ঢাকা , শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বন্যা পরিস্থিতি মোকাবিলায় চট্টগ্রামের ৭ উপজেলায় সেনা মোতায়েন শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার আহ্বান দলীয় নেতাকর্মীদের কড়া হুঁশিয়ারি দিলেন আইনমন্ত্রী বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর শেখ হাসিনার জন্য ফাঁসির দড়ি অপেক্ষা করছে : নাহিদ ইসলাম তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কাজ শুরু করেছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী ২০২৬ ফুটবল বিশ্বকাপ দেশে ফিরে সংবর্ধনা পেল মিশর ফুটবল দল ‘তাফহীমুল কোরআন’ পোড়ানোর দায়ে গ্রেফতার মেহেদী কারাগারে আল-আকসার গ্র্যান্ড মুফতিকে আটক করল ইসরায়েল কিশোরীর বস্তাবন্দী মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন মোড়, দায় স্বীকার মায়ের

এ্যানীর বিরুদ্ধে দুদকের মামলার কার্যক্রম স্থগিত

বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর বিরুদ্ধে অবৈধ সম্পদের মামলার বিচার কার্যক্রম ছয় মাস স্থগিত করেছে হাইকোর্ট। একই সঙ্গে ওই মামলায় অভিযোগ গঠন আদেশ কেন বাতিল ঘোষণা করা হবে না- এই মর্মে রুল জারি করা হয়েছে।

বৃহস্পতিবার রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি জেডিএম হাসানের ডিভিশন বেঞ্চ  এ আদেশ দেন।

১ কোটি ২৬ লাখ টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০১৪ সালের ৯ অক্টোবর এ্যানীর বিরুদ্ধে নগরীর রমনা থানায় মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এই মামলায় গত ২৪ মে এ্যানীর বিরুদ্ধে অভিযোগ গঠন করে ঢাকার বিশেষ জর্জ আদালত। এই অভিযোগ গঠন আদেশ বাতিল চেয়ে হাইকোর্টে এ্যানীর পক্ষে রিভিশন মামলা দায়ের করেন অ্যাডভোকেট মো. জহিরুল ইসলাম সুমন।

এই আবেদনের পক্ষে অ্যাডভোকেট জয়নুল আবেদিন ও দুদকের পক্ষে খুরশিদ আলম খান শুনানি করেন। শুনানি শেষে আজ হাইকোর্ট মামলার কার্যক্রম স্থগিতের পাশাপাশি রুল জারি করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

বন্যা পরিস্থিতি মোকাবিলায় চট্টগ্রামের ৭ উপজেলায় সেনা মোতায়েন

এ্যানীর বিরুদ্ধে দুদকের মামলার কার্যক্রম স্থগিত

আপডেট টাইম : ০৯:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২ সেপ্টেম্বর ২০১৬