ঢাকা , শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মালয়েশিয়ায় বেসরকারি খাতে ৬৮ হাজারের বেশি প্রতিবন্ধী চাকরিপ্রার্থী নিয়োগ ভিসা নীতিমালার খসড়া পরিমার্জন ও চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটি গঠন রাঙামাটির সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ বৃহস্পতিবার রোহিঙ্গাদের ফেরাতে আন্তর্জাতিক চাপ বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর বিনা খরচে কর্মী পাঠানোর ঘোষণা, বাস্তবায়নে কতটা আশার আলো চাকরিজীবীদের জন্য দুই দফায় মিলবে যে ছুটি প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে রাত না কাটানোর পরামর্শ অলির সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে ৩ বাহিনীর জন্য বড় পরিকল্পনা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  তিনি বলেন, বৃহত্তর বগুড়াতে মনুষ্যবিহীন আকাশযান (ড্রোন) কারখানা স্থাপনের কার্যক্রম গ্রহণ করেছে সরকার। উন্নত ও শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, অত্যাধুনিক নজরদারী প্রযুক্তি সংযোজনের মাধ্যমে সামারিক বাহিনীর উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধি জাতীয় গুরুত্বপূর্ণ বিবেচনায় ‘ফাস্ট ট্র্যাক’ প্রক্রিয়ায় কাজ বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে। বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এমপির প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন প্রধানমন্ত্রী। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংসদে সভাপতিত্ব করেন। প্রধানমন্ত্রী বলেন, সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে আগামী ১০ বছরে ৮৬ হাজার কোটি টাকা প্রয়োজন। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনী আরও প্রযুক্তিনির্ভর, বহুমাত্রিক, আত্মনির্ভর ও যুদ্ধোপযোগী বাহিনীতে পরিণত হবে।  জাতীয় প্রতিরক্ষা, সীমান্ত সুরক্ষা এবং সার্বভৌমত্ব রক্ষায় কার্যকর ভূমিকা পালন করবে। নৌবাহিনীর জন্য আধুনিক ফ্রিগেট, করভেট, অফশোর প্যাট্রোল ভেসেল শ্রেণির যুদ্ধজাহাজ এবং সাবমেরিন সংযোজন করা হবে। প্রধানমন্ত্রী আরও বলেন, সামরিক শিল্পাঞ্চল (ডিআইজি) স্থাপনের পরিকল্পনা সরকারের বিবেচনাধীন রয়েছে। জাতীয় প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, বৈদেশিক নির্ভরতা হ্রাস এবং দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের দেশীয় প্রতিরক্ষা শিল্পের বিকাশ, প্রযুক্তিগত উদ্ভাবন এবং গবেষণা কার্যক্রম সম্প্রসারণের বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। অধিকতর উন্নত সামরিক প্রযুক্তি, ড্রোন প্রযুক্তি, সেন্সর ব্যবস্থা, ইলেকট্রনিক্স এবং প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে জানিয়ে তারেক রহমান বলেছেন, বন্ধুপ্রতীম দেশগুলোর সঙ্গে প্রযুক্তি হস্তান্তর মাধ্যমে প্রতিরক্ষা শিল্পের উন্নয়নের কার্যক্রমও চলছে। নেত্রকোনা-৫ আসনের জামায়াতে ইসলামীন সংসদ সদস্য (এমপি) মাছুম মোস্তফার প্রশ্নে প্রধানমন্ত্রী বলেন, সার্বভৌমত্ব, ভূখণ্ডগত অখণ্ডতা এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীর সক্ষমতা উন্নয়ন ও আধুনিকায়ন অগ্রাধিকার পাচ্ছে। তিন বছর এবং সাত বছর মেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনীর সামগ্রিক যুদ্ধ সক্ষমতা বহুগুণে বৃদ্ধি পাবে। কৃষি থেকে শিল্পে রুপান্তর বাংলাদেশের অর্থনৈতিক বিবর্তন এআই অভিনেত্রীকে নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা

বৃষ্টিই বাঁচাতে পারে সাকিবদের

বাঙালী কণ্ঠ ডেস্কঃ  বৃষ্টিই হয়তো চট্টগ্রাম টেস্ট টেনে নিয়ে গেল পঞ্চমদিনে। বৃষ্টিই এখন বাঁচাতে পারে বাংলাদেশকে। খুচরো-খাচরা বৃষ্টি না হয়ে শাওনধারা ঝরার জন্য প্রার্থনা করতে পারেন সাকিব আল হাসানরা। আর যদি তা না হয়, তাহলে আজ সারা দিন মাটি কামড়ে পড়ে থাকতে হবে সাকিব ও সৌম্যকে। চতুর্থদিন শেষে এ দু’জন অপরাজিত। কাল দিনের খেলা শেষে সাকিব ম্যাচ বাঁচানোর এই দুটি সম্ভাবনার কথাই জানিয়েছেন। খুবই যৌক্তিক কথা। তবে দ্বিতীয়টি প্রায় অসম্ভব। প্রথমটির সম্ভাবনার ওপরই চট্টগ্রাম টেস্ট বাঁচানো নির্ভর করছে। এজন্য চাই প্রকৃতির কৃপা।

