ঢাকা , সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্যাস-তেল নেই, সরকারের দোষ—লংমার্চের গাড়ি কি তেলে চলে না নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে সতর্ক করে যা বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

সরকার বানাতে চেয়েছিল সিঙ্গাপুর, হয়েছে আজিমপুর কবরস্থান

সরকার বাংলাদেশকে বানাতে চেয়েছিল সিঙ্গাপুর, কিন্তু হয়েছে আজিমপুর কবরস্থান বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।  তিনি বলেছেন, আজ সবাই আক্রান্ত।  দেশে ক্ষমতার রাজনীতি চলছে।  ক্ষমতায় যেতে পারলে বিনা পুঁজিতে আয় করা যাবে।

সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে ‘নির্দয় একক কর্তৃত্ব, ফ্যাসিস্টদের হিংস্র আক্রমণে বধ্যভূমিতে বাংলাদেশ— দায় কার?’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

অল কমিউনিটি ফোরাম এ আলোচনা সভার আয়োজন করে।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর পুত্র সজীব ওয়াজেদ জয় যে দেশে (যুক্তরাষ্ট্র) থাকেন, তারা শিগগিরই জয়ের দুর্নীতি প্রকাশ করবে।

সভায় গয়েশ্বর

চন্দ্র বলেন, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনা ঘটিয়ে আওয়ামী লীগ ইতিহাস সৃষ্টি করেছে।  শুধু গভর্নরের পদত্যাগের মাধ্যমে ৮০০ কোটি টাকা বৈধ হয়ে গেল।

তিনি বলেন, চাপাবাজি দিয়ে কাপুরুষদের দাবিয়ে রাখা যায়, কিন্তু দেশের মানুষকে দাবিয়ে রাখা যায় না।  সরকারের দুর্নীতির চিত্র এখন আকাশে-বাতাসে ভাসছে।  মিডিয়ায় সেরকম আসছে না।

গয়েশ্বর চন্দ্র বলেন, হয়তো আমরা দুর্নীতির কথা বলছি না।  আবার আমরা যা বলছি তা-ও সাহস করে প্রকাশ করতে পারছে না।  সরকার মিথ্যাচার, চাপাবাজি আর লুটপাটের মধ্যে দিয়ে চলছে।

তিনি বলেন, দেশের মানুষ নির্বোধ নয়, তারা সব কিছু বোঝে।  তাই চাপাবাজি ছেড়ে দিয়ে গণতান্ত্রিক পথে আসলে সরকার, শেখ হাসিনা নিরাপদ হবে ও  নিরাপদ হবে জনগণও।

গয়েশ্বর বলেন, সরকারের অপশাসনে আওয়ামী লীগও নিরাপদ নয়।  আমরা সবার শান্তি চাই।  সরকার ২০১৯ সাল ২০২২ সাল পর্যন্ত ক্ষমতার পরিকল্পনা করেছে।  পরিকল্পনা করলেও সব পরিকল্পনা বাস্তবায়ন হয় না।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইঞ্জিনিয়র মো. আশরাফ উদ্দিন বকুল।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া, বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, অর্থনৈতিক বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, অল কমিউনিটি ফোরামের সাধারণ সম্পাদক কাবিরুল হায়দার চৌধুরী প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

গ্যাস-তেল নেই, সরকারের দোষ—লংমার্চের গাড়ি কি তেলে চলে না

সরকার বানাতে চেয়েছিল সিঙ্গাপুর, হয়েছে আজিমপুর কবরস্থান

আপডেট টাইম : ০৩:৫০ অপরাহ্ন, সোমবার, ২ মে ২০১৬