ঢাকা , বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মালয়েশিয়ায় বেসরকারি খাতে ৬৮ হাজারের বেশি প্রতিবন্ধী চাকরিপ্রার্থী নিয়োগ ভিসা নীতিমালার খসড়া পরিমার্জন ও চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটি গঠন রাঙামাটির সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ বৃহস্পতিবার রোহিঙ্গাদের ফেরাতে আন্তর্জাতিক চাপ বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর বিনা খরচে কর্মী পাঠানোর ঘোষণা, বাস্তবায়নে কতটা আশার আলো চাকরিজীবীদের জন্য দুই দফায় মিলবে যে ছুটি প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে রাত না কাটানোর পরামর্শ অলির সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে ৩ বাহিনীর জন্য বড় পরিকল্পনা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  তিনি বলেন, বৃহত্তর বগুড়াতে মনুষ্যবিহীন আকাশযান (ড্রোন) কারখানা স্থাপনের কার্যক্রম গ্রহণ করেছে সরকার। উন্নত ও শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, অত্যাধুনিক নজরদারী প্রযুক্তি সংযোজনের মাধ্যমে সামারিক বাহিনীর উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধি জাতীয় গুরুত্বপূর্ণ বিবেচনায় ‘ফাস্ট ট্র্যাক’ প্রক্রিয়ায় কাজ বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে। বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এমপির প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন প্রধানমন্ত্রী। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংসদে সভাপতিত্ব করেন। প্রধানমন্ত্রী বলেন, সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে আগামী ১০ বছরে ৮৬ হাজার কোটি টাকা প্রয়োজন। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনী আরও প্রযুক্তিনির্ভর, বহুমাত্রিক, আত্মনির্ভর ও যুদ্ধোপযোগী বাহিনীতে পরিণত হবে।  জাতীয় প্রতিরক্ষা, সীমান্ত সুরক্ষা এবং সার্বভৌমত্ব রক্ষায় কার্যকর ভূমিকা পালন করবে। নৌবাহিনীর জন্য আধুনিক ফ্রিগেট, করভেট, অফশোর প্যাট্রোল ভেসেল শ্রেণির যুদ্ধজাহাজ এবং সাবমেরিন সংযোজন করা হবে। প্রধানমন্ত্রী আরও বলেন, সামরিক শিল্পাঞ্চল (ডিআইজি) স্থাপনের পরিকল্পনা সরকারের বিবেচনাধীন রয়েছে। জাতীয় প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, বৈদেশিক নির্ভরতা হ্রাস এবং দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের দেশীয় প্রতিরক্ষা শিল্পের বিকাশ, প্রযুক্তিগত উদ্ভাবন এবং গবেষণা কার্যক্রম সম্প্রসারণের বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। অধিকতর উন্নত সামরিক প্রযুক্তি, ড্রোন প্রযুক্তি, সেন্সর ব্যবস্থা, ইলেকট্রনিক্স এবং প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে জানিয়ে তারেক রহমান বলেছেন, বন্ধুপ্রতীম দেশগুলোর সঙ্গে প্রযুক্তি হস্তান্তর মাধ্যমে প্রতিরক্ষা শিল্পের উন্নয়নের কার্যক্রমও চলছে। নেত্রকোনা-৫ আসনের জামায়াতে ইসলামীন সংসদ সদস্য (এমপি) মাছুম মোস্তফার প্রশ্নে প্রধানমন্ত্রী বলেন, সার্বভৌমত্ব, ভূখণ্ডগত অখণ্ডতা এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীর সক্ষমতা উন্নয়ন ও আধুনিকায়ন অগ্রাধিকার পাচ্ছে। তিন বছর এবং সাত বছর মেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনীর সামগ্রিক যুদ্ধ সক্ষমতা বহুগুণে বৃদ্ধি পাবে। কৃষি থেকে শিল্পে রুপান্তর বাংলাদেশের অর্থনৈতিক বিবর্তন এআই অভিনেত্রীকে নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা

সিলেটের জেলা প্রশাসকসহ তিন কর্মকর্তার সম্পদের হিসাব চেয়েছে দুদক

সিলেটের জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শহিদুল ইসলাম চৌধুরী, সহকারী কমিশনার (নেজারত) তানভীর আল নাসীফের কাছে সম্পদের হিসাব চেয়ে নোটিশ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।রবিবার (১১ ডিসেম্বর) বিকাল ৫টায় দুদক সিলেটের সহকারী পরিচালক দেবব্রত মণ্ডল ওই তিন কর্মকর্তার নামে এক নোটিশ জারি করেন। এতে বলা হয়, তাদের সম্পদের হিসাব আগামী ১৮ ডিসেম্বরের মধ্যে দুদকের সিলেট কার্যালয়ে দাখিল করতে হবে।

প্রশাসনের তিন কর্মকর্তার বিরুদ্ধে দুদকে দেওয়া একটি লিখিত অভিযোগের পরই ওই নোটিশ জারি করা হয় বলে জানা গেছে।

চলতি বছরের ২২ নভেম্বর সিলেট নগরের উপশহরের বাসিন্দা মজিবুর রহমান জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শহিদুল ইসলাম চৌধুরী, সহকারী কমিশনার (নেজারত) তানভীর আল নাসীফকে অভিযুক্ত করে ৪টি ঘটনার বিবরণ দিয়ে দুদক কার্যালয়ে অভিযোগ দাখিল করেন।

ওই অভিযোগপত্রে বলা হয়, সিলেটের জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীন নেত্রকোনা জেলার দূর্গাপুর উপজেলার ইউএনও থাকাকালীন সময় থেকেই দুর্নীতির সঙ্গে যুক্ত। ব্যক্তিগত জীবনে তিনি দুই বিয়ে করেছেন। ইউএনও থাকাকালীন সময়ে ১ম পক্ষের স্ত্রীর নামে রাজধানীর ধানমন্ডির সেন্ট্রাল রোডে একটি বাড়ি দেড়কোটি টাকা দিয়ে ক্রয় করেন। পরবর্তীতে, উক্ত বাড়ী ও সম্পদ নিয়ে আইনী জটিলতার কারণে তাদের বিবাহ বিচ্ছেদও হয় বলে দুদকে দাখিলকৃত অভিযোগপত্রে বলা হয়।

জয়নাল আবেদীনের নামে আরও অভিযোগ রয়েছে, দ্বিতীয় স্ত্রী ও দুই কন্যার নামে-বেনামে তিনি ঢাকায় কয়েকটি ফ্ল্যাট ক্রয় ও বিভিন্ন ব্যাংকে কয়েকটি এফডিআর করেছেন। আরও অভিযোগ, তিনি জেলা প্রশাসক হিসেবে হবিগঞ্জ ও সিলেটে যোগদানের পর এলআর ফান্ডের টাকা লুটপাট করেছেন।

২০১৪-২০১৫ ও ২০১৫-২০১৬ অর্থ বছরে দুর্নীতির মাধ্যমে সিলেট জেলার বিভিন্ন জলমহাল, বালুমহাল, পাথর কোয়ারি, হাট ইজারা দেওয়ার অভিযোগও করা হয় জেলা প্রশাসকের নামে।

এছাড়া জেলা প্রশাসক ও এনডিসির বিরুদ্ধে সিলেট সার্কিট হাউসের বরাদ্দকৃত টাকা লুটপাটসহ বিধিবর্হিভূতভাবে প্রশাসনের কর্মকর্তাদের স্থায়ীভাবে থাকার সুযোগ করে দিয়ে উত্তোলনকৃত টাকা সরকারি কোষাগারে জমা না দিয়ে আত্মসাত করা এবং সিলেটের পরিবহন পুলের টাকা সিলেটের সহকারী কমিশনার (নেজারত) তানভীর আল নাসীফ জেলা প্রশাসকের সহযোগীতায় দুর্নীতির মাধ্যমে আত্মসাৎ করারও অভিযোগ উঠেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়ায় বেসরকারি খাতে ৬৮ হাজারের বেশি প্রতিবন্ধী চাকরিপ্রার্থী নিয়োগ

সিলেটের জেলা প্রশাসকসহ তিন কর্মকর্তার সম্পদের হিসাব চেয়েছে দুদক

আপডেট টাইম : ০৯:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০১৬