ঢাকা , বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী শেষ হলো জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন তায়েফের বুকে যে মসজিদ মুসলিমদের জন্য এক টুকরো সান্ত্বনা পে স্কেলে বদলাচ্ছে ইনক্রিমেন্ট নীতি, কোন গ্রেডে কত শিগগিরই ১০ হাজার পুলিশ নিয়োগ অন্তরঙ্গ ভিডিও ছড়িয়ে পড়ার ভয়ে জোবায়েদকে হত্যা, তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র বাংলাদেশি সমর্থকদের স্কালোনির ধন্যবাদ দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান ‘মত পার্থক্য থাকতে পারে, ঐক্য যেন নষ্ট না হয়’ শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষিতে ডিজিটাল অবকাঠামো উন্নয়নে আইফার্মারের সাথে কাজ করার ইচ্ছা প্রকাশ প্রধানমন্ত্রীর

৯ হাজার বছর আগের পুরনো শহর

বাঙালী কণ্ঠ নিউজঃ সম্প্রতি জেরুজালেমের লাগোয়ায় মাটি খুঁড়ে ৯ হাজার বছর আগের শহরের সন্ধান পেয়েছেন প্রত্নতাত্ত্বিকরা। খননে মিলেছে প্রস্তরযুগের তিরের ফলা, মহিলাদের কানের দুলসহ কৃষি উপকরণ। এমনটাই দাবি করেছেন ইসরায়েলের পুরাতত্ত্ব বিভাগের কর্তারা। প্রত্নতাত্ত্বিবিদদের দাবি, খননে উঠে আসা এই নগরটির জনসংখ্যা ছিল প্রায় তিন হাজার।

জেরুজালেম থেকে তিন মাইল পশ্চিমে, বর্তমানে ইসরায়েলের মোৎজা শহর, সেখানেই গড়ে উঠেছিল ওই নগরী। সাম্প্রতিক এই আবিষ্কার ইসরায়েল, প্যালেস্টাইন, জর্ডান, দক্ষিণ লেবানন ও দক্ষিণ সিরিয়ার মধ্যে বৃহত্তম এলাকাজুড়ে ছড়িয়ে রয়েছে। তবে বাকি বসতিগুলোর তুলনায় এটি অনেক বড় শহর।

প্রত্নতত্ত্ববিদদের মতে, বাড়ি বানাতে যে প্লাস্টার ব্যবহার হয়, সেটি বানাতে সিদ্ধহস্ত ছিলেন ওই শহরের কারিগররা। যেভাবে দুটি বাড়ির মধ্যে সমান্তরালভাবে রাস্তার ব্যবস্থা করা হয়েছিল, তাতে উন্নত নগর পরিকল্পনার ছাপ স্পষ্ট। বিভিন্ন জায়গায় গুদামে বীজ মজুত করে রাখার প্রমাণও মিলেছে। যার অর্থ চাষাবাদও চলত সে সময়। পাশাপাশি পশুদের হাড়ের অবশিষ্টাংশ থেকে সে যুগে পশুপালনের প্রমাণও মিলেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী

৯ হাজার বছর আগের পুরনো শহর

আপডেট টাইম : ০৯:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুলাই ২০১৯