনী প্রধান (পরিচালন) এয়ার ভাইস মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত, বিবিপি, ওএসপি, এনডিইউ, পিএসসি প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রশিক্ষণোত্তীর্ণ কর্মকর্তাদের মাঝে সনদপত্র ও ট্রফি বিতরণ করেছেন।

উক্ত কোর্সে বাংলাদেশ বিমানবাহিনীর ১৬ জন, ভারতীয় বিমানবাহিনীর ১ জন, রাজকীয় সৌদি বিমানবাহিনীর ২ জন এবং শ্রীলঙ্কা বিমানবাহিনীর ১ জন কর্মকর্তা অংশগ্রহণ করেছেন। কোর্সে সেরা নৈপুণ্যের জন্য বাংলাদেশ বিমানবাহিনীর স্কোয়াড্রন লিডার সৈয়দ আবদুল্লাহ-আল-মামুন ‘বিমানবাহিনী প্রধানের সার্টিফিকেট এবং ট্রফি’ লাভ করেছেন।

প্রধান অতিথির ভাষণে উত্তীর্ণ সকল কর্মকর্তাকে দিক-নির্দেশনামূলক প্রেরণা দান করেন এবং এই কোর্সে ছাত্র-অফিসার প্রেরণের জন্য ভারত, সৌদি আরব ও শ্রীলঙ্কা সরকারকে ধন্যবাদ জানিয়েছেন।

এর আগে কমান্ড ও স্টাফ ট্রেনিং ইনস্টিটিউটের অধিনায়ক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ মুশতাকুর রহমান, বিপিপি, এএফডব্লিউসি, পিএসসি তার স্বাগত ভাষণে উল্লেখিত কোর্সের প্রশিক্ষণ ও শিক্ষা কার্যক্রমের ওপর সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরেন।

উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে স্বাধীনতা পদকপ্রাপ্ত বীর বৈমানিক, বিমানবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিদেশি মিশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

বিমানবাহিনীর ১০৭তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদ বিতরণ

আপডেট টাইম : ০৫:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ মে ২০১৮