ঢাকা , বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী শেষ হলো জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন তায়েফের বুকে যে মসজিদ মুসলিমদের জন্য এক টুকরো সান্ত্বনা পে স্কেলে বদলাচ্ছে ইনক্রিমেন্ট নীতি, কোন গ্রেডে কত শিগগিরই ১০ হাজার পুলিশ নিয়োগ অন্তরঙ্গ ভিডিও ছড়িয়ে পড়ার ভয়ে জোবায়েদকে হত্যা, তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র বাংলাদেশি সমর্থকদের স্কালোনির ধন্যবাদ দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান ‘মত পার্থক্য থাকতে পারে, ঐক্য যেন নষ্ট না হয়’ শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষিতে ডিজিটাল অবকাঠামো উন্নয়নে আইফার্মারের সাথে কাজ করার ইচ্ছা প্রকাশ প্রধানমন্ত্রীর

বিয়ের জন্য কম বয়সী পাত্র খুঁজছেন মিষ্টি, জানুন

বাঙালী কণ্ঠ নিউজঃ ছোট ছেলেকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিতে চান অভিনেত্রী মিষ্টি। একটি সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপে এমন কথা জানান তিনি। চিত্রপুরীর অনেকেই বয়সে ছোট ছেলেকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন। বলিউডে এর নজির ভুরি ভুরি। ঢালিউডেও এমনটা ঘটেছে। এবার সেই পথেই হাঁটতে যাচ্ছেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত।

মিষ্টি জান্নাত বলেন, প্রিয়াংকা চোপড়াকে আমি ফলো করছি। তিনি তার বয়সের তুলনায় কম বয়সি ছেলেকে বিয়ে করেছেন। আমিও আমার চেয়ে কম বয়সি ছেলেকে বিয়ে করবো।

প্রিয়াংকা চোপড়া ছাড়াও অমৃতা সিং, বিপাশা বসুসহ অনেক তারকাই তাদের চেয়ে কম বয়সি ছেলেকে বিয়ে করেছেন। আমিও সেই পথে হাঁটতে চাই।

বিয়ের বাজনা শিগগির বাজবে কিনা? এমন প্রশ্নের উত্তরে মিষ্টি জান্নাত বলেন, না না খুব শিগগির বিয়ে করছি না। বিয়ে করবো আরো পরে।

পছন্দের কোনো পাত্র আছে কিনা জানতে চাইলে তিনি জানান, পছন্দের কোনো পাত্র নেই। তবে কম বয়সি কোনো ছেলেকে খুঁজবেন তিনি।

মিষ্টি জান্নাত অভিনীত বেশ কয়েকটি সিনেমা বাংলাদেশে মুক্তি পেয়েছে। সম্প্রতি তার অভিনীত ‘তুই আমার রানি’ সিনেমাটি পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।

বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমাটি যৌথভাবে পরিচালনা করেছেন বাংলাদেশের সজল আহমেদ ও ভারতের পীযূষ সাহা।

এতে মিষ্টির বিপরীতে অভিনয় করেছেন কলকাতার অভিনেতা সূর্য।

মিষ্টি জান্নাত ওপার বাংলার জনপ্রিয় অভিনয়শিল্পী সোহমের বিপরীতে ‘আমার প্রেম তুমি’ সিনেমায় অভিনয় করছেন। সিনেমাটি পরিচালনা করছেন সজল আহমেদ। সিনেমাটির কিছু অংশের শুটিং এখনো বাকি রয়েছে।

২০১৪ সালের মাঝামাঝি ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে মিষ্টির। শাহাদাৎ হোসেন লিটন পরিচালিত এ সিনেমায় মিষ্টির বিপরীতে অভিনয় করেন বাপ্পি চৌধুরী।

২০১৫ সালে ‘চিনি বিবি’ নামে আরো একটি সিনেমার নাম ভূমিকায় অভিনয় করেন মিষ্টি।

২০১৭ সালে তার অভিনীত ‘তুই আমার’ সিনেমাটি মুক্তি পায়। সজল আহমেদ পরিচালিত এ সিনেমায় প্রথমবার সাইমন সাদিকের সঙ্গে জুটি বাঁধেন মিষ্টি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী

বিয়ের জন্য কম বয়সী পাত্র খুঁজছেন মিষ্টি, জানুন

আপডেট টাইম : ০২:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অগাস্ট ২০১৯