ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

রাষ্ট্রপতির কাছে দুই রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ করেন

বাঙালী কণ্ঠ নিউজঃ বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ও আফগানিস্তানের রাষ্ট্রদূত রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের কাছে তাদের পরিচয়পত্র পেশ করেছেন। গতকাল বুধবার বিকেলে বঙ্গভবনে পৃথকভাবে তারা রাষ্ট্রপতি কাছে নিজেদের পরিচয়পত্র পেশ করেন।

দুই রাষ্ট্রদূত হলেন-ইউএইর সায়েদ মোহাম্মদ সায়েদ হামিদ আল্মহেইরি এবং আফগানিস্তানের আবদুল কাইয়ুম মালিকজাদ। তাদেরকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ সর্বদা সংযুক্ত আরব আমিরাত ও আফগানিস্তানের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ককে গুরুত্ব দেন। বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ ও ইউএই’র মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ব্যাপারে সন্তোষ প্রকাশ করে বর্তমান রাষ্ট্রদূতের মেয়াদকালে তা আরও বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন রাষ্ট্রপতি।

এর আগে রাষ্ট্রদূতগণ বঙ্গভবনে পৌঁছলে তাদেরকে পৃথকভাবে রাষ্ট্রপতির গার্ড রেজিমেন্টের (পিজিআর) অশ্বারোহী দল গার্ড অব অনার প্রদান করে। এ সময় বাংলাদেশ ও সংশ্লিষ্ট দেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

রাষ্ট্রপতির কাছে দুই রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ করেন

আপডেট টাইম : ০৫:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ মে ২০১৮