ঢাকা , বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী শেষ হলো জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন তায়েফের বুকে যে মসজিদ মুসলিমদের জন্য এক টুকরো সান্ত্বনা পে স্কেলে বদলাচ্ছে ইনক্রিমেন্ট নীতি, কোন গ্রেডে কত শিগগিরই ১০ হাজার পুলিশ নিয়োগ অন্তরঙ্গ ভিডিও ছড়িয়ে পড়ার ভয়ে জোবায়েদকে হত্যা, তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র বাংলাদেশি সমর্থকদের স্কালোনির ধন্যবাদ দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান ‘মত পার্থক্য থাকতে পারে, ঐক্য যেন নষ্ট না হয়’ শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষিতে ডিজিটাল অবকাঠামো উন্নয়নে আইফার্মারের সাথে কাজ করার ইচ্ছা প্রকাশ প্রধানমন্ত্রীর

১টি হাত ব্যাগের দাম আড়াই কোটি টাকা

বাঙালী কণ্ঠ নিউজঃ শুনলে চোখ কপালে উঠতে পারে, একটি হাত ব্যাগের দাম কিনা আড়াই কোটি টাকা! অবশ্য যাদের অঢেল টাকা-পয়সা রয়েছে তাদের কাছে কোনো বিষয় নয়। বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি মুকেশ আম্বানীর স্ত্রী নীতা আম্বানি। তার কালেকশনে দামি গাড়ি, দামি পোশাকের অভাব নেই। সম্প্রতি লন্ডনে কারিশ্মা ও কারিনা কাপুরের সঙ্গে এক ছবিতে নীতা অম্বানির হাতে একটি ব্যাগ দেখা যায় যার দাম আড়াই কোটি টাকারও ওপরে। ব্যাগটির নাম ‘হিমালয়ান বার্কিন ব্যাগ’।

এটি বিশ্বের অন্যতম দামি ব্যাগ। ক্রিস্টিজ ডটকমের দেওয়া তথ্য অনুযায়ী, ব্যাগটি কুমিরের চামড়া দিয়ে তৈরি। শুধু তাই নয় এই ব্যাগে রয়েছে, ২৪০টি হীরা। রয়েছে ১৮ ক্যারেটের সোনা। বিখ্যাত ব্রিটিশ নায়িকা-গায়িকা জেন বারকিনের নামেই এই ব্যাগের নামকরণ।

২০১৭ সালে ওই ব্যাগটি ব্রিটেনে ‘ক্রিস্টিজ’-এ নিলামে উঠেছিল। তখন সেটি বিক্রি হয়েছিল ২ কোটি ৬১ লাখ ৫০ হাজার ১৫৯ টাকায়। তবে কীভাবে তা ধনকুবের মুকেশ আম্বানীর স্ত্রী নীতার হাতে এসে পৌঁছল, তা-ও জানা যায়নি। আনন্দবাজার পত্রিকা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী

১টি হাত ব্যাগের দাম আড়াই কোটি টাকা

আপডেট টাইম : ১০:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুলাই ২০১৯