ঢাকা , বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী শেষ হলো জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন তায়েফের বুকে যে মসজিদ মুসলিমদের জন্য এক টুকরো সান্ত্বনা পে স্কেলে বদলাচ্ছে ইনক্রিমেন্ট নীতি, কোন গ্রেডে কত শিগগিরই ১০ হাজার পুলিশ নিয়োগ অন্তরঙ্গ ভিডিও ছড়িয়ে পড়ার ভয়ে জোবায়েদকে হত্যা, তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র বাংলাদেশি সমর্থকদের স্কালোনির ধন্যবাদ দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান ‘মত পার্থক্য থাকতে পারে, ঐক্য যেন নষ্ট না হয়’ শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষিতে ডিজিটাল অবকাঠামো উন্নয়নে আইফার্মারের সাথে কাজ করার ইচ্ছা প্রকাশ প্রধানমন্ত্রীর

দুই আওয়ামী লীগ নেতার বাসায় অভিযান, মিলল ক্যাসিনোর কোটি টাকা ও সোনা

বাঙালী কন্ঠঃ  ঢাকার গেণ্ডারিয়া থানা আওয়ামী লীগের সহ-সভাপতি এনামুল হক ও যুগ্ম সাধারণ সম্পাদক রূপন ভূঁইয়ার বাসায় অভিযান চালিয়েছে র‍্যাব। অভিযানে তাদের বাসা থেকে বিপুল পরিমাণ সোনা ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে বলে র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।

র‍্যাবের মিডিয়া উইংয়ের জ্যেষ্ঠ সহকারী পরিচালক মিজানুর রহমান বলেন, ‘অভিযানে এ পর্যন্ত অন্তত এক কোটি পাঁচ লাখ নগদ টাকা উদ্ধার করা হয়েছে। এ ছাড়া আনুমানিক ৭৩০ ভরি সোনা পাওয়া গেছে তাদের বাসায়। সব হিসাব শেষ করে বিস্তারিত জানানো হবে।

র‌্যাব-৩ এর অধিনায়ক (সিও) সাফি উল্লাহ বুলবুল বলেন, ক্যাসিনোর টাকা গেণ্ডারিয়ার একটি বাসায় মজুদ রয়েছে বলে আমাদের কাছে তথ্য আসে। এরপর আমরাও অনুসন্ধান চালাই। একপর্যায়ে নিশ্চিত হওয়ার পর রাতে সেখানে অভিযান চালানো হয়। ওই বাসা থেকে নগদ এক কোটি পাঁচ লাখ টাকা ও ৭৩০ ভরি সোনা জব্দ করা হয়েছে। তবে পাওয়া যায়নি অভিযুক্ত এনামুল হক ও রূপণ ভূঁইয়াকে। তাদেরকে আটকের চেষ্টা চলছে।

র‌্যাবের একজন কর্মকর্তা জানান, বানিয়ানগর, মুরগিটোলায় দয়ারগঞ্জ নতুন রাস্তা ছয়তলা একটি ভবনের দোতলা ও পাঁচতলায় দুটি ফ্ল্যাটে এনামুল ও রূপনের বাসা। একটি ক্লাবে ক্যাসিনো চালানোর সঙ্গে জড়িত থাকার অভিযোগ আসায় গতকাল সোমবার রাত থেকে ওই এলাকায় অভিযান শুরু করে র‍্যাব।

এদিকে, র‌্যাব সদর দপ্তরের পাঠানো এক এসএমএসে জানানো হয়েছে, আজ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে দয়াগঞ্জের বানিয়ানগরে অভিযান বিষয়ে বিস্তারিত জানানো হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী

দুই আওয়ামী লীগ নেতার বাসায় অভিযান, মিলল ক্যাসিনোর কোটি টাকা ও সোনা

আপডেট টাইম : ০৭:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০১৯