ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

মাকে নিয়ে আজ রাতেই দেশে ফিরছেন সাকিব

বাঙালী কণ্ঠ নিউজঃ ক্রিকেট বোর্ডের সুত্র থেকে জানা গিয়েছিলো আগামী ২০ আগস্টের আগে হয়তো দেশে ফেরা সম্ভব হবে না বাংলাদেশ জাতীয় দলের তারকা ক্রিকেটার সাকিব আল হাসানের। তবে সে তথ্যকে ভুল প্রমাণ করে আজ রাতেই দেশে ফিরছেন বিশ্বসেরা এ অলরাউন্ডার।

মাকে নিয়ে হজ করতে গত ২ আগস্ট দিবাগত রাতে সৌদি আরবের উদ্দেশ্যে দেশ ছেড়েছিলেন সাকিব। যথাযথ মর্যাদায় হজ পালন করার পর দেশে ফিরতে আর বেশি সময় নিচ্ছেন না জাতীয় দলের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক।

সৌদি আরবের স্থানীয় সময় বেলা ৩টার (বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টা) ফ্লাইটে দেশের উদ্দেশ্যে রওনা হবেন সাকিব। পরে আজ বাংলাদেশ সময় রাত ১টায় মাকে নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন তিনি।

প্রাথমিকভাবে জানা গিয়েছিল হজের নানান আনুষ্ঠানিকতা শেষ করে হয়তো ২০ আগস্টের আগে দেশে ফিরতে পারবেন না সাকিব। যে কারণে শঙ্কার মুখে পড়ে গিয়েছিল জাতীয় দলের ক্যাম্পে সাকিবের যথাসময়ে অংশগ্রহণ।

তবে আজ রাতেই তিনি ফিরে আসায় সে সংশয় আর থাকছে না। আগামী ১৮ আগস্ট থেকে শুরু হবে জাতীয় দলের ক্যাম্প। বিশ্রামের জন্য কয়েকদিন ছুটি নিয়ে হয়তো ক্যাম্পের দ্বিতীয়-তৃতীয় দিনেই যোগ দেবেন সাকিব।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

মাকে নিয়ে আজ রাতেই দেশে ফিরছেন সাকিব

আপডেট টাইম : ০৯:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অগাস্ট ২০১৯