বাংলাদেশ যেমন কায়মনোবাক্যে বৃষ্টির জন্য প্রার্থনা করবে, আফগানিস্তান চাইবে রোদেলা দিন। ঐতিহাসিক জয় থেকে তারা যে চার উইকেট দূরে। রশিদ খানের নেতৃত্বে আফগান স্পিনাররা একমাত্র টেস্টে যেভাবে নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছেন তাতে সাধুবাদ তাদের প্রাপ্য। রোববারও সামনে থেকে নেতৃত্ব দেয়া রশিদ তিন উইকেট নিয়ে নিজেদের মাত্র তৃতীয় টেস্টে দ্বিতীয় জয়ের উজ্জ্বল সম্ভাবনা জাগিয়ে তুলেছেন। রশিদ, জহির ও নবীর সম্মিলিত স্পিন আক্রমণে বিপাকে বাংলাদেশ। ১৩৬ রানেই ছয় উইকেট বিলীন হয়ে গেছে সাগরিকায়। সাকিব আছেন বটে ক্রিজে। সৌম্য তার সঙ্গী। কিন্তু কাল যেভাবে আয়েশি ভঙ্গিতে ব্যাট চালিয়ে মোসাদ্দেকরা আত্মহননের বিলাসিতায় মেতেছেন তাতে অধিনায়ককেও যে সেই রোগ ধরবে না, তার নিশ্চয়তা কোথায়। ৩৯-এ অক্ষত সাকিব যতক্ষণ ইনিংস টেনে নিয়ে যাবেন, ততক্ষণই আশা বেঁচে থাকবে। সৌম্য রানের খাতা খুলতে পারেননি কাল। অলৌকিক কিছু করতে হবে এ দু’জনকেই। খেলাটা ক্রিকেট বলেই আশার সলতে পাকিয়ে রাখতে হয়। কিন্তু চতুর্থ ইনিংসে ২১৫ তাড়া করার নজিরই যে বাংলাদেশের সর্বোচ্চ। এখানে লক্ষ্য ৩৯৮। তার মানে, শেষদিন করতে হবে আরও ২৬২ রান। হাতে দ্বিতীয় ইনিংসের চার উইকেট। মন যতই বলুক সম্ভব, মস্তিষ্ক সতর্কবার্তা পাঠাচ্ছে- অসম্ভব।

চতুর্থদিন তিন দফা বৃষ্টি বাগড়া না দিলে ম্যাচ পঞ্চমদিনে গড়াত কি না সন্দেহ। শেষবার যখন বৃষ্টিতে টেকা গেল না, তখনও নির্ধারিত সময়ের খেলা শেষ হতে ঘণ্টাখানেক বাকি। এর আগে অভিমানী আকাশ সকালের সেশনের খেলা দু’ঘণ্টা দেরিতে শুরু করার অনুমতি দেয়। দ্বিতীয়বার মধ্যাহ্নভোজের বিরতি ৪০ মিনিট বাড়িয়ে দেয়া হয় বৃষ্টির তাড়ায়। সুখের বিষয়, পঞ্চমদিনেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সাকিবদের জন্য এটাই বাঁচোয়া!

আফগানিস্তান অবশ্য কাজটা ৭০ ভাগ শেষ করে রেখেছে কাল ছয় উইকেট নিয়ে। লাঞ্চের পর বাঁ-হাতি স্পিনার জহির খান জোড়া আঘাত হানেন। লিটন ও মোসাদ্দেক তার দুই শিকার। মুশফিক টানা দ্বিতীয়বার রশিদকে উইকেট দেন। আর তিন ফরম্যাট মিলিয়ে নয় ইনিংসে ষষ্ঠবার। প্রথম ইনিংসে ৫২ রান করা মুমিনুল রশিদের দ্বিতীয় শিকার হন। চা-বিরতির আগে সাকিবের ফিরতি ক্যাচ ফেলে দেন রশিদ। এরই মাঝে বাংলাদেশ দ্রুত আরও দুটি উইকেট হারায়। ১১৪ বলে ৪১ রান করা সাদমান ইসলামকে ফেরত পাঠান মোহাম্মদ নবী। আর দ্বিতীয়বারও সাত রান করা মাহমুদউল্লাহ শর্ট লেগে ধরা পড়েন রশিদের হাত

এর আগে আট উইকেটে ২৩৭ রান নিয়ে চতুর্থদিন শুরু করা আফগানিস্তান বাকি দুই উইকেটে আরও ২৩ রান যোগ করে অলআউট হয়। ইয়ামিন আহমদজাই রানআউট হওয়ার পর জহির খানকে ফিরিয়ে ইনিংসের ইতি টানেন মেহেদী হাসান মিরাজ। ৩৪ রানে দিন শুরু করা আফসার জাজাই অপরাজিত থেকে যান ৪৮ রানে।

Tag :
আপলোডকারীর তথ্য

মালয়েশিয়ায় বেসরকারি খাতে ৬৮ হাজারের বেশি প্রতিবন্ধী চাকরিপ্রার্থী নিয়োগ

বৃষ্টিই বাঁচাতে পারে সাকিবদের

আপডেট টাইম : ০৩:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০১৯