ঢাকা , রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘পাহাড়ি কৃষিপণ্য রপ্তানিতে মানসম্মত উৎপাদন ও পরিবহন ব্যয় নিয়ন্ত্রণ জরুরি’ শাহজালালে বিমানের জরুরি অবতরণের পর ছুটে গেলেন মন্ত্রী এআই দিয়ে জামায়াত-শিবির সরকারবিরোধী যে অপপ্রচার ছড়াচ্ছে, তা আ. লীগও করেনি দেশের ৫০৩টি উপজেলার উন্নয়নে ভারসাম্য বজায় রাখতে হবে : এলজিআরডি মন্ত্রী আঙুলের কালির দাগ শুকানোর আগেই সরকার ফ্যামিলি কার্ড চালু করেছে ৪ সাবেক মুখ্যমন্ত্রীসহ ৭ হাজারের বেশি আটক: মোদি সরকারকে তীব্র নিন্দা জাতিসংঘ, অ্যামনেস্টিসহ বিরোধীদের আগামী বছরের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ক্যামেরার ফ্রেমে পরিযায়ী পাখির চোখজুড়ানো দৃশ্য পতনের দ্বারপ্রান্তে মোদির সরকার বিদ্যুৎ বিভাগের ৪১টি উন্নয়ন প্রকল্পে ১০ হাজার ৬৫৩ কোটি টাকার সহায়তা

রাজাকারের দোসরদের বিচার হবে: শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘যুদ্ধাপরাধীদের যারা পুনর্বাসন করেছেন, মন্ত্রী-উপদেষ্টা বানিয়েছেন, তাদেরও বিচার হওয়া উচিৎ। তাদের শাস্তি কী হবে, সেটিও দেশবাসীকে ভাবতে হবে। তাদের বিচার প্রকাশ্যে জনগণের সামনে হতে হবে। সেই বিচার প্রশ্নে জনমত গড়ে তুলতে হবে। আর যুদ্ধাপরাধীদের পক্ষে যারা সোচ্চার, রাজাকারের দোসর হিসেবে তাদের বিচারও জনগণ একদিন করবে।’

সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্নস্থানে নিহত জঙ্গিদের পরিচয় নিয়ে সংশয় প্রকাশ করে দেওয়া বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বক্তব্যের কঠোর সমালোচনা করে আওয়ামী লীগ সভাপতি বলেছেন, ‘যেসব জঙ্গি মারা যাচ্ছে, তাদের জন্য খালেদা জিয়ার এত মায়াকান্না কেন? বিএনপি নেত্রী বলেছেন, জঙ্গিদের বাঁচিয়ে রেখে শিকড়ের সন্ধান কেন করা হচ্ছে না? তার এই বক্তব্যের পর শিকড়ের সন্ধান করার আর প্রয়োজন পড়ে না। তিনিই যে জঙ্গিদের মূল শিকড়, সেটিও জনগণ জানে। এদেরও রেহাই নেই।’

মঙ্গলবার রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

‘পাহাড়ি কৃষিপণ্য রপ্তানিতে মানসম্মত উৎপাদন ও পরিবহন ব্যয় নিয়ন্ত্রণ জরুরি’

রাজাকারের দোসরদের বিচার হবে: শেখ হাসিনা

আপডেট টাইম : ০৫:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ অগাস্ট ২০১৬