ঢাকা , শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মালয়েশিয়ায় বেসরকারি খাতে ৬৮ হাজারের বেশি প্রতিবন্ধী চাকরিপ্রার্থী নিয়োগ ভিসা নীতিমালার খসড়া পরিমার্জন ও চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটি গঠন রাঙামাটির সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ বৃহস্পতিবার রোহিঙ্গাদের ফেরাতে আন্তর্জাতিক চাপ বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর বিনা খরচে কর্মী পাঠানোর ঘোষণা, বাস্তবায়নে কতটা আশার আলো চাকরিজীবীদের জন্য দুই দফায় মিলবে যে ছুটি প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে রাত না কাটানোর পরামর্শ অলির সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে ৩ বাহিনীর জন্য বড় পরিকল্পনা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  তিনি বলেন, বৃহত্তর বগুড়াতে মনুষ্যবিহীন আকাশযান (ড্রোন) কারখানা স্থাপনের কার্যক্রম গ্রহণ করেছে সরকার। উন্নত ও শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, অত্যাধুনিক নজরদারী প্রযুক্তি সংযোজনের মাধ্যমে সামারিক বাহিনীর উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধি জাতীয় গুরুত্বপূর্ণ বিবেচনায় ‘ফাস্ট ট্র্যাক’ প্রক্রিয়ায় কাজ বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে। বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এমপির প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন প্রধানমন্ত্রী। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংসদে সভাপতিত্ব করেন। প্রধানমন্ত্রী বলেন, সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে আগামী ১০ বছরে ৮৬ হাজার কোটি টাকা প্রয়োজন। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনী আরও প্রযুক্তিনির্ভর, বহুমাত্রিক, আত্মনির্ভর ও যুদ্ধোপযোগী বাহিনীতে পরিণত হবে।  জাতীয় প্রতিরক্ষা, সীমান্ত সুরক্ষা এবং সার্বভৌমত্ব রক্ষায় কার্যকর ভূমিকা পালন করবে। নৌবাহিনীর জন্য আধুনিক ফ্রিগেট, করভেট, অফশোর প্যাট্রোল ভেসেল শ্রেণির যুদ্ধজাহাজ এবং সাবমেরিন সংযোজন করা হবে। প্রধানমন্ত্রী আরও বলেন, সামরিক শিল্পাঞ্চল (ডিআইজি) স্থাপনের পরিকল্পনা সরকারের বিবেচনাধীন রয়েছে। জাতীয় প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, বৈদেশিক নির্ভরতা হ্রাস এবং দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের দেশীয় প্রতিরক্ষা শিল্পের বিকাশ, প্রযুক্তিগত উদ্ভাবন এবং গবেষণা কার্যক্রম সম্প্রসারণের বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। অধিকতর উন্নত সামরিক প্রযুক্তি, ড্রোন প্রযুক্তি, সেন্সর ব্যবস্থা, ইলেকট্রনিক্স এবং প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে জানিয়ে তারেক রহমান বলেছেন, বন্ধুপ্রতীম দেশগুলোর সঙ্গে প্রযুক্তি হস্তান্তর মাধ্যমে প্রতিরক্ষা শিল্পের উন্নয়নের কার্যক্রমও চলছে। নেত্রকোনা-৫ আসনের জামায়াতে ইসলামীন সংসদ সদস্য (এমপি) মাছুম মোস্তফার প্রশ্নে প্রধানমন্ত্রী বলেন, সার্বভৌমত্ব, ভূখণ্ডগত অখণ্ডতা এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীর সক্ষমতা উন্নয়ন ও আধুনিকায়ন অগ্রাধিকার পাচ্ছে। তিন বছর এবং সাত বছর মেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনীর সামগ্রিক যুদ্ধ সক্ষমতা বহুগুণে বৃদ্ধি পাবে। কৃষি থেকে শিল্পে রুপান্তর বাংলাদেশের অর্থনৈতিক বিবর্তন এআই অভিনেত্রীকে নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা

বালুর বস্তায় স্বপ্ন বুনছে পদ্মাপাড়ের মানুষ

বাঙালী কন্ঠ ডেস্কঃ পদ্মার প্রবল স্রোত আর আছড়ে পড়া ঢেউ দেখিয়ে বৃদ্ধ মোতালেব হোসেন বলছিলেন, ‘দেহেন ক্যামনে ঢেউ ভাঙছে। বালুর বস্তা না থাকলে এবার মুলফৎগঞ্জের চিহ্নও থাকত না। স্রোতে সব গাঙের পেটে লইয়া যাইতো।’ হাত বাড়িয়ে মধ্য পদ্মার দিকে ইশারা করে ষাটোর্ধ্ব মোতালেব বলেন, ঠিক ওই জায়গায় তার বসতি ছিল। হতাশ কণ্ঠে তিনি বলেন, ‘গত বছর জমিজমার সঙ্গে বাড়িঘর পদ্মায় খাইছে। অহন মসজিদে থাকি।’ মোতালেব হোসেন পেশায় মসজিদের ইমাম। গত বছরের আগস্ট থেকে সেপ্টেম্বর পর্যন্ত শরীয়তপুরের নড়িয়া উপজেলার কেদারপুর ও মুলফৎগঞ্জে পদ্মার ভয়াবহ ভাঙনে অনেকের সঙ্গে তার জমিজমা ও বাড়িঘরও নদীর পেটে গেছে। এক বছর পর সম্প্রতি নদীর তীরঘেঁষা মুলফৎগঞ্জ বাজারে কথা হয় মোতালেব হোসেনসহ বেশ কয়েকজনের সঙ্গে। বাজার থেকেও কানে আসছিল আছড়ে পড়া ঢেউ ও ঘূর্ণি স্রোতের আওয়াজ। গতবারের সঙ্গে পার্থক্যটা হলো এবার নতুন করে দীর্ঘশ্বাস নেই তাদের। রয়েছে আশাবাদ। গতবারের ভাঙনে সব হারিয়ে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন। কেননা দীর্ঘ তীরজুড়ে বালুর বস্তা ও কংক্রিটের ব্লক দিয়ে বাঁধ দেওয়ায় চলতি বর্ষা মৌসুমে নদী নতুন করে পাড় ভাঙতে পারেনি।

মোতালেব হোসেনের মতো গতবারের ভাঙনে সবকিছুই হারিয়েছেন নাজমুল হাসান নিজাম। বাজারে তার বড় দোকান ছিল। সেটিও গেছে পদ্মায়। এখন নদীর তীরেই ছোট্ট একটি দোকান পেতেছেন। হতাশ কণ্ঠে তিনি বলেন, গতবার বালুর বস্তা (জিও ব্যাগ) ফেললে তাকে পরিবার নিয়ে উদ্বাস্তু হতে হতো না। তার মতো একই আফসোস পদ্মাপাড়ের ঘর হারানো মানুষদের। তাদের অভিযোগ, ‘আগে শুধু ভেঙেছে। ঠেকানোর কোনো চেষ্টাই ছিল না। বস্তা তো দূরের কথা, একমুঠো বালুও কেউ ফেলেনি। শামীম সাব মন্ত্রী (পানিসম্পদ  উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম) হওয়ার পর তারা আশায় বুক বেঁধেছেন। তার উদ্যোগে এবার আর ভাঙেনি।’

গত বছর বর্ষা মৌসুমে নড়িয়া পৌরসভা, কেদারপুর ইউনিয়নসহ আশপাশের অন্তত আট কিলোমিটার এলাকায় প্রবল ভাঙন হয়। এতে অন্তত সাড়ে ছয় হাজার পরিবার গৃহহীন হয়ে পড়ে। নদীতে বিলীন হয়ে যায় তিনটি বাজার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবন, সরকারি-বেসরকারি পাকা ভবন, পাকা সড়কসহ অসংখ্য স্থাপনা। নিশ্চিহ্ন হয় দুইশ’ বছরের পুরনো জনপদ, বিত্তশালীরাও হয়ে পড়েন ভূমিহীন। অথচ এলাকাবাসীর দুঃখ গত বছর বর্ষার আগে জানুয়ারিতে সরকার নড়িয়া-জাজিরার ভাঙনরোধে হাজার কোটি টাকার প্রকল্প অনুমোদন করে। সময় মতো সেই প্রকল্প শুরু না হওয়ায় হাজার হাজার মানুষ শুধু চেয়ে দেখেছেন পদ্মার ভয়াল গ্রাসের চিত্র, দেখেছেন নিজেদের স্বপ্নের সমাধি। ওই সময়ে ভাঙন ঠেকাতে তাৎক্ষণিকভাবে সাত কোটি টাকা বরাদ্দ হলেও তা নিয়ে নয়ছয়ের অভিযোগ ওঠে।

ওই এলাকার স্থানীয় লোকজন ও ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রায় বছরই পদ্মার তীর ভাঙনে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছিলেন। এরপরও স্থানীয় প্রশাসন বা জনপ্রতিনিধিরা তা প্রতিরোধে সেভাবে ভূমিকা রাখতে পারছিলেন না। সর্বশেষ জাতীয় নির্বাচনে শরীয়তপুর-২ আসনে (নড়িয়া-সখিপুর) নৌকা প্রতীকে মনোনয়ন পান কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম। তিনি পদ্মার তীর রক্ষায় প্রকল্পের কাজ চালু করতে দৌড়ঝাপ শুরু করেন। উপমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর ভাঙন ঠেকাতে আরও উদ্যোগী হন তিনি।

শরীয়তপুরের পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, গত আগস্ট পর্যন্ত ৩১ লাখ জিও ব্যাগ ফেলা হয়েছে পদ্মায়। এ ছাড়া ভাঙনপ্রবণ এলাকায় ব্লক ও জিও ব্যাগ দিয়ে তীর বাঁধাই করা হয়েছে। পাশাপাশি নদী ড্রেজিংয়ের কাজও চলছে। বর্ষা মৌসুম সামনে রেখে রাতদিন প্রকল্পের কাজ চলেছে। এতে এবার রক্ষা হয়েছে। এই প্রকল্পের কাজ এখনও চলমান।

