ঢাকা , শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী ভারি বর্ষণ নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস প্রাথমিক-মাধ্যমিকে ১৩৩ বই পরিমার্জন, আসছে চার নতুন বই গ্রামাঞ্চলেও সমান গুরুত্ব দিয়ে চিকিৎসাসেবা প্রদানের আহ্বান প্রধানমন্ত্রীর চট্টগ্রামে পানিবন্দি সাড়ে ৪ লাখ মানুষ, তীব্র খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট ২০২৬ ফুটবল বিশ্বকাপ বিশ্বকাপে ইতিহাস গড়ে ইয়ামাল বললেন, ফ্রান্স যদি কাউকে ভয় পায় সেটা স্পেন নিজেই গাড়ি চালিয়ে স্ত্রীর ক্যাম্পাসে প্রধানমন্ত্রী ইমাম-খতিবদের উদ্দেশে ইসলামিক ফাউন্ডেশনের সতর্কবার্তা অনেকে নিরুৎসাহিত করলেও হাল ছাড়েননি হামিদুল্লাহ, বিক্রি প্রায় ২ লাখ বিয়ের অনুমতি নিতেই মোটা টাকা খরচ টেইলর সুইফটের

সিআইডির নতুন প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুন

পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির নতুন প্রধান হিসেবে দায়িত্ব পেলেন চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। তিনি পুলিশ অধিদপ্তরে অতিরিক্ত পুলিশ মহা পরিদর্শকের দায়িত্বে ছিলেন।

বুধবার সিআইডি প্রধানসহ তিনজনের বদলির আদেশ সংক্রান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

সিআইডি প্রধানের দায়িত্বে থাকা শফিকুল ইসলামকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হবেন চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।

এছাড়া প্রজ্ঞাপনে বলা হয়েছে, পুলিশের বিশেষ শাখার উপ পুলিশ মহাপরিদর্শক মাহবুব হোসেনকে পুলিশ অধিদপ্তরে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হিসেবে বদলি করা হয়েছে।

আর পুলিশের বিশেষ শাখার উপ পুলিশ মহাপরিদর্শক বিশ্বাস আফজাল হোসেনকে পুলিশ অধিদপ্তরে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হিসেবে বদলি করা হয়েছে। শিগগির এ আদেশ কার্যকর করা হবে প্রজ্ঞাপনে বলা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী

সিআইডির নতুন প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুন

আপডেট টাইম : ০৮:২৮ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অগাস্ট ২০১৯