ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদ্রিম শেখ হাসিনাকে ফোন

বাঙালী কণ্ঠ নিউজঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্যালেস্টাইনে ইসরাইলের শক্তি প্রয়োগের তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, এটা মানবাধিকারের লঙ্ঘন। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদ্রিম শেখ হাসিনাকে ফোন করেন। এ সময় শেখ হাসিনা তাকে এ কথা বলেন। দুই প্রধানমন্ত্রীর মধ্যে প্রায় ১৫ মিনিট কথা হয়। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তেলআবিব থেকে মার্কিন দূতাবাস জেরুজালেমে স্থানান্তরের ক্ষোভ প্রকাশ করেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম গতকাল রাতে ইত্তেফাককে এ কথা জানান।

প্রধানমন্ত্রী স্বাধীন ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন। প্রেস সচিব বলেন, তুরস্কের প্রধানমন্ত্রী ফিলিস্তিন সংক্রান্ত ওআইসি’র বিশেষ শীর্ষ সম্মেলনে যোগদানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানান। ১৮ মে তুরস্কের ইস্তাম্বুল শহরে এ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। শেখ হাসিনা এ উদ্যোগকে সময়োচিত পদক্ষেপ হিসেবে আখ্যায়িত করে স্বাগত জানান।
Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদ্রিম শেখ হাসিনাকে ফোন

আপডেট টাইম : ০৫:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ১৬ মে ২০১৮