ঢাকা , রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘পাহাড়ি কৃষিপণ্য রপ্তানিতে মানসম্মত উৎপাদন ও পরিবহন ব্যয় নিয়ন্ত্রণ জরুরি’ শাহজালালে বিমানের জরুরি অবতরণের পর ছুটে গেলেন মন্ত্রী এআই দিয়ে জামায়াত-শিবির সরকারবিরোধী যে অপপ্রচার ছড়াচ্ছে, তা আ. লীগও করেনি দেশের ৫০৩টি উপজেলার উন্নয়নে ভারসাম্য বজায় রাখতে হবে : এলজিআরডি মন্ত্রী আঙুলের কালির দাগ শুকানোর আগেই সরকার ফ্যামিলি কার্ড চালু করেছে ৪ সাবেক মুখ্যমন্ত্রীসহ ৭ হাজারের বেশি আটক: মোদি সরকারকে তীব্র নিন্দা জাতিসংঘ, অ্যামনেস্টিসহ বিরোধীদের আগামী বছরের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ক্যামেরার ফ্রেমে পরিযায়ী পাখির চোখজুড়ানো দৃশ্য পতনের দ্বারপ্রান্তে মোদির সরকার বিদ্যুৎ বিভাগের ৪১টি উন্নয়ন প্রকল্পে ১০ হাজার ৬৫৩ কোটি টাকার সহায়তা

কানাডা ও যুক্তরাষ্ট্রে যাচ্ছেন শেখ হাসিনা

কানাডা ও যুক্তরাষ্ট্রে ১২ দিনের সরকারি সফরে আগামী ১৪ সেপ্টেম্বর লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, ফিফথ রিপ্লেনিসমেন্ট কনফারেন্স অব দ্য গ্লোবাল ফান্ড (জিএফ)’-এ যোগদানের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথম চারদিন কানাডা সফর করবেন। এরপর জাতিসংঘ সাধারণ পরিষদের ৭১তম অধিবেশনে যোগদানের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে যাবেন তিনি।

এইডস, যক্ষ্মা ও ম্যালেরিয়া প্রতিরোধের লক্ষ্যে ১৬ ও ১৭ সেপ্টেম্বর কানাডার কুইবেকে ‘জিএফ’ সম্মেলন অনুষ্ঠিত হবে।

এর আগে ‘জিএফ’ এর এক বিবৃতিতে বলা হয়, এ সম্মেলনে ২০৩০ সাল নাগাদ বিশ্বের তিনটি সবচেয়ে ক্ষতিকারক ও দূরারোগ্য ব্যাধি- এইডস, যক্ষ্মা ও ম্যালেরিয়ার বিস্তার ঠেকাতে বিশ্ব নেতৃবৃন্দ উদ্যোগ গ্রহণ করবেন।

জানা গেছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে আগামী ১৪ সেপ্টেম্বর সকাল ৯টা ৫০ মিনিটে প্রধানমন্ত্রী ও সফরসঙ্গীরা লন্ডনের উদ্দেশ্যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন।

একইদিন লন্ডনের স্থানীয় সময় বিকেল ৪টা ০৫ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান হিথ্রো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছবে।

ওইদিনই

প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি মন্ট্রিলের স্থানীয় সময় বিকেল ৪টা ১৫ মিনিটে মন্ট্রিলের পিয়েরে এলিয়ট ট্রুডো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে অবতরণ করবে।

সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানাবেন কানাডার কেন্দ্রীয় সরকারের একজন মন্ত্রী এবং অটোয়ায় বাংলাদেশের হাইকমিশনার মিজানুর রহমান।

এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আনুষ্ঠানিক মোটর শোভাযাত্রা সহকারে মন্ট্রিলের হোটেল ওমনি মন্ট-রয়্যালে নিয়ে যাওয়া হবে।  কানাডা সফরকালে তিনি সেখানে অবস্থান করবেন।

প্রধানমন্ত্রী ১৬ সেপ্টেম্বর মন্ট্রিলের হায়াত রিজেন্সিতে অনুষ্ঠেয় এই রিপ্লেসমেন্ট সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন।  পরে বিকেলে তিনি একই হোটেলে অন্যান্য রাষ্ট্র ও সরকার প্রধানদের সঙ্গে সম্মেলনের মিনিস্ট্রিয়াল প্লেজিং মোমেন্ট ও আনুষ্ঠানিক সংবর্ধনায় অংশ নেবেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা হায়াত রিজেন্সি মন্ট্রিলে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর আমন্ত্রণে আনুষ্ঠানিক নৈশভোজে অংশগ্রহণ করবেন।

১৭ সেপ্টেম্বরকানাডার প্রধানমন্ত্রী ও বিশ্ব তহবিলের নির্বাহী পরিচালক মার্ক দাইবালের সঙ্গে উদ্বোধনী অনুষ্ঠানে দ্বিতীয় দিনের সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী।

একইদিনে তিনি ‘রিমোভিং বেরিয়ার্স টু হেল্থ থ্রো এম্পাওয়ারিং উইমেন এন্ড গার্লস অ্যান্ড রিচিং দ্য মোস্ট মার্জিনালাইজড’ শীর্ষক প্যানেল আলোচনা-১ এবং ‘এনগেজিং এন্ড মোবিলাইজিং ইয়ুথ টু মিট দ্য সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল্স’ শীর্ষক প্যানেল আলোচনা-২-এ অংশ নেবেন।

কানাডার প্রধানমন্ত্রী ও কানাডার গভর্নর জেনারেল ডেভিড জনস্টনের যৌথ আয়োজনে অনুষ্ঠেয় আনুষ্ঠানিক মধ্যাহ্নভোজে অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  পরে তিনি সম্মেলনের সমাপনী অধিবেশনে যোগ দেবেন।

এ ছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ট্রুডোর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকেও মিলিত হবেন। তিনি অন্যান্য রাষ্ট্র ও সরকার প্রধানদের সঙ্গে বিশ্ব তহবিল ও গ্লোবাল সিটিজেন আয়োজিত কনসার্টেও অংশ নেবেন।

এরপর ১৮ সেপ্টেম্বর শেখ হাসিনা দুপুর ১টা ৪০ মিনিটে (মন্ট্রিল সময়) এয়ার কানাডার একটি ফ্লাইটযোগে নিউইয়র্কের উদ্দেশ্যে মন্ট্রিল ত্যাগ করবেন।  এই ফ্লাইটটি নিউইয়র্কের লা গার্ডিয়া বিমানবন্দরে বিকেল ৩টায় (নিউইয়র্ক সময়) পৌঁছার কথা।

যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন এবং জাতিসংঘে বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

‘পাহাড়ি কৃষিপণ্য রপ্তানিতে মানসম্মত উৎপাদন ও পরিবহন ব্যয় নিয়ন্ত্রণ জরুরি’

কানাডা ও যুক্তরাষ্ট্রে যাচ্ছেন শেখ হাসিনা

আপডেট টাইম : ০৫:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৯ সেপ্টেম্বর ২০১৬