চলছে স্বাধীনতার মাস। চলতি মাসের ২৬ মার্চ বাঙালির স্বাধীনতা দিবস। দিনটি উপলক্ষে ২৪ মার্চ দেশে নতুন তিনটি চলচ্চিত্র মুক্তির ঘোষণা দেয়া হয়েছে। এগুলো হল- হিমেল আশরাফের ‘সুলতানা বিবিয়ানা’, সায়মন তারিকের ‘ক্রাইম রোড’ ও বন্ধন বিশ্বাসের ‘শূন্য’। এর মধ্যে সুলতানা বিবিয়ানা কয়েকটি কারণে আলোচিত। তবে একদিনে তিনটি ছবি মুক্তির সিদ্ধান্ত নিয়ে উঠেছে প্রশ্ন। চলচ্চিত্রের এ দুর্দিনে একই দিনে তিনটি ছবি মুক্তি দেয়াটা কতটা বুদ্ধিমানের কাজ হবে সেটাই বলছেন বোদ্ধারা। এ প্রসঙ্গে ‘সুলতানা বিবিয়ানা’র প্রযোজক আরশাদ আদনান বলেন, ‘আমি আগে থেকেই ঠিক করে রেখেছি সুলতানা বিবিয়ানা মুক্তি দেব। সময় অনেক গড়িয়েছে। ছবিটি মুক্তি দেয়া প্রয়োজন। তাছাড়া চলতি বছরের শুরু থেকেই ভালো মানের কোনো ছবি মুক্তি পাচ্ছে না। তাই দর্শকরা বিমুখ হচ্ছেন। আমার বিশ্বাস সুলতানা বিবিয়ানা কিছুটা হলেও দর্শকদের রুচি পরিবর্তন করবে।’ ‘ক্রাইম রোড’ ছবির প্রযোজক শরীফ চৌধুরী বলেন, ‘আমরা আগেই ঘোষণা দিয়েছিলাম, চলতি মাসে মুক্তি দেব। স্বাধীনতা দিবসের আগে আগামী ২৪ তারিখ ছবিটি সারা দেশের ৬০টির মতো সিনেমা হলে মুক্তি দিচ্ছি। বাংলাদেশে ক্রাইম নিয়ে নির্মিত এই ছবি আশা করি দর্শক পছন্দ করবেন। তবে একই দিনে তিনটি ছবি মুক্তি পেলেও আশা করি এতে কোনো সমস্যা হবে না। ‘শূন্য’ ছবির পরিচালক বন্ধন বিশ্বাস বলেন, ‘জানুয়ারিতে ছবির ছাড়পত্র পেয়েছি। তখন থেকেই ভালো একটি দিনের অপেক্ষায় ছিলাম। আগামী ২৪ মার্চ ছবিটি মুক্তি পাবে। এই ছবির মাধ্যমে দীর্ঘদিন পর পর্দায় ফিরবেন নায়িকা রেসি। সবকিছু মিলিয়ে সুন্দর গল্পের একটি ছবি দর্শককে উপহার দিতে পারব বলে আশা করি।’ তবে একই দিনে তিন ছবির মুক্তিতে প্রতিযোগিতায় কতটা এগিয়ে যেতে পারবে এ বিষয়ে কিছুই জানাতে পারেননি এ পরিচালক। সাধারণত ঈদে দুইটিরও বেশি ছবি মুক্তি পায়। কিন্তু বছরের অন্যান্য সময় দুইয়ের অধিক মুক্তি পাওয়ার রেকর্ড নেই বললেই চলে। এছাড়াও চলচ্চিত্রের এ মন্দা সময়ে একসঙ্গে তিনটি ছবি মুক্তি দেয়ার আওয়াজ তোলারও সমালোচনা করেছেন সিনেবোদ্ধারা। তারা মনে করেন, এতে করে ছবির প্রচার নয়, ক্ষতিই হয় বেশি। দর্শকরা বিভ্রান্ত থাকেন। উল্লেখ্য, সুলতানা বিবিয়ানা ছবিটি হিমেল আশরাফের প্রথম কাজ। এতে অভিনয় করছেন বাপ্পী ও আঁচল। শাহীন সুমনের ‘জটিল প্রেম’ ছবির মধ্য দিয়ে বাপ্পী ও আঁচল প্রথম জুটিবদ্ধ হন। ছবিটি ব্যবসায়িক সাফল্য পাওয়ার পর নির্মাতারা বাপ্পী ও আঁচল জুটিকে নিয়ে বেশ কয়েকটি ছবি নির্মাণ করেন। ‘ক্রাইম রোড’ ছবিতে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, শায়লা সাবি, শাহরিয়াজ ও বিপাশা কবির, জেফ, সাদিয়া আফরিন, বড়দা মিঠু, অমিত হাসান, মিজু আহম্মেদ, আহমেদ শরিফ প্রমুখ। ‘শূন্য’ ছবির মাধ্যমে অনেকদিন পর রুপালি পর্দায় ফিরছেন নায়িকা রেসি। ২০০৩ সালে বুলবুল জিলানীর ‘নীল আঁচল’ চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্রে ক্যারিয়ার শুরু করেন রেসি। এরপর অভিনয় করেন ৩০টির মতো ছবিতে। ২০১২ সালে বিয়ের পর সংসার, সন্তান নিয়ে ব্যস্ত হয়ে পড়েন তিনি।
সংবাদ শিরোনাম :
মালয়েশিয়ায় বেসরকারি খাতে ৬৮ হাজারের বেশি প্রতিবন্ধী চাকরিপ্রার্থী নিয়োগ
ভিসা নীতিমালার খসড়া পরিমার্জন ও চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটি গঠন
রাঙামাটির সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ বৃহস্পতিবার
