ঢাকা , শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে সবার কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে চুক্তি সই পোশাক শ্রমিকদের মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত সরকারের ১৭ হাজার মুসল্লির ধারণক্ষমতাসম্পন্ন ইসলামী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ ৭৮ দেশের সঙ্গে বৈঠক, হজ ব্যবস্থাপনায় বড় পরিকল্পনা সৌদির বিদ্যুৎ ও জ্বালানিতে ৩.৩ বিলিয়ন ডলার বৈদেশিক ঋণ নিচ্ছে সরকার গুগলের বিরুদ্ধে যুক্তরাজ্যে ১.৩৩ বিলিয়ন ডলারের মামলা এমপি নজরুলের জামিন হলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া হতে পারে, বললেন বিচারক মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে তরুণ প্রজন্মের প্রতি আহ্বান রাষ্ট্রপতির শ্রমবান্ধব সরকারের অগ্রাধিকার শ্রমিক অধিকার ও ব্যাপক কর্মসংস্থান: মাহ্দী আমিন

তনুর গ্রামের বাড়িতে চেহলাম অনুষ্ঠিত

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুর চেহলাম (মৃত্যুর ৪০তম দিনে দোয়া অনুষ্ঠান) আজ তার গ্রামের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার মির্জাপুরে অনুষ্ঠিত হয়েছে।

আজ বাদ জুমা চেহলাম উপলক্ষে তাদের বাড়িতে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। সেখানে তনুর আত্মার শান্তি কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মির্জাপুর গ্রাম মসজিদের খতিব মাওলানা মোস্তফা কামাল। দোয়া শেষে সেখানে স্থানীয় এতিমখানা ও দরিদ্রদের মাঝে খাবার বিতরণ করা হয়।

তনুর বাবা ইয়ার হোসেন জানান, মির্জাপুর গ্রামের বাড়িতে তনুর জন্য মিলাদ পড়ানো হয়। সেখানে আড়াই শতাধিক মানুষের খাবারের ব্যবস্থা করা হয়। এ উপলক্ষে তনুর মা আনোয়ারা বেগম, দুই ভাই নাজমূল হোসেন ও আনোয়ার হোসেনও গ্রামের বাড়িতে যান। সেখানে তাদের অন্যান্য আত্মীয় স্বজনরাও উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২০ মার্চ রাত সাড়ে ১০ টার দিকে কুমিল্লা সেনানিবাসে বাসার কাছ থেকে তনুর মরদেহ উদ্ধার করে তার পিতা ইয়ার হোসেন। পরদিন দুপুরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মরদেহের প্রথম ময়নাতদন্ত হয়। প্রথম ময়নাতদন্তে তনুকে ধর্ষণের আলামত এবং মৃত্যুর সুনির্দিষ্ট কারণ পাওয়া যায়নি বলে জানিয়েছিলেন চিকিৎসকরা। ২য় ময়নাতদন্তের জন্য ৩০ মার্চ তনুর লাশ কবর থেকে তোলা হয়। লাশ তোলার ২৯ দিনেও তনুর ২য় ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া যায়নি।

এদিকে তনুর মৃত্যুর ৪০ দিনেও পুলিশ হত্যাকারীদেরকে শনাক্ত করতে পারেনি।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে সবার কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

তনুর গ্রামের বাড়িতে চেহলাম অনুষ্ঠিত

আপডেট টাইম : ১১:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ এপ্রিল ২০১৬