ঢাকা , রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই দেশে বিপুল কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, যা বিশ্বের কোথাও নেই : শিক্ষামন্ত্রী সুভাষচন্দ্র বসু বিমানবন্দর থেকে সরানো হচ্ছে ১৩৬ বছরের পুরোনো মসজিদ গণভোট বাস্তবায়নে সরকারকে বাধ্য করব: জামায়াত আমির ঢাকা মেডিকেল দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসা শিক্ষা কেন্দ্র হবে : ডা. জুবাইদা রহমান অপতথ্যের বড় লক্ষ্যবস্তু বিএনপি-তারেক রহমান ‘২ লাখ ৪২ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া’— দাবিটি বিভ্রান্তিকর এক ঘণ্টায় হাজারো রুটি, কেরানীগঞ্জ কারাগারে অত্যাধুনিক মেশিনের চমক এআই নিয়ে গবেষণার পরিবেশ সৃষ্টিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: আইসিটি মন্ত্রী চার বছর পর মুখ খুললেন পরীমণি, জানালেন বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছিল

দুর্নীতি ও ভুল নীতির কারণে গ্যাসের মূল্য বাড়াচ্ছে সরকার –

দুর্নীতি ও ভুল নীতির কারণে সরকার বারবার গ্যাস-বিদ্যুতের মূল্য বাড়িয়ে জনগণের নাভিশ্বাস তুলছে বলে অভিযোগ করেছেন অর্থনীতিবিদ অধ্যাপক আনু মোহাম্মদ। ‘ভোক্তা পর্যায়ে গ্যাসের অযৌক্তিক মূল্যবৃদ্ধির পাঁয়তারার প্রতিবাদে আয়োজিত জনতার গণশুনানী’তে তিনি এ অভিযোগ করেন। বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে এ শুনানি হয়।
আনু মোহাম্মদ বলেন, এই খাতে সংস্কার আনা গেলে গ্যাস-বিদ্যুতের মূল্য আরো কমানো সম্ভব। গ্যাস যেহেতু জ্বালানি খাতের প্রাথমিক উৎস তাই গ্যাসের মূল্য বাড়লে বিদ্যুতের মূল্যও বেড়ে যাবে। এতে পণ্য পরিবহন, গণপরিবহন, ব্যবসা বাণিজ্য সকল খাতে খরচ বেড়ে যাবে। অনতিবিলম্বে এই জনবিরোধী প্রস্তাব বাতিলের দাবি জানান তিনি।
শুনানিতে ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন, পেট্রবাংলার অধীন কোম্পানিগুলো ভুল তথ্য-উপাত্ত দিয়ে রাজস্ব ঘাটতি মেটানোর কথা বলে গ্যাসের দাম ৬৫ দশমিক ৪৫ শতাংশ বাড়ানোর পাঁয়তারা করছে। কিন্তু বিইআরসির গণশুনানীতে উঠে এসেছে প্রতিটি কোম্পানি লাভজনক অবস্থায় রয়েছে। এদের শত শত কোটি টাকার এফডিআর ব্যাংকে গচ্ছিত রয়েছে।
Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই

দুর্নীতি ও ভুল নীতির কারণে গ্যাসের মূল্য বাড়াচ্ছে সরকার –

আপডেট টাইম : ০৪:১৫ অপরাহ্ন, বুধবার, ২৪ অগাস্ট ২০১৬