ঢাকা , বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী শেষ হলো জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন তায়েফের বুকে যে মসজিদ মুসলিমদের জন্য এক টুকরো সান্ত্বনা পে স্কেলে বদলাচ্ছে ইনক্রিমেন্ট নীতি, কোন গ্রেডে কত শিগগিরই ১০ হাজার পুলিশ নিয়োগ অন্তরঙ্গ ভিডিও ছড়িয়ে পড়ার ভয়ে জোবায়েদকে হত্যা, তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র বাংলাদেশি সমর্থকদের স্কালোনির ধন্যবাদ দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান ‘মত পার্থক্য থাকতে পারে, ঐক্য যেন নষ্ট না হয়’ শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষিতে ডিজিটাল অবকাঠামো উন্নয়নে আইফার্মারের সাথে কাজ করার ইচ্ছা প্রকাশ প্রধানমন্ত্রীর

আত্রাইয়ে নদীতে ধরা পড়েছে বিরল প্রজাতির মাছ

বাঙালী কণ্ঠ নিউজঃ নওগাঁর আত্রাই নদীতে বিরল প্রজাতির একটি মাছটি ধরা পড়েছে। মাছটি দেখার জন্য উপজেলার শাহাগোলা ইউনিয়নের জাতোপাড়া গ্রামের ওয়াশিমের বাড়িতে ভিড় পড়েছে উৎসুক জনতার।

আজ মঙ্গলবার সকালে বিরল এই মাছটি পার্শ্ববর্তী রসুলপুর গ্রামের এক জেলের জালে ধরা পড়ে। মাছটির মাথা থেকে লেজ পর্যন্ত ডোরা কাটা দাগ। আত্রাই মাছ বাজারে এটি বিক্রয়ের জন্য আনলে দৃষ্টিনন্দন মাছটি দেখতে উৎসুক জনতা ভিড় জমায়। বর্তমানে মাছটি রয়েছে উপজেলার জাতোপাড়া গ্রামের ওয়াশিমের বাড়িতে।

ওয়াশিম বলেন, তিনি মাছটিকে একটি বালতি ভর্তি পানিতে রেখেছেন। বালতিতে মাটি ফেললে ক্ষুধার্ত মাছটি তা খেয়ে ফেলছে। বিরল প্রজাতির মাছটির দৈর্ঘ্য প্রায় ১৪ থেকে ১৫ ইঞ্চি। ওজন প্রায় সোয়া কেজি। গায়ে বিভিন্ন নকশা রয়েছে। মাছটির দাঁত মানুষের দাতের মতো বলেও জানান তিনি।

এ ব্যাপারে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সাহাদৎ হোসেন বলেন, এই বিরল প্রজাতির মাছটির নাম কেউ বলতে পারছে না। তবে ধারণা করা হচ্ছে মাছটি ‘সাকার মাউথ ক্যাট ফিস’ নামে পরিচিত। এর বৈজ্ঞানিক নাম হাইপোসটোমাস প্লিকোসপোমাস।

তিনি আরো বলেন, এমন বিরল প্রজাতির মাছটি না মেরে নদীতে অবমুক্ত করে দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী

আত্রাইয়ে নদীতে ধরা পড়েছে বিরল প্রজাতির মাছ

আপডেট টাইম : ০৭:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ জানুয়ারী ২০১৯