ঢাকা , বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী শেষ হলো জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন তায়েফের বুকে যে মসজিদ মুসলিমদের জন্য এক টুকরো সান্ত্বনা পে স্কেলে বদলাচ্ছে ইনক্রিমেন্ট নীতি, কোন গ্রেডে কত শিগগিরই ১০ হাজার পুলিশ নিয়োগ অন্তরঙ্গ ভিডিও ছড়িয়ে পড়ার ভয়ে জোবায়েদকে হত্যা, তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র বাংলাদেশি সমর্থকদের স্কালোনির ধন্যবাদ দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান ‘মত পার্থক্য থাকতে পারে, ঐক্য যেন নষ্ট না হয়’ শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষিতে ডিজিটাল অবকাঠামো উন্নয়নে আইফার্মারের সাথে কাজ করার ইচ্ছা প্রকাশ প্রধানমন্ত্রীর

সুখবর, একদিনের জন্য বিবাহিত হয়ে উপভোগ করুন দাম্পত্যসুখ

বাঙালী কণ্ঠ নিউজঃ আপনি কি ভ্রমণ পিপাসু, সিঙ্গেল? তাহলে আপনার জন্য রয়েছে সুখবর। একদিনের জন্য বিবাহিত হয়ে উপভোগ করুন দাম্পত্যসুখ। বিয়ে নিয়ে কত মাথা ব্যথাই না থাকে লোকজনের। ও বাবা, বিয়ে? এখন না। তারপর জীবনভর ঝামেলা চলুক নাকি! ওসব ঝামেলায় নেই বস! আমি সিঙ্গেল।

জীবনে সিঙ্গল থাকিয়াই মরিতে চাহি আমি এ সুন্দর ভূবনে’ বিয়ে নিয়ে এমন অনেক কথাই শোনা যায়। কিন্তু ভাবুন তো, যদি একদিনের জন্য বিয়ে করার সুযোগ থাকত? আর সেই একদিনেই যদি মধুচন্দ্রিমার মধুর আমেজ নেওয়া যেত! কি অকল্পনীয় ভাবনার মতো লাগছে তো? ভাবছেন, যাঃ তা আবার হয় নাকি! ভাববেন না। কারণ, এমন ব্যবস্থা কিন্তু সত্যিই রয়েছে। যেখানে একদিনে বিয়ে সেরে মধুচন্দ্রিমায় সঙ্গীকে বগলদাবা করে ঘুরতে পারবেন সেই শহর। সঙ্গে বাড়তি পাওনা নব দাম্পত্যজীবনের খুনসুটি।

শুনে অবাক লাগলেও এটাই সত্যি। মন্দ হবে কি না, জানা নেই। তবে, একদিনের স্বামী কিংবা স্ত্রী হওয়ার সাধপূরণ করতে পারেন আপনিও। সঙ্গে আইসক্রিমের উপর অতিরিক্ত টপিংসের মতো উপরিপাওনার হিসেবে মিলবে মধুচন্দ্রিমার সুযোগ। আপনি চাইলে মধুচন্দ্রিমা যাপনের দিনক্ষণ বাড়িয়েও দিতে পারেন। তবে, তার জন্য খানিক টাকা খরচ করতে হবে। নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডামে মিলবে এই সুবর্ণ সুযোগ।

পছন্দমাফিক সেখানকার স্থানীয় কোনও মেয়ে বা ছেলেকে বিয়ে করে নিন। এরপর সেই শহরেই মিলবে জামাই আদর বা বউমা আদর। আর মধুচন্দ্রিমায় ঘুরে নিতে পারবেন গোটা আমস্টারডাম শহরটা।

সূত্রের খবর, আরও বেশি করে পর্যটক টানার উদ্দেশেই এ উদ্যোগ নেওয়া হয়েছে আমস্টারডাম প্রসাশনের পক্ষে। এর ফলে আগামী এক দশকে আমস্টারডামে ভ্রমণার্থীর সংখ্যা ১৯ মিলিয়ন থেকে বেড়ে দাঁড়াবে ২৯ মিলিয়ন, এমনটাই অনুমান করছেন সে দেশের ভ্রমণ সংস্থার কর্তারা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী

সুখবর, একদিনের জন্য বিবাহিত হয়ে উপভোগ করুন দাম্পত্যসুখ

আপডেট টাইম : ০৬:৩১ পূর্বাহ্ন, শনিবার, ৮ জুন ২০১৯