ঢাকা , শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মালয়েশিয়ায় বেসরকারি খাতে ৬৮ হাজারের বেশি প্রতিবন্ধী চাকরিপ্রার্থী নিয়োগ ভিসা নীতিমালার খসড়া পরিমার্জন ও চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটি গঠন রাঙামাটির সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ বৃহস্পতিবার রোহিঙ্গাদের ফেরাতে আন্তর্জাতিক চাপ বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর বিনা খরচে কর্মী পাঠানোর ঘোষণা, বাস্তবায়নে কতটা আশার আলো চাকরিজীবীদের জন্য দুই দফায় মিলবে যে ছুটি প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে রাত না কাটানোর পরামর্শ অলির সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে ৩ বাহিনীর জন্য বড় পরিকল্পনা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  তিনি বলেন, বৃহত্তর বগুড়াতে মনুষ্যবিহীন আকাশযান (ড্রোন) কারখানা স্থাপনের কার্যক্রম গ্রহণ করেছে সরকার। উন্নত ও শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, অত্যাধুনিক নজরদারী প্রযুক্তি সংযোজনের মাধ্যমে সামারিক বাহিনীর উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধি জাতীয় গুরুত্বপূর্ণ বিবেচনায় ‘ফাস্ট ট্র্যাক’ প্রক্রিয়ায় কাজ বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে। বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এমপির প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন প্রধানমন্ত্রী। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংসদে সভাপতিত্ব করেন। প্রধানমন্ত্রী বলেন, সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে আগামী ১০ বছরে ৮৬ হাজার কোটি টাকা প্রয়োজন। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনী আরও প্রযুক্তিনির্ভর, বহুমাত্রিক, আত্মনির্ভর ও যুদ্ধোপযোগী বাহিনীতে পরিণত হবে।  জাতীয় প্রতিরক্ষা, সীমান্ত সুরক্ষা এবং সার্বভৌমত্ব রক্ষায় কার্যকর ভূমিকা পালন করবে। নৌবাহিনীর জন্য আধুনিক ফ্রিগেট, করভেট, অফশোর প্যাট্রোল ভেসেল শ্রেণির যুদ্ধজাহাজ এবং সাবমেরিন সংযোজন করা হবে। প্রধানমন্ত্রী আরও বলেন, সামরিক শিল্পাঞ্চল (ডিআইজি) স্থাপনের পরিকল্পনা সরকারের বিবেচনাধীন রয়েছে। জাতীয় প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, বৈদেশিক নির্ভরতা হ্রাস এবং দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের দেশীয় প্রতিরক্ষা শিল্পের বিকাশ, প্রযুক্তিগত উদ্ভাবন এবং গবেষণা কার্যক্রম সম্প্রসারণের বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। অধিকতর উন্নত সামরিক প্রযুক্তি, ড্রোন প্রযুক্তি, সেন্সর ব্যবস্থা, ইলেকট্রনিক্স এবং প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে জানিয়ে তারেক রহমান বলেছেন, বন্ধুপ্রতীম দেশগুলোর সঙ্গে প্রযুক্তি হস্তান্তর মাধ্যমে প্রতিরক্ষা শিল্পের উন্নয়নের কার্যক্রমও চলছে। নেত্রকোনা-৫ আসনের জামায়াতে ইসলামীন সংসদ সদস্য (এমপি) মাছুম মোস্তফার প্রশ্নে প্রধানমন্ত্রী বলেন, সার্বভৌমত্ব, ভূখণ্ডগত অখণ্ডতা এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীর সক্ষমতা উন্নয়ন ও আধুনিকায়ন অগ্রাধিকার পাচ্ছে। তিন বছর এবং সাত বছর মেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনীর সামগ্রিক যুদ্ধ সক্ষমতা বহুগুণে বৃদ্ধি পাবে। কৃষি থেকে শিল্পে রুপান্তর বাংলাদেশের অর্থনৈতিক বিবর্তন এআই অভিনেত্রীকে নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা

আমি কখনই নায়িকা পূর্ণিমাকে বিয়ে করতে চাইনি : আকবর

খুলনা জেলার পাইকগাছায় জন্ম হলেও আকবরের বেড়ে ওঠা যশোরেই। এক সময় যশোর শহরের অলিগলিতে রিক্সা চালাতেন আকবর। সেখানে টুকটাক গান করতেন। সে কারণে স্টেজ শো হলে ডাক পেতেন। ২০০৩ সালে যশোর এম এম কলেজের একটি অনুষ্ঠানে গান গেয়েছিলেন আকবর।

সেই অনুষ্ঠানে বাগেরহাটের এক ভদ্রলোক আকবরের গান শুনে মুগ্ধ হয়েছিলেন। তারপর তিনি জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে চিঠি লেখেন আকবরকে নিয়ে। এরপর ইত্যাদির টিম আকবরের সঙ্গে যোগাযোগ করে। ইত্যাদিতে ‘একদিন পাখি উড়ে যাবে যে আকাশে, ফিরবে না সেতো আর কারও আকাশে’- কিশোর কুমারের এ গানটি গেয়ে রাতারাতি সারাদেশে জনপ্রিয় হয়ে যান আকবর।

এরপর আর পিছনে ফিরে তাঁকাতে হয়নি তাকে। একের পর এক অ্যালবাম বাজারে আসতে থাকে তার। এর মধ্যে

তুমুল জনপ্রিয়তা পায় ‘হাত পাখার বাতাসে’ অ্যালবামের এই টাইটেল গানটি। এদিকে আকবরের গাওয়া ‘হাতপাখার বাতাসে’ গানটি যেমন তাকে নিয়ে গিয়েছিল জনপ্রিয়তার নান্দনিক উচ্চতায় তেমনি এই গানটিই তাকে উত্থানের গল্প শোনার আগেই পতনের দিকে ধাবিত করেছিল। আকবরের এমনই ধারণা।

গানটির অডিও প্রকাশের পর এর ভিডিও প্রকাশও হয়েছিল। সেখানে আকবরের সঙ্গে মডেল হয়েছিলেন সেই সময়ে জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা। সেসময় চাউর হয়েছিল আকবর পূর্ণিমাকে বিয়ে করতে চেয়েছিলেন। এতে পূর্ণিমা রেগে গিয়েছিলেন এই গায়কের উপর। এ ঘটনায় আকবর সমালোচিত হন। কমে যেতে থাকে তার গ্রহণযোগ্যতা।

তবে সেই ধারণা কি সত্য নাকি গুজব? আকবর বলেন, ‘এটা সম্পূর্ণ মিথ্যে কথা। আমি কখনই নায়িকা পূর্ণিমা ম্যাডামকে বিয়ে করতে চাইনি। আমার গানটি করার সময় ম্যাডাম তখন সুপারহিট নায়িকা ছিলেন। উনাকে যে আমার গানে পেয়েছিলাম এটাই আমার পরম পাওয়া। উনি অনেক ভালো মানুষ।’

আকবর আরো বলেন, ‘আমার মত অখ্যাত এক গায়কের সঙ্গে মডেল হয়েছিলেন। তার তারকাখ্যাতির স্পর্শে আমি অনেক দূর এসেছি। সবাই আমাকে ভালোবেসেছিল। কিন্তু কিছু মানুষ যারা আমাকে হিংসে করতো, যারা আমার উত্থান মেনে নিতে পারেনি তারা আমার সঙ্গে পূর্ণিমা ম্যাডামকে জড়িয়ে নানা কটূ কথা ও গুজব ছড়ায়। আমি খুব কষ্ট পেয়েছিলাম। আরও বেশি কষ্টের কারণ হলো অধিকাংশ মানুষই এই গুজব বিশ্বাস করেছিলেন। আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন। আমার মত মানুষের একটা দোষ হাজার দোষের সমান। কেউ যাচাই বাছাই করার ধৈর্য রাখে না।’

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

মালয়েশিয়ায় বেসরকারি খাতে ৬৮ হাজারের বেশি প্রতিবন্ধী চাকরিপ্রার্থী নিয়োগ

আমি কখনই নায়িকা পূর্ণিমাকে বিয়ে করতে চাইনি : আকবর

আপডেট টাইম : ০৬:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মার্চ ২০১৭