ঢাকা , শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনীতিতে সৎ, যোগ্য ও মেধাবী মানুষের অংশগ্রহণ প্রয়োজন: তথ্যমন্ত্রী জ্বালানি নিরাপত্তা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরলেন প্রতিমন্ত্রী পেরিম দ্বীপ দখল: সমগ্র বাব আল-মান্দেব প্রণালীর নিয়ন্ত্রণ নিলো হুথিরা এশিয়ান গেমস সবার আগে জাপানের পথে নারী ফুটবল দল সাবেক প্রার্থী বনাম নতুন মুখ: ঢাকার উত্তরে বিএনপির নগরপিতা কে হচ্ছেন নতুন আইফোন আসতেই পুরোনো মডেলের দাম বাড়ালো অ্যাপল চাকরির মৌখিক পরীক্ষায় নম্বর বাড়ানোর উদ্যোগে ক্ষুব্ধ জামায়াত আমির, আন্দোলনের হুঁশিয়ারি সরকারি সুযোগ-সুবিধা নিতে লেনদেন না করার বিষয়ে সতর্ক করলেন প্রতিমন্ত্রী ফরিদুল মায়ের কবরে চিরনিদ্রায় শায়িত শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম ঢাকা-১৭ আসনের বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে আর্থিক অনুদান দিলেন প্রধানমন্ত্রী

সৌদি আরবের তেলখনিতে ড্রোন হামলা

বাঙালি কন্ঠ ডেস্কঃ সৌদি আরবের পূর্বাঞ্চলে আরামকোর তেল প্রক্রিয়াজাতকরণ স্থাপনা ও তেলখনিতে ড্রোন হামলা চালানো হয়েছে। শনিবারের এই ঘটনার কথা স্বীকার করেছে দেশটি।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে গালফ নিউজ জানায়, ড্রোন হামলার কারণে তেলখনির একটি এলাকায় সূর্যোদয়ের আগে বড় ধরনের অগ্নিকাণ্ডের সূচনা হয়। তবে এই হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি।

দাম্মামের কাছাকাছি বাকিয়াক প্রক্রিয়াজাতকরণ স্থাপনা ও খুরাইশ তেলখনির এই হামলায় কেউ হতাহত হয়েছে কিনা জানা যায়নি। তবে অনলাইনে ছড়িয়ে পড়া বাকিয়াকের একটি ভিডিওতে গুলিবর্ষণের শব্দ শোনা যায়। আকাশে ধোয়া ও জ্বলন্ত শিখা দেখা যায়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে রাষ্ট্র নিয়ন্ত্রিত সৌদি প্রেস এজেন্সি জানায়, ড্রোন হামলার পরই আগুনের সূত্রপাত হয়।

তবে এ বিষয়ে আরামকোর পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সৌদি আরবের রাষ্ট্রীয় চ্যানেল এই নিয়ে কোনো খবর দেয়নি। প্রথম খবরটি পাওয়া দুবাই ভিত্তিক স্যাটেলাইট চ্যানেল আল আরাবিয়ার মাধ্যমে। তারা জানায়, আগুন নিয়ন্ত্রণের এসেছে। তবে ঘটনার বিস্তারিত বা কারণ উল্লেখ করেনি।

Tag :
আপলোডকারীর তথ্য

রাজনীতিতে সৎ, যোগ্য ও মেধাবী মানুষের অংশগ্রহণ প্রয়োজন: তথ্যমন্ত্রী

সৌদি আরবের তেলখনিতে ড্রোন হামলা

আপডেট টাইম : ০৯:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০১৯