এনামুল হক শামীম সমকালকে বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে তিনি পদ্মার ভাঙন ঠেকাতে চ্যালেঞ্জ নিয়ে কাজ করছেন। এলাকার মানুষ হিসেবে সবার ঘরবাড়ি, হাটবাজার, সড়কের ভাঙন রোধ তার দায়িত্বের মধ্যে পড়ে। এ জন্য বারবার ছুটে গেছেন প্রকল্প এলাকায়। কখনও প্রটোকল নিয়ে আনুষ্ঠানিকভাবে কাজের তদারকিতে। আবার কখনও সন্ধ্যায় কিংবা রাতে নিজের পরিচয় গোপন করে, মুখ ঢেকে প্রকল্প এলাকায় গেছেন কাজের দেখভাল করতে। যাতে কাজটা ঠিকঠাক হচ্ছে কি না তা স্পষ্ট বোঝা যায়। নড়িয়ায় পদ্মাপাড়ের মানুষ এবার এসবের ফল পেয়েছে। গোটা এলাকায় স্থায়ীভাবে ভাঙন রোধে তিনি কাজ করে যাবেন।

এনামুল হক শামীম বলেন, গত বছরও পদ্মাতীরের মানুষের বেদনা ছিল, হাহাকার ছিল। এখন মানুষ ঘুরে দাঁড়াতে শিখছে। নদীতীরে স্থাপিত জিও ব্যাগ ও ব্লকে হেঁটে মানুষ এখন নদী দেখতে আসে। নিরাপত্তার জন্য পুরো তীর এলাকায় সোডিয়াম লাইট স্থাপন করা হবে। পাশাপাশি তীরে বিশ্রামাগারও তৈরি করা হবে।

গত বছর ১৪ সেপ্টেম্বর থেকে বেশ কয়েকদিন সমকালের এ প্রতিবেদক পদ্মার তীরে ভাঙনকবলিত এলাকা ঘুরেছেন। তখন সেখানে বাড়িঘর হারা হাজারো মানুষের হাহাকার ছিল। ফসলি জমি হারিয়ে, বাজারের ব্যবসা প্রতিষ্ঠান হারিয়ে দিশেহারা ছিলেন তারা। ভাঙন আতঙ্ক ছিল গোটা এলাকায়। সম্প্রতি ওই এলাকা সরেজমিন ঘুরে দেখেন এই প্রতিবেদক। এখনও পদ্মাপাড়ের মানুষের মধ্যে ভাঙন আতঙ্ক থাকলেও তীর রক্ষায় স্থাপন করা সারি সারি বালুর বস্তায় তারা আশ্বস্ত হচ্ছেন। গেল এক বছরেও অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়াতে না পারলেও তারা ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন।

ভাঙন রোধে ব্যবস্থা ও পদ্মার তীর রক্ষায় দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছিলেন কেদারপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইমাম হোসেন দেওয়ান। গতবারের ভাঙনে দেওয়ান পরিবারটিই সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েন। মুলফৎগঞ্জ বাজারে ছয়তলা প্রাইভেট ক্লিনিক, মার্কেটসহ অন্তত ২০টি দোকানের সঙ্গে তারা বসতভিটাও হারিয়েছেন।

ইমাম হোসেন দেওয়ান সমকালকে বলছিলেন, উপমন্ত্রীর দ্রুত পদক্ষেপে এবার আর নদী ভাঙেনি। তবে ভাঙনের ফলে তাদের পরিবার অর্থনৈতিকভাবে পঙ্গু হয়ে গেছে। এখনও ঘুরে দাঁড়াতে পারেননি। তাদের এ অবস্থা হলে সাধারণ পরিবারগুলোর যে কী অবস্থা তা বুঝতে পারছেন।

ওই পরিবারের আরেক সদস্য সোহেল হোসেন দেওয়ান বাড়িঘর ও বিশাল ব্যবসা প্রতিষ্ঠান হারিয়ে গোটা পরিবার নিয়ে উপজেলা হাসপাতাল কমপ্লেক্সের একটি ভবনে আশ্রয় নিয়েছিলেন। হাসপাতালের কার্যক্রম পুরোপুরি শুরু না হওয়ায় এখনও সেখানেই বসবাস করছেন। তিনি বলেন, পদ্মা তাদের কাছে এক হাহাকার। এখন উদ্বাস্তু হয়ে কোনো রকমে জীবন ধারণ করছেন। হাসপাতাল ছেড়ে দিতে হলে কোথায় যাবেন তাও জানেন না। তবুও চেষ্টা করছেন ঘুরে দাঁড়ানোর। বাঁধ রক্ষার এমন উদ্যোগ গতবার নিলে তাদের আর বাড়ি ছাড়া হতে হতো না বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

মালয়েশিয়ায় বেসরকারি খাতে ৬৮ হাজারের বেশি প্রতিবন্ধী চাকরিপ্রার্থী নিয়োগ

বালুর বস্তায় স্বপ্ন বুনছে পদ্মাপাড়ের মানুষ

আপডেট টাইম : ০৬:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০১৯