ঢাকা , শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মালয়েশিয়ায় বেসরকারি খাতে ৬৮ হাজারের বেশি প্রতিবন্ধী চাকরিপ্রার্থী নিয়োগ ভিসা নীতিমালার খসড়া পরিমার্জন ও চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটি গঠন রাঙামাটির সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ বৃহস্পতিবার রোহিঙ্গাদের ফেরাতে আন্তর্জাতিক চাপ বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর বিনা খরচে কর্মী পাঠানোর ঘোষণা, বাস্তবায়নে কতটা আশার আলো চাকরিজীবীদের জন্য দুই দফায় মিলবে যে ছুটি প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে রাত না কাটানোর পরামর্শ অলির সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে ৩ বাহিনীর জন্য বড় পরিকল্পনা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  তিনি বলেন, বৃহত্তর বগুড়াতে মনুষ্যবিহীন আকাশযান (ড্রোন) কারখানা স্থাপনের কার্যক্রম গ্রহণ করেছে সরকার। উন্নত ও শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, অত্যাধুনিক নজরদারী প্রযুক্তি সংযোজনের মাধ্যমে সামারিক বাহিনীর উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধি জাতীয় গুরুত্বপূর্ণ বিবেচনায় ‘ফাস্ট ট্র্যাক’ প্রক্রিয়ায় কাজ বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে। বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এমপির প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন প্রধানমন্ত্রী। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংসদে সভাপতিত্ব করেন। প্রধানমন্ত্রী বলেন, সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে আগামী ১০ বছরে ৮৬ হাজার কোটি টাকা প্রয়োজন। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনী আরও প্রযুক্তিনির্ভর, বহুমাত্রিক, আত্মনির্ভর ও যুদ্ধোপযোগী বাহিনীতে পরিণত হবে।  জাতীয় প্রতিরক্ষা, সীমান্ত সুরক্ষা এবং সার্বভৌমত্ব রক্ষায় কার্যকর ভূমিকা পালন করবে। নৌবাহিনীর জন্য আধুনিক ফ্রিগেট, করভেট, অফশোর প্যাট্রোল ভেসেল শ্রেণির যুদ্ধজাহাজ এবং সাবমেরিন সংযোজন করা হবে। প্রধানমন্ত্রী আরও বলেন, সামরিক শিল্পাঞ্চল (ডিআইজি) স্থাপনের পরিকল্পনা সরকারের বিবেচনাধীন রয়েছে। জাতীয় প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, বৈদেশিক নির্ভরতা হ্রাস এবং দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের দেশীয় প্রতিরক্ষা শিল্পের বিকাশ, প্রযুক্তিগত উদ্ভাবন এবং গবেষণা কার্যক্রম সম্প্রসারণের বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। অধিকতর উন্নত সামরিক প্রযুক্তি, ড্রোন প্রযুক্তি, সেন্সর ব্যবস্থা, ইলেকট্রনিক্স এবং প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে জানিয়ে তারেক রহমান বলেছেন, বন্ধুপ্রতীম দেশগুলোর সঙ্গে প্রযুক্তি হস্তান্তর মাধ্যমে প্রতিরক্ষা শিল্পের উন্নয়নের কার্যক্রমও চলছে। নেত্রকোনা-৫ আসনের জামায়াতে ইসলামীন সংসদ সদস্য (এমপি) মাছুম মোস্তফার প্রশ্নে প্রধানমন্ত্রী বলেন, সার্বভৌমত্ব, ভূখণ্ডগত অখণ্ডতা এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীর সক্ষমতা উন্নয়ন ও আধুনিকায়ন অগ্রাধিকার পাচ্ছে। তিন বছর এবং সাত বছর মেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনীর সামগ্রিক যুদ্ধ সক্ষমতা বহুগুণে বৃদ্ধি পাবে। কৃষি থেকে শিল্পে রুপান্তর বাংলাদেশের অর্থনৈতিক বিবর্তন এআই অভিনেত্রীকে নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা

মুক্তির যুদ্ধ ও একটি গানের বিবর্তন

আমার জন্ম মুক্তিযুদ্ধের বেশ কিছু পরে। শুনে, পড়ে জেনেছি যুদ্ধ সময়ের কথা। যত্ন করে যুদ্ধ বিষয়ক বইগুলো পড়ি। যারা বলেন, মনোযোগ দিয়ে শুনি। মুক্তিযোদ্ধা সামনে থেকে দেখার সৌভাগ্য হলে ছুঁয়ে দেখি। মনে মনে আমিও যুদ্ধে সামিল হই। সে সময়ে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত হত একটি গান। স্বাধীনতা কিংবা বিজয় দিবসে এখনো বাজে সে গান আর এটি আমার মগজের ভেতর গাঁথা। গানটি রথীন্দ্রনাথ রায়ের কন্ঠে ধারণ করা, “আমার এই দেশ সব মানুষের”।

