ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পর এআই শেয়ারবাজারে ধস, কেন এই আতঙ্ক ১০ রোগের উপশম হয় যে পাতা খেলে প্রাসঙ্গিকতায় ঐতিহাসিক ৭ নভেম্বর ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, টানা ছুটির সুযোগ কত দিন বিএনপি একাত্তর থেকে আজ পর্যন্ত বাংলাদেশের পক্ষের শক্তি: ধর্ম প্রতিমন্ত্রী শহীদ জিয়ার নেতৃত্বেই দেশে বহুদলীয় গণতন্ত্রের সূচনা হয়: স্বাস্থ্যমন্ত্রী হাসিনাকে হ্যান্ডকাফ পরেই দেশে আসতে হবে: প্রতিমন্ত্রী ইয়াসের দশম শ্রেণির ছাত্রী যুথি হত্যায় সাবেক প্রেমিকসহ গ্রেপ্তার ৩ প্রশিক্ষণ নিতে পাকিস্তানে যাচ্ছেন সরকারের ৩৫ ঊর্ধ্বতন কর্মকর্তা দেশের ভেতরে-বাইরে থেকে ষড়যন্ত্র হচ্ছে, জবাব দেওয়া হবে: প্রধানমন্ত্রী

ডিসিদের ‘রাজকীয়’ সংবর্ধনায় সংসদে ক্ষোভ

জেলা প্রশাসকদের (ডিসি) কারো কারো ব্যাপকহারে এবং কোনো কোনো ক্ষেত্রে রাজকীয় কায়দায় সংবর্ধনা গ্রহণের বিষয়ে সংসদে প্রশ্ন তুলেছেন জাসদের এমপি মইন উদ্দীন খান বাদল এবং বিএনএফ’র এসএম আবুল কালাম আজাদ। রোববার সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তারা দু’জন ডিসিদের সামলানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
ডেপুটি স্পিকারের সভাপতিত্বে চলা অধিবেশনে বিষয়টির অবতারণা করেন মইন উদ্দীন খান বাদল। তিনি বলেন, রাষ্ট্রাচারের কতগুলো সুনির্দিষ্ট নিয়ম আছে। ইদানিং অনেক জেলায় ডিসি সাহেবদের সংবর্ধনা গ্রহণের প্রবণতা দেখা দিয়েছে। কেউ কেউ ১১৭টি পর্যন্ত সম্বর্ধনা নিয়েছেন। এটা তাদের সংবর্ধনা বাতিক। রাজনীতিবিদ হওয়ার এই প্রবণতা দৃষ্টিকটূ। মন্ত্রীপরিষদ বিভাগের সচিব ও সংশ্লিষ্ট মন্ত্রী এ ব্যাপারে এখনই পদক্ষেপ নিয়ে তাদের দমন না করলে বিষয়টি মহীরূহের মত ছড়িয়ে পড়বে।
এরপর আবুল কালাম আজাদ পয়েন্ট অব অর্ডারে ফ্লোর নিয়ে বলেন, জেলা পরিষদের প্রশাসক ও জেলা প্রশাসক বিষয়টি সাংঘর্ষিক। ব্যুরোক্রেসির বিধান মেনে চলা উচিত। ডিসিরা হচ্ছেন ডেপুটি কমিশনার বা ডিস্ট্রিক্ট কালেক্টর, কিন্তু তারা জেলা প্রশাসক সেজে বসে আছেন। সেখানে সংসদ সদস্যদের কোনো গুরুত্ব নেই। চট্টগ্রাম জেলা প্রশাসকের সংবর্ধনার কথা শুনেছি। কিছুদিন আগে চট্টগ্রাম যাওয়ার সময় বিভিন্ন স্থানে তার সংবর্ধনার যে আয়োজন দেখলাম তা দৃষ্টিকটূ। এবিষয়ে ব্যবস্থা নিতে হবে।
Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পর এআই শেয়ারবাজারে ধস, কেন এই আতঙ্ক

ডিসিদের ‘রাজকীয়’ সংবর্ধনায় সংসদে ক্ষোভ

আপডেট টাইম : ০৫:৩০ অপরাহ্ন, রবিবার, ২ অক্টোবর ২০১৬