রোহিঙ্গাদের ফেরাতে আন্তর্জাতিক চাপ বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর
বিনা খরচে কর্মী পাঠানোর ঘোষণা, বাস্তবায়নে কতটা আশার আলো
চাকরিজীবীদের জন্য দুই দফায় মিলবে যে ছুটি
প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে রাত না কাটানোর পরামর্শ অলির
সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে ৩ বাহিনীর জন্য বড় পরিকল্পনা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, বৃহত্তর বগুড়াতে মনুষ্যবিহীন আকাশযান (ড্রোন) কারখানা স্থাপনের কার্যক্রম গ্রহণ করেছে সরকার। উন্নত ও শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, অত্যাধুনিক নজরদারী প্রযুক্তি সংযোজনের মাধ্যমে সামারিক বাহিনীর উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধি জাতীয় গুরুত্বপূর্ণ বিবেচনায় ‘ফাস্ট ট্র্যাক’ প্রক্রিয়ায় কাজ বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে। বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এমপির প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন প্রধানমন্ত্রী। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংসদে সভাপতিত্ব করেন। প্রধানমন্ত্রী বলেন, সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে আগামী ১০ বছরে ৮৬ হাজার কোটি টাকা প্রয়োজন। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনী আরও প্রযুক্তিনির্ভর, বহুমাত্রিক, আত্মনির্ভর ও যুদ্ধোপযোগী বাহিনীতে পরিণত হবে। জাতীয় প্রতিরক্ষা, সীমান্ত সুরক্ষা এবং সার্বভৌমত্ব রক্ষায় কার্যকর ভূমিকা পালন করবে। নৌবাহিনীর জন্য আধুনিক ফ্রিগেট, করভেট, অফশোর প্যাট্রোল ভেসেল শ্রেণির যুদ্ধজাহাজ এবং সাবমেরিন সংযোজন করা হবে। প্রধানমন্ত্রী আরও বলেন, সামরিক শিল্পাঞ্চল (ডিআইজি) স্থাপনের পরিকল্পনা সরকারের বিবেচনাধীন রয়েছে। জাতীয় প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, বৈদেশিক নির্ভরতা হ্রাস এবং দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের দেশীয় প্রতিরক্ষা শিল্পের বিকাশ, প্রযুক্তিগত উদ্ভাবন এবং গবেষণা কার্যক্রম সম্প্রসারণের বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। অধিকতর উন্নত সামরিক প্রযুক্তি, ড্রোন প্রযুক্তি, সেন্সর ব্যবস্থা, ইলেকট্রনিক্স এবং প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে জানিয়ে তারেক রহমান বলেছেন, বন্ধুপ্রতীম দেশগুলোর সঙ্গে প্রযুক্তি হস্তান্তর মাধ্যমে প্রতিরক্ষা শিল্পের উন্নয়নের কার্যক্রমও চলছে। নেত্রকোনা-৫ আসনের জামায়াতে ইসলামীন সংসদ সদস্য (এমপি) মাছুম মোস্তফার প্রশ্নে প্রধানমন্ত্রী বলেন, সার্বভৌমত্ব, ভূখণ্ডগত অখণ্ডতা এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীর সক্ষমতা উন্নয়ন ও আধুনিকায়ন অগ্রাধিকার পাচ্ছে। তিন বছর এবং সাত বছর মেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনীর সামগ্রিক যুদ্ধ সক্ষমতা বহুগুণে বৃদ্ধি পাবে।
কৃষি থেকে শিল্পে রুপান্তর বাংলাদেশের অর্থনৈতিক বিবর্তন
এআই অভিনেত্রীকে নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা
স্বাধীনতা দিবস উপলক্ষে প্রতিযোগিতায় তিন ছবি
-
বাঙ্গালী কণ্ঠ ডেস্ক - আপডেট টাইম : ০৬:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মার্চ ২০১৭
- 895
Tag :
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ


