Flagবলা হয়, যুদ্ধের সময় নারী সম্ভোগ জায়েজ। নারীকে গণিমতের মাল হিসেবে বিবেচনা করা হয়। যৌন সম্ভোগের পর মেরে পথে পথে ফেলে রাখাও যুদ্ধ নীতিমালায় আছে। কিন্তু এখন কি যুদ্ধ চলছে, মুক্তির যুদ্ধ? যৌনকর্মের পর এখন নারী হত্যার খবর তো ডালভাত। যুদ্ধ চলছে বলেই হয়তো এগুলো খুব স্বাভাবিক ব্যাপার। পঁয়তাল্লিশ বছর পরে নিশ্চই এর বিচার হবে। নিশ্চই বিচার হবে।

শুনেছি মুক্তিযুদ্ধ হয়েছিল দুই অসম শক্তির মধ্যে। একদিকে ছিলো স্বাধীনতায় বিশ্বাসি মুক্তিকামী মানুষ, তারা ছিলো প্রায় ক্ষমতাশূন্য। অন্যদিকে ছিল নিজের মত অন্যের উপর জোর করে চাঁপিয়ে দেয়ার পায়তাড়ায় বর্বর জনগোষ্ঠী। তারা অসীম ক্ষমতাধর ছিলো। মাঝখানে পড়ে চিরকালই চিড়েচ্যাপ্টা হয় সাধারণ মানুষ।

শুনেছি, এই সাধারণ মানুষেরা ক্ষমতাধরদের খুশি রাখার জন্য কিংবা প্রাণভয়ে নিজের ঘরে কায়েদে আযম জিন্নাহ অথবা ভূট্টোর ছবি টানিয়ে রাখতো। এখনো কিন্তু তাই। অস্তিত্ব রক্ষার জন্য ক্ষমতাধরদের গুণগান করতে হয়। তারা যা বলেন নিঃশেষে মেনে চলতে হয়। একটা সিনেমায় দেখেছি, ট্রেনের বগিতে পাকবাহিনী একজন ট্রেন যাত্রীকে কলেমা পড়তে বললো। বেচারা হিন্দু ছিলো। প্রাণভয়ে শিখে রাখা কলেমা শুনিয়ে সে যাত্রা রক্ষা পেয়েছিলো। আমাদেরকেও বলা হয়েছে ধর্ম কর্ম মেনে চলতে, নাহলে যা ঘটবে দায়ভার ব্যক্তির নিজের। আমরা কি মুক্তিযুদ্ধের নয় মাসের ভেতর দিয়েই যাচ্ছি?

পঁচিশে মার্চের কালো রাতে বিপুল হত্যাযজ্ঞ ঘটেছিলো। লেখক, শিক্ষক, বুদ্ধিজীবীদের ঘর থেকে ডেকে নিয়ে কিংবা ঘরে ফেলেই হত্যা করা হয়েছিলো। এখনতো প্রতিটি দিন-রাতই পঁচিশে মার্চ রাতের রিপিটেশন। ব্লগার, লেখক, সাংবাদিক, শিক্ষকরা ঘরে বাইরে নির্বিচারে জীবন দিচ্ছেন। হয়তো পঁয়তাল্লিশ ছর পরে এর বিচার হবে। নিশ্চই বিচার হবে।

আমার বুদ্ধিবৃত্তি দ্বিতীয় শ্রেণীর। ছোট মাথায় এতকিছু কুলোয় না। মুক্তিযুদ্ধের সময় সাধারণেরা যেমন করেছিল, তেমন করলে কেমন হয়! ফেসবুকের অথবা অন্য যে কোনো লেখার ইন্ট্রোতে কিছু ধর্মীয় বাণী লিখে রাখা যাক-ঐযে ঘরের ভেতর জিন্নাহ আর ভুট্টোর ছবি লাগানোর মতো। বুদ্ধিমানেরা বিষয়টা একটু ভেবে দেখতে পারেন।

লেখার গোড়াতে গানের কথা বলছিলাম, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত গান।

“নেই ভেদাভেদ হেথা চাষা আর চামারে

নেই ভেদাভেদ হেথা কুলি আর কামারে

হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান

দেশ মাতা এক সকলের”।

তখন যুদ্ধ চলছিলো, এখনো যুদ্ধ চলছে। পঁয়তাল্লিশ বছর পর গানের কথায় কিছু পরিবর্তন এসেছে। প্রিয় শিল্পী রথীন্দ্রনাথ রায়, এ দেশ এখন আর স মানুষের নয়। এ দেশ নারীর নয়। এ দেশ সংখ্যালঘুর নয়। এ দেশ সমকামীর নয়। এ দেশ ব্লগার, লেখক, সাংবাদিকের নয়। মুক্তবুদ্ধিসম্পন্ন কারও নয়।

আমার দেশ এখন ভূট্টো জিন্নাহ’র অনুসারীদের। একাত্তরে যে যুদ্ধ হয়েছিলো তার নাম মুক্তিযুদ্ধ। এখন কি কোন যুদ্ধ চলছে, তবে এর নাম মুক্তিযুদ্ধের মুক্তির যুদ্? রক্তের যে মহাযজ্ঞ এই সময়ে চলছে, পঁয়তাল্লিশ বছর পর হয়তো এর বিচার হবে। নিশ্চই এর বিচার হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

মালয়েশিয়ায় বেসরকারি খাতে ৬৮ হাজারের বেশি প্রতিবন্ধী চাকরিপ্রার্থী নিয়োগ

মুক্তির যুদ্ধ ও একটি গানের বিবর্তন

আপডেট টাইম : ০৪:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ মে ২০১৬