ঢাকা , রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই দেশে বিপুল কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, যা বিশ্বের কোথাও নেই : শিক্ষামন্ত্রী সুভাষচন্দ্র বসু বিমানবন্দর থেকে সরানো হচ্ছে ১৩৬ বছরের পুরোনো মসজিদ গণভোট বাস্তবায়নে সরকারকে বাধ্য করব: জামায়াত আমির ঢাকা মেডিকেল দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসা শিক্ষা কেন্দ্র হবে : ডা. জুবাইদা রহমান অপতথ্যের বড় লক্ষ্যবস্তু বিএনপি-তারেক রহমান ‘২ লাখ ৪২ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া’— দাবিটি বিভ্রান্তিকর এক ঘণ্টায় হাজারো রুটি, কেরানীগঞ্জ কারাগারে অত্যাধুনিক মেশিনের চমক এআই নিয়ে গবেষণার পরিবেশ সৃষ্টিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: আইসিটি মন্ত্রী চার বছর পর মুখ খুললেন পরীমণি, জানালেন বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছিল

বঙ্গবন্ধুর খুনিদের আশ্রয় দিয়েছিলেন জিয়া : স্বাস্থ্যমন্ত্রী

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ছোট করতেই জিয়াউর রহমানকে মরণোত্তর স্বাধীনতার পদক দিয়েছিল বিএনপি-জামায়াত জোট সরকার।

আজ শনিবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে বঙ্গবন্ধু সাংস্কৃতিক গোষ্ঠী আয়োজিত আলোচনা সভা ও স্বরচিত কবিতা পাঠ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

নাসিম বলেন, স্বাধীনতার পদক দিয়ে বঙ্গবন্ধুকে তুলনা করা হয়েছে একজন সেক্টর কমান্ডরের সঙ্গে। স্বাধীনতার স্রষ্ঠাকে ছোট করার জন্যই তৎকালিন জোট সরকার বঙ্গবন্ধুর সঙ্গে জিয়াউর রহমানকে স্বাধীনতা পুরস্কার দেয়।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধু নিজে জিয়াউর রহমানকে বীরউত্তম উপাধী দিয়েছিলেন। তাহলে বলেন বঙ্গবন্ধু কি ভাবে তার অবদানকে অস্বীকার করলেন। কিন্তু আপনারা (বিএনপি) কি করলেন? বঙ্গবন্ধুর সঙ্গে জিয়াকে এক কাতারে নিয়ে এলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু যে জিয়াকে পুরস্কার দিলেন সেই জিয়া পরিবর্তিতে তার সঙ্গে বেঈমানী করলেন। বঙ্গবন্ধুর খুনিদের অশ্রয় প্রশ্রয় দিয়ে বিভিন্ন দ্রুতাবাসে চাকরির সুযোগ দিয়েছিলেন জিয়াউর রহমান।

তিনি বলেন, বঙ্গবন্ধুকে পাকিস্তান হাতের কাছে পেয়েও হত্যার সাহস পায়নি। অথচ এদেশের কয়েকজন বিশ্বাস ঘাতক তাকে হত্যা করেন। আর এ হত্যাকান্ডের বিচার যাতে না হয় সেজন্য খুনি মোশতাক ইমডেমনিটি অধ্যাদেশ জারি করে। আর দীর্ঘদিন ধরে জিয়াউর রহমান, এইচএম এরশাদ ও খালেদা জিয়া এই কালো আইন ধারণ করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই

বঙ্গবন্ধুর খুনিদের আশ্রয় দিয়েছিলেন জিয়া : স্বাস্থ্যমন্ত্রী

আপডেট টাইম : ০৫:৪১ অপরাহ্ন, শনিবার, ২৭ অগাস্ট ২০১৬