ঢাকা , শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী ভারি বর্ষণ নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস প্রাথমিক-মাধ্যমিকে ১৩৩ বই পরিমার্জন, আসছে চার নতুন বই গ্রামাঞ্চলেও সমান গুরুত্ব দিয়ে চিকিৎসাসেবা প্রদানের আহ্বান প্রধানমন্ত্রীর চট্টগ্রামে পানিবন্দি সাড়ে ৪ লাখ মানুষ, তীব্র খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট ২০২৬ ফুটবল বিশ্বকাপ বিশ্বকাপে ইতিহাস গড়ে ইয়ামাল বললেন, ফ্রান্স যদি কাউকে ভয় পায় সেটা স্পেন নিজেই গাড়ি চালিয়ে স্ত্রীর ক্যাম্পাসে প্রধানমন্ত্রী ইমাম-খতিবদের উদ্দেশে ইসলামিক ফাউন্ডেশনের সতর্কবার্তা অনেকে নিরুৎসাহিত করলেও হাল ছাড়েননি হামিদুল্লাহ, বিক্রি প্রায় ২ লাখ বিয়ের অনুমতি নিতেই মোটা টাকা খরচ টেইলর সুইফটের

মন্ত্রী ছায়েদুল হকের সামান্যতম দোষ নেই: নাসিম

নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনায় মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী ছায়েদুল হকের সামান্যতম দোষ নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

সোমবার বিকেলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউড মিলনায়তনে ‘দক্ষ বাংলাদেশ গড়তে রাজনৈতিক অঙ্গীকারের প্রয়োজনীয়তা ও গুরুত্ব’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘আমরা সেখানে

গিয়েছিলাম, এলাকা পরিদর্শন করেছি। তার কোনও দোষ খুঁজে পাইনি। যে মন্দির হামলার কথা বলা হয়েছে, সেই মন্দির নির্মাণের সময় ছায়েদুল হক সহযোগিতা করেছেন। সেখানে ৪০ ভাগের বেশি সংখ্যালঘুদের ভোট রয়েছে। ছায়েদুল হক সহজ-সরল মানুষ।’

নাসিম বলেন, ‘বঙ্গবন্ধুর বাংলাদেশে শেখ হাসিনার সরকারের আমলে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে দেওয়া যাবে না। হিন্দু, মুসলমান, বৌদ্ধ ও খ্রিস্টান একসঙ্গে সববাস করছে, ভবিষ্যতেও করবে। এজন্য সবাই মিলে সরকারকে সহযোগিতা করতে হবে। সংখ্যালঘুদের ওপর হামলা বরদাস্ত করা হবে না।’

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন আইডিইবির সভাপতি এ কে এম এ হামিদের সভাপতিত্বে সভায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, জাতীয় পার্টি জেপির মহাসচিব শেখ শহীদুল ইসলাম, জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী

মন্ত্রী ছায়েদুল হকের সামান্যতম দোষ নেই: নাসিম

আপডেট টাইম : ০৩:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৪ নভেম্বর ২০১৬